Disha Patani: পালাতে গিয়ে পুলিশের নিশানায়, খতম দিশা পাটানির বাড়ির দুষ্কৃতীরা

Disha Patani: কর্মকর্তাদের দাবি, কাল্লু অতীতে ফতেহাবাদে পুলিশকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায়ও জড়িত ছিল। এদিন অভিযানের সময় তাদের কাছে থেকে একটি গ্লক পিস্তল..

Disha Patani: কর্মকর্তাদের দাবি, কাল্লু অতীতে ফতেহাবাদে পুলিশকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায়ও জড়িত ছিল। এদিন অভিযানের সময় তাদের কাছে থেকে একটি গ্লক পিস্তল..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
disha

খতম দুই অভিযুক্ত...

উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), দিল্লি পুলিশের ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিট এবং হরিয়ানা এসটিএফের যৌথ অভিযানে, গাজিয়াবাদের ট্রনিকা সিটিতে, লাগাতার গুলি চালানোর ঘটনায় দুই দুষ্কৃতী নিহত হয়েছে। এরা বলিউড অভিনেত্রী, দিশা পাটানির বাসভবনের বাইরে গত ১২ সেপ্টেম্বরের গুলি চালনার সঙ্গে যুক্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।

Advertisment

নিহত দুই জনের নাম রবীন্দ্র ওরফে কাল্লু এবং অরুণ। কাল্লু হরিয়ানার রোহতক জেলার বাসিন্দা এবং অরুণ সোনিপতের। কর্মকর্তাদের দাবি, কাল্লু অতীতে ফতেহাবাদে পুলিশকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনায়ও জড়িত ছিল। এদিন অভিযানের সময় তাদের কাছে থেকে একটি গ্লক পিস্তল, একটি জিগানা পিস্তল, প্রচুর গুলি এবং ১২ সেপ্টেম্বর ব্যবহৃত অ্যাপাচি মোটরবাইক উদ্ধার করা হয়।

Aishwarya Rai Bachchan: শশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বর্য্য? মায়ের স্বার্থেই বড় সিদ্ধান্ত নিয়েছেন? সামনে এল বড় সত্যি!

বুধবার সন্ধ্যায় ট্রনিকা সিটির কাছে ফাঁদ পেতে বসেছিল যৌথ বাহিনী। অভিযুক্তরা বাইকে করেই এলাকায় ঘুরছিল। তখনই পুলিশ তাদের চিহ্নিত করে। কর্মকর্তাদের দেখেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে দু’জনই গুরুতর জখম হয় এবং পরে হাসপাতালে তাদের মৃত ঘোষণা করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শরীরে দুটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে। এ সময় উভয় পক্ষ থেকে, এক ডজনেরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয় এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুলিশকে দ্রুত তদন্ত সম্পন্ন করে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, অপরাধের পুরনো রেকর্ড খতিয়ে দেখা হয়। এর পরবর্তীতেই, প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। দিল্লি ও হরিয়ানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালানো হয়।

উল্লেখযোগ্যভাবে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই গোদারা-ব্রার গ্যাং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে হামলার দায় স্বীকার করে। তাদের দাবি, দিশা পাটানির বোন খুশবু আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ জি মহারাজ ও অনিরুদ্ধ আচার্য জি মহারাজকে অপমান করেছেন- এ কারণেই তারা গুলি চালায়।

Disha Patani Entertainment News Today