/indian-express-bangla/media/media_files/2025/11/10/ewdwewr-2025-11-10-17-59-12.jpg)
Dharmendra-Agastya Nanda: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে জেন জি। পর্দার বীরু কেমন আছেন জানতে উদগ্রীব অনুরাগীরা। এর মাঝেই আচমকা রটে যায় ৮৯ বছরে প্রয়াত লেজেন্ডারি অভিনেতা ধর্মেন্দ্র! মৃত্যু গুঞ্জন হেমা মালিনী ও এষা দেওল ধর্মেন্দ্রর মৃত্যুর গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। আগামী ডিসেম্বরেই ৯০-এ পা দেবেন ধর্মেন্দ্র। তার আগে প্রত্যেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। বয়সের কাছে হার মানতে নারাজ ছিলেন ধর্মেন্দ্র। অসুস্থতার আগেও শুটিং ফ্লোরে দাপিয়ে এসেছেন শোলের বীরু। অমিতাভ বচ্চনের নাতি আগস্ত্য নন্দার সঙ্গে ইক্কিস ছবিতে।
রাঘবন পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত আগামী ছবিতে দেখা যাবে আগস্ত্য নন্দা, ধর্মেন্দ্র ও জয়দীপ আহলাওয়াতকে। এই বছরের ডিসেম্বরেই বড়পর্দায় মুক্তি পাবে ছবিটি। অমিতাভ প্রত্যক্ষশভাবে এই ছবিতে কাজ না করলেও পরোক্ষভাবে নাতির সৌজন্যে যুক্ত রয়েছেন সে কথা বলাইবাহুল্য। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ইক্কিসের ট্রেলার। যেখানে ধর্মেন্দ্রকে অমিতাভ বচ্চনের নাতির সঙ্গে একফ্রেমে পর্দায় দেখে কোথাও যেন জয়-বীরুর সেই সোনালি দিনের স্মৃতিতে জিয়া নস্ট্যাল অমিতাভ-ধর্মেন্দ্র জুটির অনুরাগীরা।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ইক্কিসে অগস্ত্য নন্দা ও অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়ার প্রথম বড়পর্দায় কাজ। ছবিতে আগস্ত্যকে দেখা যাবে অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর প্রেমিকার ভূমিকায় রয়েছেন সিমর। প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র অরুণের দাদু। ছোট্ট অরুণকে নিজের অতীতের বীরগাঁথা শোনান ধর্মেন্দ্র। অন্যদিকে, জয়দীপ আহলাওয়াত অভিনয় করেছেন এক পাকিস্তানি সেনা কর্মকর্তার চরিত্রে। যিনি ধর্মেন্দ্রকে জানান যে অরুণ ক্ষেত্রপালের সাহসীকতার গল্প পাকিস্তানেও সম্মানের সঙ্গে লালন করা হয়। ছবিটি মুক্তি পাবে ক্রিসমাসের মরশুমে যদিও চূড়ান্ত তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
ধর্মেন্দ্রর ছেলে ও অভিনেতা সানি দেওল এর আগে ট্রেলারটি শেয়ার করে লিখেছিলেন, 'পাপা দারুণভাবে কামব্যাক করেছে! খুব ভাল লাগছে পাপা, লভ ইউ। প্রিয় আগস্ত্য, তোমাকেও শুভকামনা। তুমিও দারুণ করবে! ওহ ইক্কিস কা থা, ইক্কিস কা হি রহেগা!' ইক্কিস ছাড়াও ধর্মেন্দ্র কাজ করছেন 'ম্যায়নে পেয়ার কিয়া ফির সে' ছবিতে। সেখানেও অভিনয় করেছেন আরবাজ খান। উল্লেখ্য, শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন ১৯৯৮ সালের হিট ছবি 'পেয়ার কিয়া তো ডরনা কিয়া'-তে যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান ও কাজল ও আরবাজ।
আরও পড়ুন কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?
২৭ বছর পর তাঁদের এই পুনর্মিলন ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে। ছবিটির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের জুন মাসে। পারিবারিক ড্রামা ও থ্রিলারের সংমিশ্রণে তৈরি ম্যায়নে পেয়ার কিয়া ফির সে-এর মহুরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু তারকা। ধর্মেন্দ্র ছবিটি সম্পর্কে বলেছিলেন, 'ম্যায়নে প্যায়ার কিয়া ফির সে একেবারে ‘মিক্স ভেজ’,সব রকম স্বাদ ও বিনোদনে ভরপুর। রনি রদ্রিগেজ ও তাঁর টিমকে জানাই শুভেচ্ছা। আরবাজের সঙ্গে আবার কাজ করতে পেরে খুব আনন্দ লাগছে।' অন্যদিকে, আরবাজ খান বলেন, 'ধরমজি'র সঙ্গে আবার পর্দায় ফেরা সত্যিই গর্বের বিষয়। উনি নিজেই একটি প্রতিষ্ঠান। আমাদের যাত্রা যেন এখন পূর্ণতা পেল।' ২০২৫-এ মুক্তির কথা থাকলেও, এখনও পর্যন্ত এর কোনও নতুন আপডেট পাওয়া যায়নি।
আরও পড়ুন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে তুমুল চর্চা, বীরুর খবর শুনে মধ্যরাতে এ কী করলেন 'জয়' অমিতাভ?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us