Akshaye Khanna: ১৯ বছরেই টাক! গ্ল্যামারের আড়ালে লুকোনো যন্ত্রণা, 'ধুরন্ধরের' পর অক্ষয় খান্নার অতীতের কঠিন সত্য প্রকাশ্যে

অক্ষয় অকপটভাবে স্বীকার করেন, এই অভিজ্ঞতার মানসিক চাপ গভীর ছিল। মুখের পরিবর্তন তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। তাঁর ভাষায়, "শরীরের অনেক কিছু ঢেকে রাখা যায়..."

অক্ষয় অকপটভাবে স্বীকার করেন, এই অভিজ্ঞতার মানসিক চাপ গভীর ছিল। মুখের পরিবর্তন তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। তাঁর ভাষায়, "শরীরের অনেক কিছু ঢেকে রাখা যায়..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
w-1280,h-720,format-jpg,imgid-01kbvy879rzqmhht989tfpxemk,imgname-akshaye-khanna-play-negative-role-in-films-1765095513400

যা হয়েছিল তাঁর সঙ্গে...

বলিউডে বর্তমানে 'ধুরন্ধর' ছবিতে তার শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত অক্ষয় খান্না। যদিও এই অভিনেতা, কখনোই নিজের ভেতরের দুর্বলতা লুকিয়ে রাখেননি। একটি পুরনো সাক্ষাৎকার আবারও মনে করিয়ে দিয়েছে, তাঁর সেই নির্মম সততার কথা- বিশেষ করে জীবনের এক কঠিন অধ্যায়, যখন কিশোর বয়সেই, তিনি তীব্র হারে চুল পড়ার সমস্যার মুখোমুখি হয়েছিলেন।

Advertisment

মাত্র ১৯ বছর বয়সে, অকালে টাক হওয়া যে কোনও তরুণের জন্যই মানসিক ধাক্কা। আর চেহারাকেন্দ্রিক চলচ্চিত্র জগতে পা রাখতে চলা অক্ষয়ের কাছে বিষয়টি ছিল আরও কঠিন। অল্প বয়সে যখন আত্মবিশ্বাস একেবারেই কমে গিয়েছিল, তখন নিজের পরিচয় বদলে যাওয়ার অভিজ্ঞতা গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তাঁকে। মিড-ডে-কে দেওয়া এক খোলামেলা সাক্ষাৎকারে তিনি বলেন, “এত অল্প বয়সে যখন চুল পড়া শুরু হল, মনে হয়েছিল যেন কোনও পিয়ানোবাদক তার আঙুল হারিয়ে ফেলেছে। আপনি যতক্ষণ না এই পরিবর্তনকে মেনে নেন, ততক্ষণ এটি আপনাকে তাড়া করে।”

করণের সঙ্গে সম্পর্ক কেন ভাঙে? গৌরবের প্রেমে পড়তেই কৃতিকার বিচ্ছেদের গল্প ভাইরাল

তিনি বোঝানোর চেষ্টা করেন- এ ধরনের শারীরিক পরিবর্তন কেবল সৌন্দর্যের ব্যাপার নয়, বরং পরিচয়ের সঙ্গে যুক্ত। বার্ধক্য বা শারীরিক সীমাবদ্ধতার হঠাৎ আগমনও যে মানসিকভাবে মানুষকে বিপর্যস্ত করে দিতে পারে, তার উদাহরণ দিয়ে অক্ষয় বলেন, “যখন এক সকালে ওঠে দেখবেন হঠাৎ খালি চোখে লেখা পড়তে পারছেন না এবং চশমার দরকার হচ্ছে- ব্যাপারটা আপনাকে নাড়িয়ে দেবে। ঠিক সেরকমই।”

একজন নতুন অভিনেতার জন্য চুল হারানো ছিল ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তারও বড় উৎস। তিনি বলেন, “আপনি যদি ক্রীড়াবিদ হন এবং হঠাৎ জানতে পারেন হাঁটুর অস্ত্রোপচার করতে হবে, এক-দু’ বছর ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। আমার ক্ষেত্রেও বিষয়টি তেমনই ছিল। একজন অভিনেতা হিসেবে আপনি কেমন দেখাচ্ছেন, তা খুব গুরুত্বপূর্ণ।" 

Amitabh Bachchan: 'মা–ই পরিবার বাঁচিয়েছিলেন', গুরুতর আঘাতে যমে-মানুষে টানাটানি! বাবার যন্ত্রণা বুঝতে পারেননি অভিষেক?

অক্ষয় অকপটভাবে স্বীকার করেন, এই অভিজ্ঞতার মানসিক চাপ গভীর ছিল। মুখের পরিবর্তন তাঁকে সবচেয়ে বেশি আঘাত করেছিল। তাঁর ভাষায়, "শরীরের অনেক কিছু ঢেকে রাখা যায়, কিন্তু মুখ নয়। ১৯-২০ বছর বয়সে এটা ভয়ানক। মানসিকভাবে ধ্বংস করে দিতে পারে।" 

একটি শিল্প যেখানে চেহারা সর্বেসর্বা- সেখানে অক্ষয়ের এই স্বীকারোক্তি শুধু তারুণ্যের চাপ না, বরং তাঁর নীরব স্থিতিস্থাপকতার গল্পও বলে। আজ যখন ধুরন্ধর-এ তাঁর অভিনয় তাঁকে আবারও আন্ডাররেটেড অথচ শক্তিশালী পারফর্মার হিসেবে প্রতিষ্ঠিত করেছে, তখন এই পুরোনো সাক্ষাৎকার নতুন করে ভাইরাল।  

bollywood Entertainment News Today Bollywood Actor