Entertainment Latest Highlights: জুবিনের কফিনের সামনে চোখে জল চার পোষ্যর

Entertainment Latest News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
zubeen1

Entertainment Latest News Update

প্রিয় গায়ককে শেষবার দেখতে সারুসজাই স্টেডিয়ামে ভিড় জমিয়েছিল জুবিনের অগণিত ভক্ত। আর সকলের মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তাঁর চারপেয় পোষ্য ইকো, দিয়া, ব়্যম্বো, মায়া।  জুবিনের স্ত্রী গরিমা তাদের নিয়ে স্টেডিযামে পৌঁছান। সোমবার এইরকমই এক হৃদয়বিদারক মুহূর্তের সাক্ষী থাকল কয়েক হাজার মানুষ। শোকাভিভূত অনুরাগীদের চোখে জল আর পোষ্যরা কফিনের ভেতর শায়িত শিল্পীর দিকে তাকিয়ে। মুহূর্তের মধ্যে যেন স্টেডিয়াম জুড়ে  নেমে এল এক গভীর নিস্তব্ধতা।   

Advertisment
  • Sep 23, 2025 19:36 IST

    Shah Rukh Khan-National Award: জাতীয় পুরস্কার হাতে শাহরুখ, বিজ্ঞান ভবনে উন্মাদনা নারী-ভক্তদের

    অভিনেতা শাহরুখ খান, তাঁর দীর্ঘ ৩৩ বছরের চলচ্চিত্র জীবনে প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন। মঙ্গলবার, ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৫-এ তিনি ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হন। এই বিভাগে তিনি পুরস্কার ভাগ করে নেন অভিনেতা বিক্রান্ত ম্যাসির সঙ্গে, যিনি ‘১২ ফেইল’ ছবির জন্য সেরা অভিনেতার সম্মান অর্জন করেন। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পান রানি মুখোপাধ্যায়, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য।



  • Sep 23, 2025 19:14 IST

    Monami Ghosh: 'কল্কি' তো এমন একজন হবে যে সমস্ত অন্যায়কেই বিনাশ করবে: মনামী ঘোষ

    'কল্কি' রূপে কোন অন্যায় বিনাশের ইচ্ছে?

    অন্যায় কী আর একটা? হাজার হাজার অন্যায় রয়েছে। কিছু অন্যায় আমাদের অজান্তেই হয়ে যায়। প্রত্যেকেই আমরা ছোটখাটো ভুল করে ফেলি। চারপাশে অনেক বড় অন্যায় হতেও দেখি। তাই আমার প্রশ্ন, অন্যায় কী একটা! 'কল্কি' তো এমন একজন হবে যে সমস্ত অন্যায়কেই বিনাশ করবে। আমরা প্রত্যেকেই তারই অপেক্ষায় আছি। 



  • Sep 23, 2025 17:44 IST

    Kolkata Waterlogged-Jeetu: পুজোর আগেই বানভাসি মহানগর, দুর্গতদের পাশে জিতু, কাদের 'হো হো' হাসিতে চটলেন অভিনেতা?

    বিশেষ করে সাধারণ মানুষ এবং যারা পুজোর আগে জিনিসের পসরা সাজিয়ে রাস্তায় উপার্জনের জন্য বসেন। আজ থেকে যে তাঁদের কত ক্ষতি কেবল তারাই বোধহয় জানে। জল পেরিয়ে মানুষ যে নিজের কাজে যাবেন, সেই ভাবনাতেও ছেদ পরে সকাল হতেই। মেট্রো সিটিতে এহেন ভয়াবহ জল যমে যাওয়ায় উদ্বিগ্ন সকলেই। এই নিয়েই এবার মুখ খুলেছেন জিতু কমল। অভিনেতা শুধু নিজের সিরিয়াল বা সিনেমার প্রোমোশন করতে মানুষের কাছে পৌছবেন কিন্তু, তাদের দুঃখ-দুর্দশার দিন তাঁদের হয়ে কিছু বলবেন না এমনটা হয় না। 



  • Sep 23, 2025 16:46 IST

    Annwesha Hazra-Bengali Serial: 'ছুটি ভাল লাগে কিন্তু...', জলমগ্ন কলকাতায় আচমকা 'আনন্দী'-র শুটিং বাতিলে কী বললেন অন্বেষার?

