/indian-express-bangla/media/media_files/2025/11/29/sani-2025-11-29-10-50-41.jpg)
Esha Deol & Sani Deol: এষা দেওল ও সানি দেওল।
Trending Bollywood Story: ভারতীয় সিনে জগতের জনপ্রিয় তারকা অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর চলে যাওয়ার চার দিন পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। ভক্তরা এখনও শোক কাটিয়ে উঠতে পারছেন না। দেশজুড়ে যেন মন খারাপের বাতাবরণ। সহকর্মী ও ভক্তরা স্মরণ করছেন তাঁর দীর্ঘ ছয় দশকের অভিনয়জীবন, তার উদার মনোভাব ভালোবাসার ভাব মূর্তি। এই অভিনেতা সহজে মানুষকে আপন করে নিতে পারতেন। ক্যারিয়ারের শুরু থেকেই এই অভিনেতা কে নিয়ে আলোচনা কম হয়নি।
ধর্মেন্দ্রর ব্যক্তিগত জীবনও বহু সময় আলোচনায় এসেছে। মাত্র ১৯ বছর বয়সে তিনি প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে বিয়ে করেন। পরে ৪৫ বছরে বিয়ে করেন অভিনেত্রী হেমা মালিনীকে। দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক থাকলেও ধর্মেন্দ্র প্রথম স্ত্রীকে কখনো ডিভোর্স দেননি এবং দুই পরিবারকেই আলাদা সম্মান ও পরিসর দিয়ে চলেছেন। তাঁর প্রথম পরিবারের বাড়িতে দ্বিতীয় পক্ষের কেউ কখনো যাননি, ব্যতিক্রম হয়েছিল শুধু একবার, তাও ২০১৫ সালে।
সময়টা ২০১৫ সাল। ধর্মেন্দ্র বড় ভাই অজিত দেয়াল তখন গুরুতর অসুস্থ। তা কি রাখা হয়েছিল প্রথম স্ত্রী প্রকাশ করে বাড়িতে। অন্যদিকে ঈশা দেওয়াল এবং অহনা দুজনেই খুব ঘনিষ্ঠ ছিলেন ধর্মেন্দ্রর বড় ভাইয়ের সঙ্গে। জেঠুর সঙ্গে যেন হৃদ্যতা সম্পর্ক ছিল। তার খোঁজখবর জানতেই ঈশা যোগাযোগ করেন সৎ ভাই সানি দেওয়ালের সঙ্গে। সেই মুহূর্তেই সানি দেওয়াল তড়িঘড়ি করে ব্যবস্থা করে দেন ঈসাকে তার জেঠুর সঙ্গে দেখা করার।
আরও পড়ুন- Ranbir-Deepika: দশ বছর পর রণবীর–দীপিকা জুটি ফিরছে! অয়ন মুখার্জির নতুন ছবিতে বড় চমক
হেমা মালিনীর জীবনী Hema Malini: Beyond the Dream Girl-এ ঈশা দেওল উল্লেখ করেন, “জেঠুকে শেষবার দেখতে চেয়েছিলাম। অভয়ের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা ছিল। তাই সানি ভাইয়াকে ফোন করি, এবং ওনারাই সব ব্যবস্থা করে দিয়েছিলেন।”
এই ঘটনায় প্রথমবার ঈশার দেখা হয় সৎমা প্রকাশ কৌরের সঙ্গে। ঈশা বলেন, “আমি পা ছুঁয়ে প্রণাম করি। তিনি আমাকে আশীর্বাদ করেন।” দুই পরিবারের মধ্যে বরাবরই সম্মানজনক দূরত্ব বজায় ছিল। সানি ও ববি দেওল ঈশা বা অহনার বিয়েতে উপস্থিত ছিলেন না। একইভাবে হেমা মালিনীও যাননি ধর্মেন্দ্রর নাতি করণ দেওলের বিয়েতে।
আরও পড়ুন- ভাল ছেলে চরিত্রে ক্লান্ত! নেতিবাচক ভূমিকায় ফিরতেই নতুন ইমেজ পেলে অভিনেতা?
ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর প্রথম পরিবার গতকাল একটি প্রার্থনা সভার আয়োজন করে, যেখানে যেখানে উপস্থিত ছিলেন বলিউডের তাবর তাবর শিল্পীরা। অন্যদিকে হেমা মালিনী ও তাঁর দুই মেয়ে মুম্বাইয়ের বাড়িতে আলাদা গীতা পাঠ ও ভজনের আয়োজন করেন। অনুষ্ঠানে যোগ দেন পরিবারের ঘনিষ্ঠজনেরা, যার মধ্যে ছিলেন সুনীতা আহুজা ও ঈশার প্রাক্তন স্বামী ভারত তক্তানি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us