Dhurandhar movie: রেকর্ড দৈর্ঘ্য ও বিতর্কে ঘেরা ‘ধুরন্ধর’, সেন্সরের কাটে নয়া আলোচনার ঝড়

ছবিটি সেন্সর বোর্ডের পর্যবেক্ষণে, বেশ কিছু পরিবর্তনের মুখোমুখি হয়। শুরুতেই কয়েকটি সহিংস ভিজ্যুয়াল সরিয়ে ফেলা হয়েছে এবং সেগুলোর পরিবর্তে তুলনামূলকভাবে কম তীব্র শট যোগ করা হয়েছে।

ছবিটি সেন্সর বোর্ডের পর্যবেক্ষণে, বেশ কিছু পরিবর্তনের মুখোমুখি হয়। শুরুতেই কয়েকটি সহিংস ভিজ্যুয়াল সরিয়ে ফেলা হয়েছে এবং সেগুলোর পরিবর্তে তুলনামূলকভাবে কম তীব্র শট যোগ করা হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dhurandhar-1

কী জানা যাচ্ছে?

বলিউডে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে, কারণ রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ এখন মুক্তির পথে। সম্প্রতি ছবিটি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে, এবং এটি রণবীরের প্রথম সিনেম যা ‘এ’ সার্টিফিকেট অর্জন করেছে। ছবির দীর্ঘ রানটাইম ও সেন্সর বোর্ডের সুপারিশ করা কাট নিয়ে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে।

Advertisment

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ধুরন্ধর-এর মোট দৈর্ঘ্য ২১৪ মিনিট, অর্থাৎ ৩ ঘন্টা ৩৪ মিনিট। গত ১৭ বছরে বলিউডে এত দীর্ঘ আর কোনও সিনেমা মুক্তি পায়নি। এর আগে ২০০৮ সালে আশুতোষ গোয়ারিকর পরিচালিত এবং হৃতিক রোশন–ঐশ্বর্য রাই অভিনীত ‘যোধা আকবর’ ছিল সর্বশেষ দীর্ঘ সিনেমা। বিশাল কাস্টিং, অ্যাকশন সিকোয়েন্স এবং থ্রিলভরা বর্ণনার জন্য ‘ধুরন্ধর’ ইতিমধ্যেই আলোচনার বিষয়।

“মরেও যেতে পারতাম”, দুর্ঘটনার সাত মাস পর যা বললেন পবনদীপ রাজন

ছবিটি সেন্সর বোর্ডের পর্যবেক্ষণে, বেশ কিছু পরিবর্তনের মুখোমুখি হয়। শুরুতেই কয়েকটি সহিংস ভিজ্যুয়াল সরিয়ে ফেলা হয়েছে এবং সেগুলোর পরিবর্তে তুলনামূলকভাবে কম তীব্র শট যোগ করা হয়েছে। একই কারণে দ্বিতীয়ার্ধ থেকেও কিছু দৃশ্য বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি একজন রাজনৈতিক চরিত্রের নাম পরিবর্তন করা হয়েছে। আপত্তিকর শব্দে বিপ করা হয়েছে। মাদকবিরোধী সতর্কবার্তা যোগ করতে বলা হয়েছে।

Advertisment

এদিকে, ছবির মুক্তি বিতর্কের মুখে পড়েছিল, মেজর মোহিত শর্মার পরিবারের আপত্তির কারণে। তাঁরা দিল্লি হাইকোর্টে আবেদন করে দাবি করেন, যে গল্পটি তাঁদের শহীদ ছেলের বাস্তব জীবনের উপর ভিত্তি করে নির্মিত, অথচ নির্মাতারা, তাঁদের কিংবা ভারতীয় সেনাবাহিনীর অনুমতি নেননি। মেজর শর্মা, কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযানে শহিদ হন এবং রাষ্ট্রের বীর হিসেবে স্মরণীয়।

Smriti-Palash: বিয়ে স্থগিত হতেই সব ছেড়ে এ কোথায় পলাশ? এদিকে বোমা ফাটালেন স্মৃতির ভাই শ্রবণ

পরিচালক আদিত্য ধর এই অভিযোগ সরাসরি খণ্ডন করেছেন। তিনি জানান, ‘ধুরন্ধর’ কোনোভাবেই মেজর মোহিত শর্মার জীবনীভিত্তিক নয়। মেজর শর্মার ভাইয়ের মন্তব্যের জবাবে তিনি লিখিতভাবে স্পষ্ট করেন- যদি কখনও তাঁরা মেজর শর্মার জীবন নিয়ে বায়োপিক বানান, তবে তা পরিবারের পূর্ণ সম্মতি এবং পরামর্শ নিয়েই করা হবে, এবং তাঁর ত্যাগ ও উত্তরাধিকারকে সর্বোচ্চ মর্যাদায় উপস্থাপন করা হবে।

Ranveer Singh Aditya Dhar Entertainment News Today