Dev-Subhashree: দুর্গা পুজোয় ম্যাজিক আনছে ‘দেশু ৭’, দিনক্ষণ জানালেন শুভশ্রী

অতীতে তাঁদের একাধিক ছবি সুপারহিট হয়েছে, যেগুলো আজও দর্শকের মনে আলাদা জায়গা করে রয়েছে। সেই পুরনো নস্টালজিয়া আর নতুন সময়ের আধুনিক উপস্থাপনাকে মিলিয়েই ‘দেশু ৭’-এ ফিরছে এই হিট জুটি।

অতীতে তাঁদের একাধিক ছবি সুপারহিট হয়েছে, যেগুলো আজও দর্শকের মনে আলাদা জায়গা করে রয়েছে। সেই পুরনো নস্টালজিয়া আর নতুন সময়ের আধুনিক উপস্থাপনাকে মিলিয়েই ‘দেশু ৭’-এ ফিরছে এই হিট জুটি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Dev Subhashree

দুর্গা পুজোয় ম্যাজিক!

সোশাল মিডিয়া হ্যান্ডেলে নতুন ছবির দিনক্ষণ জানিয়ে একটি বিশেষ পোস্ট করে অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই পোস্টে তিনি লেখেন, “এই বছর দুর্গা পুজোয় ম্যাজিক তৈরি করবে ‘দেশু ৭’ (Deshu 7)।” সঙ্গে উল্লেখ করা হয়েছে ছবির মুক্তির দিনক্ষণও।

Advertisment

দেব ও শুভশ্রীর (Dev-Subhashree) জুটি মানেই রোম্যান্স, অ্যাকশন, আবেগ আর এক অনন্য মিশেল। অতীতে তাঁদের একাধিক ছবি সুপারহিট হয়েছে, যেগুলো আজও দর্শকের মনে আলাদা জায়গা করে রয়েছে। সেই পুরনো নস্টালজিয়া আর নতুন সময়ের আধুনিক উপস্থাপনাকে মিলিয়েই ‘দেশু ৭’-এ ফিরছে এই হিট জুটি। 

কবে মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর নতুন ছবি?

শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া পোষ্টে জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে এই ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ একটাই, দীর্ঘদিন পর আবার পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটি। 

দুর্গা পুজোর সময় মুক্তি পাওয়া মানে বক্স অফিসে বড় লড়াই, আবার বড় সম্ভাবনাও। এই সময়ে হলমুখি দর্শকের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। পরিবার, বন্ধু, প্রিয়জনদের সঙ্গে সিনেমা দেখাই পুজোর অন্যতম আনন্দ। সেই আবহেই ১৬ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘দেশু ৭’। 
শুভশ্রী বরাবরই তাঁর কাজের আপডেট সোশাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এই পোস্টেও তাঁর আত্মবিশ্বাস ধরা পড়েছে। “ম্যাজিক তৈরি করবে” এই কথাটাই যেন ইঙ্গিত দিচ্ছে, ছবিতে থাকছে বিশেষ কিছু চমক। দু’জনের কেমিস্ট্রি মিলিয়ে ‘দেশু ৭’ যে পর্দায় আলাদা মাত্রা যোগ করবে, তা নিয়েই এখনই চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: এআই-এ নস্টালজিয়া, আশির দশকের রঙে ‘ধুরন্ধর’

সূত্রের খবর অনুযায়ী, ‘দেশু ৭’-এ নির্মাতারা চেষ্টা করেছেন দর্শকের প্রত্যাশাকে মাথায় রেখে ছবিকে আরও জমিয়ে তুলতে। পুজোর সময় পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে ছবি দেখার যে ঐতিহ্য, ‘দেশু ৭’ সেই অভিজ্ঞতাকে আরও রঙিন করে তুলবে বলেই আশা।

আরও পড়ুন: বলিউডে ফান্ডিং স্ক্যাম! দীপক তিজোরির আড়াই লক্ষ টাকা হাতিয়ে নিলেন দুই নারী!

১৬ অক্টোবর দিনটি ইতিমধ্যেই অনেক দর্শকের ক্যালেন্ডারে মার্ক হয়ে গেছে। পুজোর আনন্দের মাঝে নতুন সিনেমা দেখার উত্তেজনা বাঙালির কাছে আলাদা মাত্রা যোগ করে। শুভশ্রীর ঘোষণার মাধ্যমে সেই উত্তেজনা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল। সব মিলিয়ে বলা যায়, ‘দেশু ৭’  এই বছরের দুর্গা পুজোর বিনোদন তালিকার অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে।

আরও পড়ুন: ‘আর একটু শীত থাকলে ভালো হতো’-শ্রাবন্তীর মনখারাপ!

Subhashree Ganguly Tollywood superstar Dev Tollywood Actress tollywood Entertainment News Today Entertainment News entertainment Dev Deshu 7