Entertainment Latest News Highlights গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, রয়েছেন ভেন্টিলেটর, দেশ জুড়ে উদ্বেগ

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Dharmendra health, Dharmendra hospitalised, Dharmendra on ventilator, Breach Candy Hospital, Bollywood actor Dharmendra, Dharmendra illness, Dharmendra 90th birthday, Dharmendra latest news, Ikkis movie release, Shahid Kapoor Kriti Sanon film, Bollywood veteran news

গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র, রয়েছেন ভেন্টিলেটর, দেশ জুড়ে উদ্বেগ

Entertainment Latest News Highlights  গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। আপাতত তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। প্রায় এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ডিসেম্বরের ৮ তারিখে তাঁর বয়স ৯০ বছর পূর্ণ হবে। এর আগেও চলতি বছরের এপ্রিল মাসে ধর্মেন্দ্রর চোখের অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় তাঁর আই গ্রাফট সার্জারি করা হয়েছিল বলে জানা যায়। ধর্মেন্দ্র তাঁর অভিনয়জীবন শুরু করেন ১৯৬০ সালে।  

Advertisment

এই মাসের শুরুতেই ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। সেই ঐতিহাসিক সাফল্যের পরেই এই দুই প্রাক্তন তারকা খেলোয়াড়ের বিগ বস মঞ্চে আগমন। প্রোমোতে দেখা গেছে, সলমন খান উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন ঝুলন ও অঞ্জুমকে।  এ প্রসঙ্গে ঝুলন বলেন, "ওরা যখন আমার কাছে ট্রফি নিয়ে আসে, সেটাই আমার ক্রিকেট জীবনের সবচেয়ে বড় মুহূর্ত।"  অঞ্জুম জানান, "যখন দেশের তরুণীরা পরবর্তী ঝুলন, হরমন বা স্মৃতি হওয়ার স্বপ্ন দেখবে, তখনই এই সাফল্য তার আসল মানে পাবে। সেটাই আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে।"  

  • Nov 10, 2025 19:15 IST

    Dharmendra-Hema Malini: ধর্মেন্দ্রর অবস্থা সংকটজনক, চর্চার মাঝে হাসপাতালে হেমা, অভিনেতার স্বাস্থ্য নিয়ে কী বললেন ড্রিম গার্ল?

     হেমা মালিনী একটি কালো বিএমডব্লিউ গাড়িতে হাসপাতালে প্রবেশ করেন। সেলেব প্যাপেদের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহূর্ত। স্বামীর স্বাস্থ্য নিয়ে কী আপটেড দিলেন ড্রিম গার্ল? হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, 'ধর্মেন্দ্রজি এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। আমরা ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।'



  • Nov 10, 2025 18:16 IST

    Dharmendra Health Update: ICU-তে অত্যন্ত সংকটজনক ধর্মেন্দ্র? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য



  • Advertisment
  • Nov 10, 2025 17:51 IST

    Model Death: হাসপাতালে প্রেমিকাকে ছেড়ে পলাতক প্রেমিক! ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যুতে তোলপাড়

    Model Khushboo Ahirwar Death: মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল থেকে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ২৭ বছর বয়সি মডেলের রহস্য মৃত্যু। সন্দেহজনক অবস্থায় উদ্ধার খুশবু আহিরওয়ারের মৃতদেহ। মিডিয়া রিপোর্ট মোতাবেক, খুশবুর প্রেমিক ভোরবেলায় ভৈনসাখেড়ি এলাকার ইন্দোর রোডের একটি হাসপাতালে তাঁকে রেখে পালিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করার পর পুলিশকে খবর দেওয়া হয়। জানা যাচ্ছে, পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। গান্ধী মেডিকেল কলেজে পরিবারের সদস্য ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হচ্ছে মৃতদেহের ময়নাতদন্ত। খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার অভিযোগ, তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, 'খুশবুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, মুখে ফোলাভাব এবং ব্যক্তিগত অঙ্গেও আঘাত ছিল। আমরা ন্যায়বিচার চাই এবং দোষীর কঠোর শাস্তি দাবি করছি।' 



  • Nov 10, 2025 15:03 IST

    Abhishek Bachchan: দীর্ঘ ২৭ বছরের বন্ধন ছিন্ন, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন অভিষেক

