Dharmendra-Sholay: ধর্মেন্দ্রর গুলিতে অমিতাভের ওষ্ঠাগত প্রাণ, 'শোলে' ছবির শুটিং-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটান পর্দার বীরু

Dharmendra-Sholay: খুব কম মানুষই জানেন, ‘শোলে’র শুটিং চলাকালীন এক সময় ধর্মেন্দ্রর জীবনে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। জানা যায়, প্রথমে তাঁকে ছবির নির্মাতারা গব্বর সিং অথবা ঠাকুর বলদেব সিং-এর চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন।

Dharmendra-Sholay: খুব কম মানুষই জানেন, ‘শোলে’র শুটিং চলাকালীন এক সময় ধর্মেন্দ্রর জীবনে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। জানা যায়, প্রথমে তাঁকে ছবির নির্মাতারা গব্বর সিং অথবা ঠাকুর বলদেব সিং-এর চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dhar1

যা হয়েছিল সেদিন...

Dharmendra-Sholay: বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র, যিনি 'শোলে' ছবিতে বীরুর চরিত্রে অভিনয় করে ভারতীয় সিনেমার ইতিহাসে নিজেকে অমর করে তুলেছিলেন, বর্তমানে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন। ৮৯ বছর বয়সী এই অভিনেতা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন বলে জানা গেছে। তাঁর পরিবার এবং হাসপাতাল সূত্রে খবর, ধর্মেন্দ্র বর্তমানে স্থিতিশীল রয়েছেন এবং চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন।

Advertisment

তবে খুব কম মানুষই জানেন, ‘শোলে’র শুটিং চলাকালীন এক সময় ধর্মেন্দ্রর জীবনে ঘটে গিয়েছিল এক অবিশ্বাস্য ঘটনা। জানা যায়, প্রথমে তাঁকে ছবির নির্মাতারা গব্বর সিং অথবা ঠাকুর বলদেব সিং-এর চরিত্রের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি বীরুর চরিত্রে অভিনয় করেন। যে চরিত্রটি পরবর্তীকালে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে ওঠে।

Dharemndra Health Update: হাসপাতালে সানি-ববি, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে এল বিরাট আপডেট..

Advertisment

ছবির পরিচালক রমেশ সিপ্পি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ধর্মেন্দ্র যদি অন্য কোনো চরিত্রও করতেন, তিনি তা নিঃসন্দেহে অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন। কিন্তু এখন যদি কেউ প্রশ্ন করে, গব্বর চরিত্রে অন্য কাউকে ভাবা যায় কি না, উত্তর হবে- না। কারণ আমজাদ খান সেই চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন যে তাঁকে ছাড়া আর কাউকে গব্বর হিসেবে কল্পনা করা যায় না।”

অন্যদিকে, অমিতাভ বচ্চন এক পুরোনো সাক্ষাৎকারে এক চাঞ্চল্যকর ঘটনার কথা উল্লেখ করেছিলেন। তিনি জানান, "শুটিং চলাকালীন ধরমজি বারবার গুলি ভরার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। হঠাৎ বিরক্ত হয়ে তিনি বন্দুক চালিয়ে ফেলেন! এবং সেটা ছিল আসল গুলি!” বচ্চনের কথায়, “আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছিলাম, আর গুলিটি আমার কানের পাশ দিয়ে ‘হুহু’ শব্দে উড়ে গেল। সেদিন আমার মনে হয়েছিল ,আমি সত্যিই বেঁচে গিয়েছিলাম।”

Dharmendra Last Movie: বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে শুটিং ফ্লোরে অভিনেতা, ধর্মেন্দ্রর শেষ ছবিতে কী ভাবে অমিতাভ যোগ?

‘শোলে’ ছবিতে ধর্মেন্দ্র ও বচ্চনের পাশাপাশি ছিলেন জয়া বচ্চন, হেমা মালিনী, সঞ্জীব কুমার এবং আমজাদ খান। রমেশ সিপ্পি পরিচালিত এবং সেলিম-জাভেদ রচিত এই চলচ্চিত্রটি ২০২৫ সালে উদযাপন করছে তার ৫০ তম বর্ষপূর্তি। ছবির সংলাপ, চরিত্র এবং স্মরণীয় দৃশ্য আজও দর্শকের মনে অমলিন।

এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র। পাশে রয়েছেন স্ত্রী হেমা মালিনী ও কন্যা এশা দেওল। পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং সকলকে অনুরোধ করা হয়েছে অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে। হাসপাতালের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কারণ ভক্তদের ভিড় ক্রমেই বেড়ে চলেছে।
  

Dharmendra Entertainment News Today