    বৃষ্টির দিনে আচমকা ছুটি কতটা উপভোগ করছেন অন্বেষা? এই প্রসঙ্গে তিনি বলেন, 'অপ্রত্যাশিতভাবে একটা ছুটি পেলাম ঠিকই কিন্তু, অনেকটা কাজ জমে গেল। পুজোর আগে ব্যাঙ্কিংয়ের একটা বাড়তি দায়িত্ব থাকে। কাজ বন্ধ হোক এটা কেউই চায় না। সকলেরই একটা প্রত্যাশা পুজোর আগে তাড়াতাড়ি কাজ শেষ করা। তবে আজ ছুটিটা বিশ্রামেই কাটাচ্ছি।'



  • Sep 23, 2025 15:55 IST

    হাত ছাড়লেন কাছের মানুষ, শোকে পাথর জনপ্রিয় অভিনেত্রী

    দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা শরৎকুমারের মা গীতা রাধা রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়সজনিত স্বাস্থ্য সমস্যা এবং দীর্ঘদিনের শারীরিক অসুস্থতার পর তিনি চলে গেলেন না ফেরার দেশে। কিংবদন্তি অভিনেতা এম আর রাধার স্ত্রী, গীতা দক্ষিণ ভারতের সাংস্কৃতিক এবং সামাজিক জীবনে সুপরিচিত একটি নাম ছিলেন।



  • Sep 23, 2025 15:37 IST

    Manisha Mandal-Kolkata Rain: বানভাসী কলকাতা-বিপর্যস্ত জনজীবন! কী ভাবে শুটিংয়ে পৌঁছালেন পর্দার 'রাঙামতি' মনীষা?

    সকাল সাতটায় ছিল কল টাইম। প্রাকৃতিক দুর্যোগের মাঝে কী ভাবে শুটিং সেটে পৌঁছালেন? সেই খবর জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে মনীষার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'আমার বাড়ি বাঁশদ্রোণীতে। এমনিতেই ওখানে বৃষ্টি হলেই জল জমে। আজ হাঁটু জলে ডুবে রয়েছে। সকালে সাতটার সময় কল টাইম ছিল। তখন তো বাইক-গাড়ি কিছুই বুকিং নিল না। অগত্যা আমি বাড়ি থেকে কিছুটা রাস্তা জল পেরিয়ে বাঁশদ্রোণী বাস স্ট্যান্ডে এলাম। ওখান থেকে আবার রিক্সা নিয়ে স্টুডিও।'



  • Sep 23, 2025 14:33 IST

    Katrina Kaif Baby Bump: 'ॐ' মন্ত্র উচ্চারণে নতুন অধ্যায়ের সূচনা, স্ত্রীর বেবি বাম্প আগলে প্রেগন্যান্সি ঘোষণা ভিকি-ক্যাটরিনার

    অনেকদিন ধরেই ক্যাটরিনা কইফের প্রেগন্যান্সির গুঞ্জনে সরব টিনসেলটাউন। তিনি নাকি তিন মাসের অন্তঃসত্ত্বা। শাহরুখ পুত্র আরিয়ানের ডেবিউ সিরিজের অনুষ্ঠানে ভিকির একাকী উপস্থিতি ক্যাটের প্রেগন্যান্সি জল্পনা আরও জোড়াল হয়। এর মাঝেই মঙ্গলে সুখবর শোনালেন তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ। ভিকি-ক্যাটরিনার জীবনে এখন খুশির জোয়ার। শীঘ্রই কোলে আসছে ছোট্ট সোনা। দুই থেকে তিন হওয়ার আনন্দ জাহির করে দম্পতি লেখেন, 'আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ের জার্নি শুরু হচ্ছে। আমাদের হৃদয় জুড়ে এখন শুধুই আনন্দ।'



  • Sep 23, 2025 14:05 IST

    Shefali Jariwala Death: শেফালির মৃত্যু ঘিরে গুজব, যোগ্য জবাব স্বামী পরাগের, জানালেন আসল সত্য

    বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে শোকাহত করেছিল। জনপ্রিয় মিউজিক ভিডিও 'কাঁটা লাগা'- এর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে ওঠা এই অভিনেত্রী চলতি বছরের জুন মাসে হঠাৎ চলে জান না ফেরার দেশে। তাঁর মৃত্যুর পরপরই একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়, খালি পেটে অ্যান্টি-এজিং ওষুধ খাওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কয়েক মাস পর সামনে এসে স্বামী পরাগ ত্যাগী এই সমস্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 



  • Sep 23, 2025 13:45 IST

    Shefali Jariwala-Parag Tyagi: 'পুরো শরীর ছেড়ে দিয়েছিল আমি তো...', শেফালির মৃত্যুর আগের মুহূর্তটা কেমন ছিল?

    অভিশপ্ত রাতের গল্প

    পরাগ বলেন, 'দু-একবার শ্বাস নিয়েছিল। পুরো শরীর ছেড়ে দিয়েছিল। আমি ওকে তুললেই পারছিলাম না। আমার মুখ থেকে ওঁর মুখে CPR দিয়েছি। ওঁর আওয়াজ পেয়েছি কিন্তু, সকলে বলল কর্নিয়া স্থির হয়ে গিয়েছে।' সেই রাত প্রসঙ্গে আরও বলেন, 'আমরা সত্যিই জানি না জীবনে কখন কী ঘটে যাবে। আমরা অনেক কিছু পরিকল্পনা করেছিলাম যে কী ভাবে আয় করব, জীবনের ইচ্ছেপূরণ করব কিন্তু আমার হাত থেকে আচমকা সবকিছু বেরিয়ে গেল। আমি শূন্য।' শেফালির স্মৃতিচারণের সময় পরাগের প্রতিটি কথা যেন হৃদয় বিঁধেছে। 



  • Sep 23, 2025 13:00 IST

    Zubeen Garg Death: মানুষের হৃদয়ে নয়, এবার ডিজিটাল স্বাক্ষরেও বেঁচে থাকবে জুবিন, কীভাবে?

