/indian-express-bangla/media/media_files/2025/12/03/dhurandhar-1-2025-12-03-10-26-47.png)
কত আয় হল এই ছবির...
রণবীর সিং অভিনীত আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ বক্স অফিসে নজিরবিহীন সাফল্য পেয়েছে। মুক্তির দ্বিতীয় শনিবারেই, ছবিটি ইতিহাস গড়ে ৫০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলে। নবম দিনে ভারতীয় বক্স অফিসে সবচেয়ে বড় হিটগুলিকেও ছাড়িয়ে যায়। ট্রেড ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, শনিবার একদিনেই ছবিটির আয় ৫৩ কোটি টাকা। যা কেবল ‘ধুরন্ধর’-এর ৯ দিনের দৌড়ে, সর্বোচ্চ একদিনের আয়ই নয়, বরং দ্বিতীয় শনিবারে কোনও হিন্দি ছবির সর্বকালের সর্বোচ্চ ঘরোয়া আয়।
এই রেকর্ডের মাধ্যমে ‘ধুরন্ধর’ ভেঙে দিয়েছে একাধিক বড় ছবির নজির। ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, ছবিটি আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’-এর হিন্দি ডাব (৪৬.৫০ কোটি) এবং ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ (৪৪.১০ কোটি)–কে পেছনে ফেলেছে। তালিকায় পিছিয়ে পড়েছে ‘স্ত্রী ২’, ‘অ্যানিমেল’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘সায়ারা’, ‘বাহুবলী ২’ (হিন্দি ডাব) এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর মতো মেগা হিট ছবিও।
দ্বিতীয় রবিবারে ছবিটি আরও ১৩.৯৫ কোটি টাকা যোগ করে মোট সংগ্রহ দাঁড় করিয়েছে ৩০৬.৭০ কোটি টাকা (১০ দিনে)। এর ফলে ‘ধুরন্ধর’ ২০২৫ সালের, তৃতীয় হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করল এবং এই ছবি ছাড়াও ‘ছাভা’ (১০ দিন) ও ‘সায়ারা’ (১৭ দিন) রয়েছে ৩০০ কোটির ক্লাবে।
Virat-Anushka: লন্ডন গুঞ্জনের মাঝেই দেশে ফেরা? বিমানবন্দরে বিরাট-অনুস্কা, পাত্তাই পেলেন না কেউ?
রণবীর সিংয়ের কেরিয়ারে এটি এখন দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি, ‘সিম্বা’ (২০১৮)-কে ছাপিয়ে। আদিত্য ধর ও জিও স্টুডিওসের সহ-প্রযোজনায় তৈরি এই ছবিতে রণবীরের পাশাপাশি রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, রাকেশ বেদী ও সারা অর্জুন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us