/indian-express-bangla/media/media_files/2025/11/30/dhar1-2025-11-30-20-48-00.png)
রেগে গিয়েছিলেন কেন ধর্মেন্দ্র?
Sunny Deol Son: বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। কিছুদিন আগেই মুম্বইয়ের জুহুতে এই বর্ষীয়ান অভিনেতা ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। পরিবার ছিল তার কাছে ধ্যান জ্ঞান। ধর্মেন্দ্রর কথায় তার ঘরের সকলে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়িয়েছে চিরকাল। এই সংস্কৃতি বংশ পরম্পরায় চলে আসছে। তিনি বলতেন, এই গুণ ছেলে সানি দেওলের মধ্যেও আছে, আর নাতি করণ দেওলের মধ্যেও সেই একই স্বভাব দেখতে পান। কিন্তু করণ বড় হতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। করণ শান্ত নরম স্বভাবের জন্যই ভীষণ কষ্ট পেতে হয়েছে বিশেষ করে স্কুলজীবনে।
২০১৯ সালে দ্য কপিল শর্মা শো-তে এসে করণ সেই কথায় প্রথমবার জানিয়েছিল। খোলাখুলি বলেন যে তিনি স্কুলে প্রায়ই বুলিংয়ের শিকার হতেন। কপিল শর্মা তার স্বভাবসুলভ হাস্যরসে আড্ডা শো জমিয়ে রেখেছিলেন, কিন্তু করণের কথা শোনা মাত্র পরিস্থিতি মুহূর্তের মধ্যে গম্ভীর হয়ে যায়।
Jeet: জন্মদিনে বড়সড় ধামাকা! বিপ্লবী না ডাকাত? কোন রূপে ফিরলেন জিৎ?
করণের কথায়, স্কুলে অনেকেই তাঁকে হেয় করে বলত, “তুমি কিছুই করতে পারবে না। তোমার কাজ শুধু বাবার চেক সাইন করা।” এমন ছোট ছোট বিষয়গুলো তার মনে ভীষণভাবে চাপ তৈরি করত। মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে গিয়েছিল সে।
এর থেকেও বেশি কষ্টকর ছিল ক্লাস ওয়ানের একটি ঘটনা। করণের ভাষায়, “কিছু বড় ছেলে আমাকে ঘিরে ধরে। একজন আমাকে তুলে আছাড় মারে। তারপর বলে, ‘তুমি নাকি সানি দেওলের ছেলে? তোমার তো লড়াই করার শক্তিই নেই!’ আমি অপমান ভুলতে পারিনি।” এই ঘটনা তার মনে বহুদিন পর্যন্ত চাপ তৈরি করে রেখেছিল।
দ্বিতীয়বার মা হচ্ছেন ভারতী সিং, শেয়ার করলেন মাতৃত্বের নতুন ছবি
ধর্মেন্দ্র ও নাতির মুখে এই গল্প শোনার পরে ভীষণ কষ্ট পেয়েছিলেন। করণকে বলেছিলেন, “আমি এই ঘটনা আগে তোমার মুখে জানতে পারলে তাদের কয়েকজনকে শায়েস্তা করতাম”, এমনকি আবেগে তিনি আরও বলেন, “এই ঘটনা আমাকে আগে বলল না কেন? ছেলেগুলো এখন কোথায়? আমি খুঁজে বের করব।” ধর্মেন্দ্রর কথাতে স্পষ্ট বোঝা গিয়েছিল, নাতির কষ্ট তিনি মন থেকে নিতে পারেননি।
এরপর সময়ের সঙ্গে কারণ নিজেকে বদলাতে থাকে। ভয়কে জয় করতে শিখে যায়। ‘হিউম্যানস অফ বোম্বে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, স্কুলের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা তাঁর জীবন বদলে দেয়।
করণ বলেন, “আমি রাত জেগে র্যাপ পারফরম্যান্সের প্রস্তুতি নিয়েছিলাম। স্টেজে উঠেই আমি দেখলাম আমার সামনে অসংখ্য মানুষ আমি ভয় কাটিয়ে তাদের সামনে পারফর্ম করলাম। বছরের পর বছর ধরে জমে থাকা অপমান, সব যেন ওই গানের মধ্যেই বেরিয়ে এলো। দর্শক এত জোরে চিৎকার করছিল, আমি যেন বুঝলাম, আমি পারি। ওই মুহূর্তটা আমাকে পুরো বদলে দেয়।”
২০১৯ সালেই করণ দেওল বলিউডে আনুষ্ঠানিকভাবে পা রাখেন। প্রথম ছবি করেন ‘পল পাল দিল কে পাস’। ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সহের বম্বা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us