/indian-express-bangla/media/media_files/2026/01/27/dhurandhar-vs-border-2-2026-01-27-13-21-20.jpg)
বক্স অফিস কাঁপাল ‘বর্ডার ২’ নাকি ‘ধুরন্ধর’?
প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে ইতিহাসের পাতায় নাম তুলল কোন ছবি ‘ধুরন্ধর’ না ‘বর্ডার ২’? এখন এই জল্পনা চলছে সিনেপ্রেমীদের মধ্যে। ২৩ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। দেশাত্মবোধক আবহ, এবং প্রজাতন্ত্র দিবসের আবেগ সব মিলিয়ে দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। প্রথম দিনে ৩০ কোটি টাকা আয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৬.৫ কোটি, তৃতীয় দিনে ৫৪.৫ কোটি।
২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে ছবিটি একাই ৫৯ কোটি টাকা আয় করে। এই চার দিনের মধ্যেই ভারতে মোট সংগ্রহ প্রায় ১৮০ কোটি টাকা ছুঁয়েছে। বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ২৩৯.২ কোটিতে। মাত্র চার দিনেই এমন বিপুল অঙ্কের ব্যবসা করে ‘বর্ডার ২’ প্রমাণ করে দিয়েছে, দেশপ্রেমমূলক ছবির আবেদন এখনও বক্স অফিসে অটুট।
তবে প্রজাতন্ত্র দিবসে বক্স অফিসে প্রকৃত ইতিহাস রচনার কৃতিত্ব গিয়েছে ‘ধুরন্ধর’-এর ঝুলিতেই। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবি ৫৩তম দিনেও দুর্দান্ত গতিতে আয় করে চলেছে। বক্স অফিস ট্র্যাকার সেকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ৫৩ দিনে ভারতে ছবিটি ৮৩৫ কোটি টাকা আয় করেছে এবং বিদেশে করেছে ২৯৪.২ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১২৯৪ কোটি টাকা।
প্রজাতন্ত্র দিবসে ‘ধুরন্ধর’ (Dhurandhar) ১০০০ কোটি টাকার ভারতীয় আয়ের ক্লাবে প্রবেশ করে এক নতুন ইতিহাস গড়েছে। এছাড়াও, ‘ধুরন্ধর’ পুষ্প ২: দ্য রুল-এর রেকর্ড ভেঙে দিয়ে ভারতের সর্বোচ্চ আয়কারী ছবিগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করেছে।
অন্যদিকে, ‘বর্ডার ২’ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রথম চার দিনের সংগ্রহই বলে দিচ্ছে, সামনের দিনে ছবিটি আরও বড় রেকর্ড গড়তে পারে। প্রজাতন্ত্র দিবসে ৫৯ কোটি টাকার একদিনের আয় নিঃসন্দেহে অসাধারণ।
আরও পড়ুন: সাফল্যের পথ সহজ নয়! পার্লে-জি বিস্কুট আর জল খেয়ে খিদে মেটাতেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসি!
‘ধুরন্ধর’ ওটিটি রিলিজ
‘ধুরন্ধর’-এর ওটিটি রিলিজ নিয়েও জোর জল্পনা চলছে। রিপোর্ট অনুযায়ী, ছবিটি ২০২৬ সালের জানুয়ারির শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। বক্স অফিসে ঝড় তোলার পর এবার ডিজিটাল দুনিয়াতেও ‘ধুরন্ধর’ যে নতুন রেকর্ড গড়তে চলেছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us