Dharmendra Birthday-Hema Malini: দুঃশ্চিন্তার মাঝেই ৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা, ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা

Dharmendra 90th Birthday: সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পর্দার বীরু। ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখবেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু দেওল বাড়িতে!

Dharmendra 90th Birthday: সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পর্দার বীরু। ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখবেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। জন্মদিন উদযাপনের প্রস্তুতি শুরু দেওল বাড়িতে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জন্মদিন উদযাপনের প্রস্তুতি

Dharmendra Birthday Celebration Preparation: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই ৯০ বছরে পা রাখবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। সদ্যই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন পর্দার বীরু। অসুস্থ অবস্থায় রটে গিয়েছিল তাঁর মৃত্যু সংবাদও। ফাঁস হয়েছে আইসিইউ-এর ভিতরের ভিডিও। সেলেব পাপারাজ্জিদের আচরণে মেজাজ হারিয়েছেন সানি দেওল। সব মিলিয়ে ধর্মেন্দ্রর অসুস্থা থেকে হাসপাতালে ভর্তি-বাড়ি ফেরা পর্যন্ত ঘটেছে একের পর এক অনভিপ্রেত ঘটনা। এর মাঝে সুখবর দিলেন হেমা মালিনী।

Advertisment

Bollywood Hungama-র খবর অনুযায়ী, দুঃশ্চিন্তার মধ্যেই দেওল পরিবার আনন্দ উদযাপনের পরিকল্পনা করছে। ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিন পালনের ইচ্ছে রয়েছে পরিবারের সদস্যদের। বলিউডের ‘হি-ম্যান’চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে। সেই জন্যই হেমা মালিনী ও তাঁর পরিবার এখন ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতিতে মননিবেশ করবেন। 

আরও পড়ুন হেমা মালিনী বা মীনা কুমারী না, ধর্মেন্দ্রর প্রথম প্রেম কে?

একটি সূত্র ওই Bollywood Hungama-কে জানিয়েছে, 'ঈশ্বর চাইলে আমরা আগামী মাসে দুটি জন্মদিন উদযাপন করব, ধরমজির এবং এশার।' উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র আর অন্যদিকে তাঁর মেয়ে এশা দেওলের জন্মদিন ছিল ২ নভেম্বর। বাবার অসুস্থতার কারণে সেদিন জন্মদিন পালন করলেও কোনও উদযাপন করেননি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। ধর্মেন্দ্রর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে হেমা জানান, এখনও পর্যন্ত তিনি ভাল আছেন। 

Advertisment

আরও পড়ুন ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?

গত ১০ নভেম্বর ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালানই তাঁর মৃত্যুর গুজব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় হেমা মালিনী এবং এশা দেওল ও সানিরর টিমের তরফে নিশ্চিত করা হয়  তিনি সুস্থ হচ্ছেন। এরপর ১২ নভেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরেন প্রবীণ অভিনেতা। 

প্রসঙ্গ, হাসপাতালে ভর্তির দিন সেলিব্রিটি ফটোগ্রাফার ভিরাল ভায়ানি সোশ্যাল মিডিয়ায় হেমা মালিনীর গাড়ি ব্রিচ ক্যান্ডি চত্ত্বরে প্রবেশের একটি ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, 'হেমা জি অ্যাট দ্য হসপিটাল।' ভিডিওটিতে দেখা যাচ্ছে অভিনেত্রী একটি কালো বিএমডব্লিউ গাড়িতে হাসপাতালে প্রবেশ করছেন। হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, 'ধর্মেন্দ্রজি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'  

আরও পড়ুন কোটি কোটি টাকার গাড়ি-বাড়ি-গয়না আরও কত কী, সম্পত্তির বিচারে ধনী কে ধর্মেন্দ্র না হেমা?

Dharmendra