/indian-express-bangla/media/media_files/2026/02/05/dhurandhar-2-2026-02-05-16-10-26.jpg)
মুক্তির আগেই চর্চায় ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’
‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ মুক্তির আগেই তৈরি করেছে বিপুল চর্চা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার ও পোস্টার, আর সেখানেই মিলেছে ছবির মুক্তি কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। পোস্টার অনুযায়ী, আগামী ১৯ মার্চ ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। থিয়েট্রিক্যাল রানের পর ছবিটি স্ট্রিম হবে জিওহটস্টার প্ল্যাটফর্মে এবং পরবর্তীতে টেলিভিশনে সম্প্রচারিত হবে স্টার গোল্ড চ্যানেলে।
প্রথম ছবির ডিজিটাল যাত্রাপথের সঙ্গে তুলনা করলে এই কৌশলে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় আট সপ্তাহ পর, অর্থাৎ ৩০ জানুয়ারি, নেটফ্লিক্স ইন্ডিয়ায় প্রিমিয়ার করেছিল। কিন্তু এবার আলাদা পরিকল্পনা নেওয়া হয়েছে।
এদিকে ছবির ডিজিটাল স্বত্ব বিক্রি নিয়েও সামনে এসেছে চমকপ্রদ তথ্য। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর (Dhurandhar 2) ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে প্রায় ১৫০ কোটি টাকায়। বর্তমান OTT বাজারে এটি একটি বিরাট অঙ্ক, বিশেষ করে কোনো সিক্যুয়েলের ক্ষেত্রে আগাম এই পরিমাণ বিনিয়োগ ইন্ডাস্ট্রির নজর কাড়ছে।
প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, প্রথম ছবির মুক্তির আগেই নেটফ্লিক্স নাকি দুই কিস্তির ডিজিটাল স্বত্ব একসঙ্গে কিনতে চেয়েছিল প্রায় ১৭৫ কোটি টাকায়। কিন্তু জিও স্টুডিওস তাদের কনটেন্ট নিয়ে প্রবল আস্থার জায়গা থেকে সেই প্রস্তাবে সাড়া দেয়নি। তারা প্রথম ছবির সাফল্যের পর বাজারমূল্য আরও বাড়বে। সেই কৌশলই শেষ পর্যন্ত সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে, কারণ দ্বিতীয় কিস্তির জন্য এককভাবেই তারা ১৫০ কোটির বিশাল চুক্তি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: কেন ঐশ্বর্য নয়, সুস্মিতাই মিস ইন্ডিয়া? মুখ খুললেন রুবি ভাটিয়া
উল্লেখযোগ্য বিষয় হলো, এই অঙ্কটি নেটফ্লিক্স প্রথম ছবির জন্য যে মূল্য দিয়েছিল, তার প্রায় দ্বিগুণের কাছাকাছি। ফলে ট্রেড অ্যানালিস্টদের মতে, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজি এখন বাণিজ্যিক দিক থেকে অন্যতম শক্তিশালী ব্র্যান্ডে পরিণত হচ্ছে।
আরও পড়ুন: বরেলিতে প্রিয়াঙ্কার পিছু নিত ছেলেরা! মেয়ের নিরাপত্তায় জানালায় লোহার গ্রিল বসান বাবা
এর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে। মধ্যপ্রাচ্য ও পাকিস্তানে ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই ট্রেন্ডিং তালিকার এক নম্বরে উঠে এসেছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে থিয়েট্রিক্যাল রিলিজের আগেই ডিজিটাল চুক্তি, বৈশ্বিক ট্রেন্ডিং এবং দর্শক প্রত্যাশা—সব দিক থেকেই ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ২০২৬ সালের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us