অফিসিয়ালি ঠিক হল 'ডাই হার্ডে'র পরবর্তী সিরিজের নাম

ম্যাকলেনকে এবার নাকি কমবয়সী জন ম্যাকলেন হিসাবে দেখা যাবে ছবির প্রিক্যুয়ালে। কিন্তু প্রযোজক ব্রুস উইলসের কথা অনুযায়ী, ৬০ বছরের ম্যাকলেনও এই ছবির গুরুত্বপূর্ণ অংশ।

ম্যাকলেনকে এবার নাকি কমবয়সী জন ম্যাকলেন হিসাবে দেখা যাবে ছবির প্রিক্যুয়ালে। কিন্তু প্রযোজক ব্রুস উইলসের কথা অনুযায়ী, ৬০ বছরের ম্যাকলেনও এই ছবির গুরুত্বপূর্ণ অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ম্যাকলেনকে এবার নাকি কমবয়সী জন ম্যাকলেন হিসাবে দেখা যাবে ছবির প্রিক্যুয়ালে।

ডাই হার্ড ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিরিজের নাম ঠিক হয়ে গিয়েছে। ব্রুস উইলসের অ্যাডভেঞ্চার সিরিজের পরবর্তী সিরিজের নাম জন ম্যাকলেন না শুধু ম্যাকলেন। প্রযোজক লিওনার্দো দি বোনাভেনচুরা এম্পায়ার ম্যাগাজিনকে বলেন, ''আপনি বলতে পারেন টাইটেল পেজে ম্যাকলেন দেওয়াটা আমাদের উদ্দেশ্য''। ম্যাকলেনকে এবার নাকি কমবয়সী জন ম্যাকলেন হিসাবে দেখা যাবে ছবির প্রিক্যুয়ালে। কিন্তু প্রযোজকের কথায় ব্রুস উইলসের, ৬০ বছরের ম্যাকলেনও এই ছবির গুরুত্বপূর্ণ অংশ।

Advertisment

তিনি আরও বলেন, "আমরা চাই দর্শক আরও বেশি করে জন ম্যাকলেনের প্রতি আকর্ষিত হোক। আমি জানিনা ব্রুস ছাড়া ডাই হার্ড কীভাবে হয়। সুতরাং ও ছবিতে গুরুত্বপূর্ণ নয় এটা ভেবে নেওয়াটা ভুল। আমরা ২০ বছরের জন ম্যাকলেনকে সবার সামনে তুলে ধরতে চাইছি। কিন্তু ৬০ বছর বয়সের চরিত্রের ছাপটা থাকবে"। ১৯৮৮ সালে লঞ্চ করেছিল ডাই হার্ড। হলিউডের অন্যতম অ্যাকশন মুভি এই সিরিজ। এরপর ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ডাই হার্ড টু। ১৯৯৫ সালে তারই পরবর্তী সিরিজ মুক্তি পায়। তারও বারো বছর পর ২০০৭ সালে লিভ ফ্রি অর ডাই হার্ড ছিল এই সিরিজের চতুর্থ ছবি। আর এই সিরিজের শেষ ছবি অা গুড ডে টু ডাই হার্ড বড়পর্দায় এসেছিল ২০১৩ সালে।

আরও পড়ুন, xxx-এর চতুর্থ সিরিজে কাজ করছেন দীপিকা পাড়ুকোন, জানালেন পরিচালক

Advertisment

আর ব্রুস উইলসকে শেষ দেখা যায় ডেথ উইশ ছবিতে। ১৯৭৪ সালের এই একই নামের ছবির রিমেক এই ছবি। আনব্রেকেবল সিরিজেও রয়েছেন তিনি, প্রসঙ্গত ২০০০ সালে শুরু হয় আনব্রেকেবল সিরিজ।