Raja Sen: অবহেলা করা পুরনো আঘাতই কাল হল, অসুস্থ পরিচালক রাজা সেন

তবে, এখন খুব একটা আরামে যে দিন কাটছে না, সেকথা প্রমাণিত। পরিচালকের প্রায় ১০ বছর আগের চোট তাঁকে যে এভাবে ভোগাবে, একথা তিনি কল্পনাও করতে পারেননি।

তবে, এখন খুব একটা আরামে যে দিন কাটছে না, সেকথা প্রমাণিত। পরিচালকের প্রায় ১০ বছর আগের চোট তাঁকে যে এভাবে ভোগাবে, একথা তিনি কল্পনাও করতে পারেননি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
raja

কী হয়েছে তাঁর?

অসুস্থ পরিচালক রাজা সেন? হাসপাতালে ভর্তি শুধু নন বরং তাঁর অস্ত্রোপচার হয়েছে বলেই খবর। কী এমন হল তাঁর? নিজেই জানালেন অস্বস্তি এবং ভোগান্তির কথা। বর্ষীয়ান এই পরিচালক হাসপাতালে এখন শুধুই ছাড়া পাওয়ার অপেক্ষায়। 

Advertisment

রাজা সেন সম্পর্কে সব্যসাচী চক্রবর্তীর ভগ্নি-পতি। অর্থাৎ পাপিয়া সেনের স্বামী। তবে, এখন খুব একটা আরামে যে দিন কাটছে না, সেকথা প্রমাণিত। পরিচালকের প্রায় ১০ বছর আগের চোট তাঁকে যে এভাবে ভোগাবে, একথা তিনি কল্পনাও করতে পারেননি। কী হয়েছে তাঁর? পরিচালক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, এখন তিনি বেশ কিছুটা সুস্থ আছেন। 

Sayak Chakraborty: রেস্তরাঁর ভুল না কি ধর্মীয় আঘাত? সায়ক চক্রবর্তীর ঘটনায় গ্রেপ্তার এক কর্মী

আসলে বছর দশেক আগে, মায়া মৃদঙ্গ ছবির শুটিং চলাকালীন তিনি পড়ে গিয়েছিলেন। সেখান থেকেই আজকের অশান্তির সুত্রপাত। কোমরে বড়সড় আঘাত পেয়েছিলেন। তারপরেও আমল দেননি। শেষ ৬-৭ বছর ধরে হাঁটতে অসুবিধা হচ্ছিল। এই বছরের শুরুর থেকে হঠাৎ শরীরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ার পরেই তিনি জানতে পারেন, স্নায়ুর সমস্যা হয়েছে। 

Arijit Singh: “এক-দু’ লাইন গাও”— অরিজিৎ সিংকে থামিয়ে আবদার আমির খানের

যদিও অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাঁর কোমর এবং শিরদাঁড়ার মধ্যভাগে অস্ত্রোপচার হয়েছে। তবে পরিচালকের কথায়, "৩-৪ দিন পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া তবে তাঁকে। কিন্তু, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে টানা বেশ কিছু মাস ফিজিওথেরাপির মধ্যেই থাকতে হবে।" 

Bengali Cinema Entertainment News Today