/indian-express-bangla/media/media_files/2025/11/12/dh1-2025-11-12-13-16-13.png)
এই ভক্তের এমন কাণ্ড...
আজ সকাল হতেই খবর গোবিন্দা নাকি হাসপাতালে ভর্তি। তিনি ঠিক আছেন। তবে গত দুদিনে অভিনেতা ধর্মেন্দ্রকে নিয়ে যত রকমের ভুয়ো খবর রটেছে, তিনি নিজেই তা যে কতবড় ভুল, তা প্রমাণ করলেন। ভারতীয় সিনেমার এই কিংবদন্তিকে নিয়ে শেষ দু-দিনে নানা খবর রটেছে। তিনি মারা গিয়েছেন এমনটাও প্রকাশ করা হয়। তবে, সেইসব গল্প মিথ্যে।
তিনি ভেন্টিলেশনে - এমন এক তথ্য দিয়েই শুরু হয় গল্প-কথা। ৮৯ বছরের অভিনেতাকে দেখতে এঁকে এঁকে ছুটে যান বলিপাড়ার অনেক তারকাই। শাহরুখ-সলমন থেকে অনেকেই। কিন্তু, প্রতিবার-ই ধর্মেন্দ্র যে ভাল আছেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন, সেকথা জানানো হয়েছিল। আর গতকাল রাতে যে দৃশ্য দেখা গেল অনেকেরই বিশ্বাস হবে না। গতকাল সকালে হেমা এবং এশা দেওল জানান ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে যে ভুল তথ্য রটছে সেটি খমার অযোগ্য। এমনকি ববি ও সানি দেওলের চোখের জল দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো সত্যিই কোনও খারাপ ঘটনা ঘটেছে।
৮৯-এও অপ্রতিরোধ্য ধর্মেন্দ্র, এল বিরাট সুখবর, এখন কেমন আছেন বীরু?
কিন্তু আজ সকালে, পরিবারের সিদ্ধান্তে তিনি বাড়ি ফিরেছেন। এবং তারপরই তাঁর বড় ছেলে সানি একটি বিবৃতি জারি করেন। কী লেখা সেখানে? সানি বলছেন আমরা আপনাদের সকলের ভালবাসা এবং প্রার্থনায় কৃতজ্ঞ। উনি সুস্থ জীবন কাটান আগামীতে। আপনারা একটু ওনাকে সম্মান দিন, কারণ উনি আপনাদের ভালবাসেন। এবং আজ সকালেই চিকিৎসক জানান, "উনি বাড়ি ফিরেছেন। এবার ওখানেই তাঁর চিকিৎসা হবে, এটাই পরিবারের সিদ্ধান্ত।"
Vicky Kaushal: 'ভাল যৌনতা-ই বেশি', সন্তান সুখ মিলতেই এ কী বললেন ভিকি?
তবে আরেকটি দৃশ্য বেশ মন ছুঁয়ে গিয়েছে। অসুস্থ অভিনেতার জন্য যেমন চারিদিকে যজ্ঞ হয়েছে, পুজো দেওয়া হয়েছে। ভক্তরা দিন-রাত প্রার্থনা করেছেন। আরেক ভক্ত যিনি অটো চালান অভিনেতা বাড়ি ফেরার পর তাঁর জুহুর বাংলোর সামনে হাজির হয়েছেন একটি প্ল্যাকার হাতে। চোখের জল বাধ মানছে না। প্রচণ্ড কাঁদছেন তিনি। এবং তাঁর হাতের প্ল্যাকার্ডে লেখা হে ঈশ্বর তুমি এত নিঠুর নয় তুমি তাঁকে সুস্থ করে দাও। পরনে তাঁর রোজকার পোশাক।
এই ভিডিও আবারও প্রমাণ করে, এক তারকার প্রতি এক ভক্তের ভালবাসার কথা। কাউকে কতটা মন থেকে শ্রদ্ধা করলে তাঁর খারাপ সময়ে চোখের জল আসে, সেটা-ই যেন এর প্রমাণ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us