/indian-express-bangla/media/media_files/2025/11/10/dharmendra-critical-fact-check-2025-11-10-18-02-49.jpg)
কী কাজ করতে চেয়েছিলেন তিনি?
Dharmendra News: কিছুক্ষণ আগেই জানা গিয়েছে, ধর্মেন্দ্র এখন স্থিতিশীল। তাঁর মেয়ে এশা এমন-ও দাবি করেছেন, সংবাদ-মাধ্যমের এহেন গাফিলতি- মৃত্যুর খবর ছড়িয়ে দেওয়া নেহাতই কাম্য নয়। তবে, ঠিক তারপরই এশা এবং হেমা মালিনীকে দেখা যায়, হাসপাতালে পৌছতে।
ধর্মেন্দ্র - এই নামটাই যেন বলিউডের কাছে এই আশীর্বাদ। কারণ, তিনি হি-ম্যান তকমা পেয়েছিলেন কেরিয়ারের শুরুতেই। এহেন ম্যাচো ম্যানের আবির্ভাব তখনও হয়নি বলিপাড়ায়। তাই তো তাকে পেয়ে যেন আলাদা রকমের অনুভূতি হয়েছিল সকলের। দর্শকদের, মনে আলোড়ন ফেলেছিলেন তিনি। ধর্মেন্দ্র যেন দারুণ এক মুহূর্ত ক্রিয়েট করেছিলেন সিল্ভার স্ক্রিনে। কিন্তু, এই মানুষটাই কি আশা হারিয়েছিলেন?
Dharmendra Health-Hema Malini: 'অমানবিক ও দায়িত্বজ্ঞানহীন!' ধর্মেন্দ্রকে নিয়ে যা ইচ্ছে তাই? ক্ষোভে ফুঁসছেন হেমা
অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি যদি হিরো না হতেন, তাহলে এই কাজ করতেন? ধর্মেন্দ্র বলেন, তিনি আশাবাদী ছিলেন, যে এই মায়ানগরীতে একবার যখন এসেছেন, দিলীপ সাহেব-কে দেখে তাঁর আপন বলে মনে হয়েছে, তখন তিনি এখান থেকে যাবেন না। তবে, বিকল্প পেশা হিসেবে কী বেছে নেওয়ার কথা ভেবেছিলেন তিনি?
Dharmendra Death Rumor: ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে সাংঘাতিক চর্চা! বিতর্কের মুখে কী আপডেট দিলেন মেয়ে এশা?
ধর্মেন্দ্র বলেন, "আমি যখন একটু টাকা উপার্জন করতে শুরু করলাম, তখন একটা গাড়ি কিনেছিলাম। নিজেও সেটা চালাতে পারতাম। আমার ভাই বলল, দাদা তুমি তো বড় গাড়ি কিনতে পারতে। হিরোদের ভাল লাগে। আমি অকে বললাম, অজিত এই ইন্ডাস্ট্রি থেকে যেতে চাই না, কিন্তু এর তো কোনও ভরসা নেই। যদি অনেকটা সময় লেগে যায়, তাহলে ট্যাক্সি হিসেবে এটাকে ব্যবহার করব, এটাই চালাব। তারপর স্ট্রাগল করব। এইসব প্ল্যানিং কিন্তু চলতেই থাকত। কিন্তু দায়িত্ব আমি কোনদিন এড়াইনি।"
প্রসঙ্গে, অভিনেতা নিজেও বহু স্ট্রাগল করেছেন। আর তারপরেই তিনি নিজেকে হি-ম্যান হিসেবে প্রতিষ্ঠা করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us