/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/rashmoni-ditiprita.jpg)
রাসমণির পরিচিত লুকেই ধারাবাহিকে আসছেন দিতিপ্রিয়া
চিত্রনাট্যে রাসমণির স্বামী পরলোক গমন করেছে, বৈধব্য এসেছে লোকমাতার জীবনে। সুতরাং সাজে তো পরিবর্তন আসতে হতই। তাই রাসমণির পরিচিত লুকেই ধারাবাহিকে আসছেন দিতিপ্রিয়া। জানবাজারের রাজবাড়ির দায়িত্ব তো এখন তারই হাতে। করুণাময়ী রানি রাসমণি শুরু হয়েছিল রাসমণির ছোটবেলা থেকেই। তখন দিতিপ্রিয়াকে মানিয়ে গিয়েছিল ছোট্ট রাসমণির ভূমিকায়। কিন্তু লোকমাতার ভূমিকায় কেমন দেখাবে তা নিয়ে জল্পনা ছিল। তবে ছবিটা সামনে আসার পর সেই কানাঘুষোয় ইতি পড়েছে।
রাজচন্দ্রের প্রয়াণ ঘটেছে ফলে দক্ষিণেশ্বর মন্দিরও খুব শীঘ্রই আসতে চলেছে চিত্রনাট্যে। তবে বিধবার বেশে নিজের হোয়াটসঅ্যাপ স্টোরিতে ছবি পোস্ট করা মাত্র তা ভাইরাল হতে সময় লাগেনি। এরই মধ্যে দর্শক মিস করতেও শুরু করেছেন রানি ও রাজচন্দ্রের জুটিকে।
View this post on Instagramআর কিছুই বলার নেই, সব শেষ নুতুন অধ্যায় শুরু
A post shared by rani rajchandra fan page (@rani_rajchandra) on
আরও পড়ুন, রাসমণি থেকে সরে যাচ্ছেন রাজচন্দ্র, ক্ষমা চাইলেন দিতিপ্রিয়া
টিআরপির তালিকায় বেশ কয়েকমাস ধরেই প্রথম দিকে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। সুতরাং, জনপ্রিয়তার নিরিখে দিতিপ্রিয়াও কম যান না। কালী পুজোর সময় দক্ষিণেশ্বর মন্দিরে এই মেগার ক্লিপই চালানো হয়েছে। তাহলেই বুঝুন। মঙ্গলবারই, রাজচন্দ্র অর্থাৎ নূরকে নিয়ে একটি পোস্ট লিখেছিলেন দিতিপ্রিয়া, তারপরেই বুধবার সামনে এল তার নতুন লুক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us