Dharmendra Health Updates: ভক্তদের প্রার্থনা-ই কামাল করল? চিকিৎসায় সাড়া দিচ্ছেন ধর্মেন্দ্র..

এখানেই শেষ না। ধর্মেন্দ্রকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলেন সলমন থেকে শাহরুখ। এমনকি, গতকাল হাসপাতাল থেকে যখন গোবিন্দা গাড়ি নিয়ে বেরলেন, তখন তাঁর চোখ-মুখ দেখে বেশ ভারাক্রান্ত-ই মনে করছিলেন দর্শকরা।

এখানেই শেষ না। ধর্মেন্দ্রকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলেন সলমন থেকে শাহরুখ। এমনকি, গতকাল হাসপাতাল থেকে যখন গোবিন্দা গাড়ি নিয়ে বেরলেন, তখন তাঁর চোখ-মুখ দেখে বেশ ভারাক্রান্ত-ই মনে করছিলেন দর্শকরা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dharmendra health, Dharmendra hospitalised, Dharmendra on ventilator, Breach Candy Hospital, Bollywood actor Dharmendra, Dharmendra illness, Dharmendra 90th birthday, Dharmendra latest news, Ikkis movie release, Shahid Kapoor Kriti Sanon film, Bollywood veteran news

এখন কেমন আছেন তিনি?

 Dharmendra Health Updates: সোমের দুপুর থেকেই খবর ছিল ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা একেবারেই ভাল নয়। তিনি নাকি ভেন্টিলেশনে ছিলেন। যদিও অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল যে তিনি স্থিতিশীল। এদিকে, গতকাল রাত থেকে আজ সকাল- এমন কিছু খবর শোনা যাচ্ছিল, অভিনেতা আর নেই। কিন্তু, তৎক্ষণাৎ রেগে আগুন হেমা মালিনী পোস্ট করে জানান, সংবাদ মাধ্যমে যা রটছে তা ভুয়ো। এভাবে কোনও জীবিত মানুষকে মেরে ফেলা যায় না। 

Advertisment

এখানেই শেষ না। ধর্মেন্দ্রকে দেখতে গতকাল হাসপাতালে গিয়েছিলেন সলমন থেকে শাহরুখ। এমনকি, গতকাল হাসপাতাল থেকে যখন গোবিন্দা গাড়ি নিয়ে বেরলেন, তখন তাঁর চোখ-মুখ দেখে বেশ ভারাক্রান্ত-ই মনে করছিলেন দর্শকরা। যদিও... আজ সকাল থেকে জানা যাচ্ছে তিনি ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন। এবং আস্তে আস্তে রিকোভার করার চেষ্টা করছেন। অভিনেতাকে নিয়ে গতকাল এক ব্ল্যাংক পোস্ট করেন তাঁর অন্যতম পছন্দের অভিনেতা অমিতাভ। 

Dharmendra-Sholay: ধর্মেন্দ্রর গুলিতে অমিতাভের ওষ্ঠাগত প্রাণ, 'শোলে' ছবির শুটিং-এ ভয়ঙ্কর কাণ্ড ঘটান পর্দার বীরু

Advertisment

এদিকে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা জানার পর, তাঁর এক ফ্যান ক্লাবের তরফে যজ্ঞের আয়োজন করা হয়। এমনকি, তাঁর সুরক্ষার খাতিরে পুজো-অর্চনা করা হয়। দেশের মানুষ গতকাল থেকে যেন স্তব্ধ হয়েছিলেন তাঁর মৃত্যুর ভুয়ো খবরে। তবে, অনেকেই তাঁর স্বাস্থ্যের উন্নতির জন্য প্রার্থনা করেছেন। এবং, তারকাদের অনেকেই তাঁর হাল-হকিকত জিজ্ঞেস করতে গিয়েছেন।

Dharmendra First Love: হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে?

প্রায় ২ বার তাকে নিয়ে ভুয়ো খবর রটে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গেও পড়েছিলেন তাঁর ভক্তরা। তবে, এখন আশার খবর যে তিনি সাড়া দিচ্ছেন। এবং তাঁর পরিবারের অনেকেই তাঁর সযঙ্গে রয়েছেন। যদিও বা হাসপাতাল এলাকায় সিকিওরিটি বেশ জোরাল, তাও ভক্তরা মাঝে মধ্যেই সেখানে ভিড় জমাচ্ছেন। এবং, একথা বলতেই হয় দেশের মানুষের প্রার্থনায় তিনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। 

Dharmendra Entertainment News Today