    এই পুজো অসমের জন্য একেবারেই সুখ বার্তা নিয়ে আসেনি, বরং নিয়ে এসেছে শোক বার্তা। যে মণ্ডপে মণ্ডপে পুজোয় মা দুর্গার গান বাজত, সেই মণ্ডপ সেজে আছে সাদা ফুলে জুবিনের ছবির চাদরে। অসম আজও শোকে স্তব্ধ প্রিয় সংগীত সম্রাট জুবিন গর্গের আকস্মিক প্রয়াণে। তবে শোকের মাঝেই শুরু হয়েছে তাঁর অমূল্য কণ্ঠস্বরকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখার প্রচেষ্টা।

    Zubeen Garg Death: মানুষের হৃদয়ে নয়, এবার ডিজিটাল স্বাক্ষরেও বেঁচে থাকবে জুবিন, কীভাবে?



  • Sep 23, 2025 12:47 IST

    Zubeen Garg-Bollywood: 'অসমে আমি রাজার মতো থাকি কিন্তু বলিউডে..', মুম্বইয়ের বাড়িঘর ছেড়ে কেন জন্মভূমিতে ফেরেন জুবিন?

    POP Pavelopedia-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত শিল্পী মুম্বই ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে বলেছিলেন, 'মুম্বইয়ে অনেক বেশি অ্যাটিটিউড। আমি ওই বিষয়টাই এড়িয়ে যেতে চেয়েছিলাম। আমি এখানে (অসমে) রাজা হয়ে মরব। মুম্বইয়ে এখনও আমার বাড়ি আছে। কিন্তু ওই শোরগোল আমার পছন্দ নয়। আর ওটাই ওখানে মাত্রাতিরিক্ত।'



  • Sep 23, 2025 12:04 IST

    Geeta Bali: অন্ধ বাবার সঙ্গে অভাবের সংসার, সাফল্যের মধ্যগগনে বিয়ে, মাত্র ৩৪-এ গুটি বসন্তে মৃত্যু কিংবদন্তি অভিনেত্রীর

    পরিচালক কেদার শর্মা গীতা বালির বাড়িতে যান এবং অবাক হন ওখানকার অভাব-অনটন দেখে। তাঁর কথায়, 'আমার বসার মতো জায়গাই ছিল না। কাঠের একটি স্ল্যাবের উপর কাপড় বিছিয়ে আমাকে বসতে দিল। আমি বসতেই যাকে দেখতে এসেছি সে আমার সামনে এল। সেই ছিল গীতা। আমি ওকেই বেছে নিলাম'। পরে তিনি রাজ কাপুরের সঙ্গে 'বাওরে নয়ন' ছবিতেও গীতাকে নেন। গীতা বালি শাম্মি কাপুরকে বিয়ে করেন। কিন্তু মাত্র ৩৪ বছর বয়সে গুটিবসন্তে তাঁর মৃত্যু হয়।



  • Sep 23, 2025 11:48 IST

    Arjun Kapoor Malaika Arora: 'হোমবাউন্ড'-র প্রিমিয়ারে প্রাক্তন প্রেমিকযুগলের পুনর্মিলন! অর্জুন-মালাইকার উষ্ণ আলিঙ্গন আর...

    হোমবাউন্ডের প্রিমিয়ারে দর্শকদের নজর কেড়েছিল এক বিশেষ মুহূর্ত। একছাদের নীচে পুনর্মিলন প্রাক্তন প্রেমিকযুগল মালাইকা-অর্জুনের। অর্জুন কাপুর, মালাইকা অরোরা দুজনে আলাদাভাবেই প্রিমিয়ারে এন্ট্রি নিয়েছিলেন। সকলের সঙ্গে কথাও বলেছেন আলাদাভাবে। কিন্তু, সৌজন্য সাক্ষাৎ বজায় রেখে সেলেব পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল এক বিশেষ মুহূর্ত। প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলছেন মালাইকা এবং দুজনের উষ্ণ আলিঙ্গন। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল সেই বিশেষ ভিডিও। হোমহাইন্ডের প্রিমিয়ারে কয়েক সেকেণ্ডের জন্য নস্ট্যালজিয়ায় ভাসল অর্জুন-মালাইকা জুটির ভক্তরা। 



Entertainment News Today Entertainment News