/indian-express-bangla/media/media_files/2025/11/14/cats-2025-11-14-13-42-49.jpg)
কিছুই জানেন না রচনা!
Didi No 1-Mir Afsar Ali: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ান। ঘড়ির কাঁটার সময় ধরে টিভির পর্দায় চোখ রাখেন এই শোয়ের দর্শক। সঞ্চালক হিসেবে সকলের ঘরের মেয়ে হয়ে উঠেছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঞ্চালানায় এই শো ১৩ থেকে ৮৩ প্রতিটি প্রজন্মের পছন্দ। নানা ধরনের খেলা, গল্প-আড্ডায় জমজমাট এই শোয়ের প্রতিটি পর্ব ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা থাকে একেবারে তুঙ্গে। যে কোনও বিশেষ দিনে দিদি নম্বর ওয়ানের পর্বে থাকে দারুণ চমক। ১৪ নভেম্বর শিশুদিবস উপলক্ষ্যেও রয়েছে স্পেশাল এপিসোড। কিন্তু, সেখানে রচনার পরিবর্তে মীর!
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে লেটেস্ট এপিসোডের প্রোমো। আচমকা রচনার জায়গায় মীর কেন সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় দর্শক। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল 'দিদি' রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আচমকা কেন এই পরিবর্তন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী-সঞ্চালক রচনার সাফ জবাব, 'আমার কাছে এই সংক্রান্ত কোনও তথ্য নেই। এটা সম্পূর্ণ চ্যানেলের সিদ্ধান্ত, আমি এই বিষয়ে কিছু বলতে পারব না।' দিদি নম্বর ওয়ানের এই পরিবর্তন সংক্রান্ত উত্তরের জন্য শোয়ের EP অস্মিতার সঙ্গেও যোগাযোগ করা হয়। তবে তিনি এই বিষয়ে একেবারে স্পিকটি নট।
আরও পড়ুন 'যেমন প্রতিভাবান ঠিক তেমনই অমায়িক', অমিতাভের জন্মদিনে স্মৃতিমেদুর 'গৌরী' রচনা
দিদি নম্বর ওয়ানে শুধুমাত্র আজকের স্পেশাল এপিসোডের জন্যই রচনার পরিবর্তে মীর? সেই বিষয়েও রচনা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেছেন, বিষয়টি নিয়ে একেবারেই অবগত নন। শিশুদিবস উপলক্ষে শুক্রের বিকেলে মীরের সঞ্চালনায় দর্শক নতুন স্বাদ আস্বাদন করবে সে কথা বলাইবাহুল্য।
আরও পড়ুন কটকে কেলেঙ্কারি! শ্রেয়া মঞ্চে উঠতেই ধেয়ে এল জনস্রোত! কনসার্টের মাঝে অজ্ঞান দু'জন-আহত ১
মীরাকেল্লের পর আরও একবার দিদি নম্বর ১-এর হাত ধরে দর্শকের দরবারে ফিরছে মীরের মজাদার পারফরম্যান্স। প্রোমোতেই দেখা যাচ্ছে কী ভাবে খুদেদের সঙ্গে আনন্দে মেতেছেন, ব়্যম্পে হাঁটছেন। এখন অপেক্ষা জি বাংলার পর্দায় বিকেল সাড়ে সাড়ে চারটেয় আর কী চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে।
আরও পড়ুন যোগী রাজ্যে গেরুয়া, হুগলিতে সবুজ? ত্রিবেণী সঙ্গমে গিয়ে কী বক্তব্য রচনা বন্দোপাধ্যায়ের?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us