    Abhishek Bachchan Lost his Brother: সকাল হতেই যেন একরাশ খারাপ খবর। যে মানুষগুলোর হাত ধরে ইন্ডাস্ট্রির বুকে শুরু হয়েছিল, তারাই হঠাৎ করে হাত ছেড়ে চলে গেলে, মনের মধ্যে এতটা ঝড় ওঠে, যে বলে বোঝানো যায় না। অভিনেতা অভিষেক বচ্চনের জীবনে ঠিক যেন সেটাই ঘটল। এমন একজন মানুষ আজ চলে গেলেন অভিষেকের জীবন থেকে, যার সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক ছিল। দীর্ঘ ২৭টা বছর, নেহাতই সহজ কথা না, তাকে হারিয়ে মন থেকে ভেঙ্গে পরেছেন অভিনেতা।



  • Nov 10, 2025 13:53 IST

    Sudipta Banerjee Father Death: 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে', ঈশ্বরের প্রতি আস্থা পিতৃহারা সুদীপ্তার

    ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুদীপ্তা বললেন, 'বাবাকে নিয়ে কত কথা কত স্মৃতি। বাবার মতো সৎ মানুষ আমার দেখা আর কেউ নেই। অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন। বাবা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। অনেক না পাওয়ার মধ্যে দিয়ে বড় হয়েছি। বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনেরও একটা অংশ চলে গিয়েছে। ১০ নভেম্বর দিনটা আমাদের পরিবারের জন্য খুব কঠিন একটা সময়। শহরে আমার দাদা আছে। প্রতি সপ্তাহে আমি কালীঘাটে মাকে দর্শন করতে যাই। আজও আমি, দাদা সবাই যাব।' আজও সুদীপ্তা বিশ্বাস করেন ঈশ্বর কোনও না কোনওভাবে বাবাকে তাঁর কাছে ফিরিয়ে দেবেন। সুদীপ্তার আশা, 'আমার কাছে বাবা রক্তের সম্পর্কের কেউ হয়েই ফিরে আসবে। আমি বাবার মতো একমাত্র তাকেই ভালবাসতে পারব।' 



  • Nov 10, 2025 13:37 IST

    Miss Jojo: 'বিশ্বাস করা বড়ই কঠিন', কাছের মানুষ হাত ছাড়লেন, স্টেজ বিতর্কের মাঝেই শোকে কাতর জোজো

    Miss Jojo-Tollywood: সম্পর্ক বিষয়টা খুব অদ্ভুত। কিছু সম্পর্ক রক্তের হয় না, কিন্তু তাতে ভালবাসা কিংবা দায়বদ্ধতা এতটাই থাকে, যে নিজের এবং পরের মধ্যে বিস্তর ফারাক বোঝা যায় না। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তারা যখন বিয়ে হয়ে অন্য বাড়িতে যান, নতুন কিছু সম্পর্কের শুরু হয়। আর সেই সম্পর্কগুলোকে লালন করা, কিংবা সারাজীবন বয়ে নিয়ে চলা নেহাতই সহজ না। গায়িকা জোজো তার শ্বশুরবাড়ির তরফে এমন একজনকে হারিয়েছেন, যিনি তাঁর বেশ কাছের ছিলেন।



  • Nov 10, 2025 12:34 IST

    Shehnaaz Gill Weight Loss: অজান্তেই ইনজেকশন! থাইরয়েড বৃদ্ধি-হু হু করে কমেছে ওজন, কেমন আছেন শেহনাজ?

    Shehnaaz Gill Health Update: সম্প্রতি পঞ্জাবি ছবি 'ইক কুড়ি'-তে শেহনাজ গিলের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী তাঁর ওজন কমানোর জার্নি নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানিয়েছেন প্রথমে জানতেন না 'ওজেমপিক' (Ozempic) কী। পরে জানতে পারেন এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি ইনজেকশন। Mashable India-কে শেহনাজ বলেন, 'আমি ডায়েট করি না। আমি তো জানাই ছিল না ওজেমপিক কী জিনিস। আমার ওজন ছিল ৬৭ কেজি আর এখন ৫৫। কখনও কখনও ৫২-তেও নেমে যায়। আমি এক বছর পুরো নিরামিষ (Sattvik Food) খেয়েছি এমনকি রসুন-পেঁয়াজও খাইনি। তাই আমি নিজেকে এতটা নিয়ন্ত্রণ করেছি যে ওজন হু হু করে কমে গিয়েছে। 



  • Nov 10, 2025 11:40 IST

    Govinda-Sunita Ahuja: ''অনেক ভুল করেছে আর আমি ক্ষমা করেছি', গোবিন্দার বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উসকে অকপট সুনীতা

    গোবিন্দার অতীতের কিছু সম্পর্ক নিয়েও তাঁর আপত্তি ছিল সুনীতার। তাঁর কথায়, 'এত সুন্দর পরিবার, সন্তান, স্ত্রী থাকা সত্ত্বেও কেন ভুল হবে? নায়করা তো আমাদের চেয়ে নায়িকাদের সঙ্গেই বেশি সময় কাটায়। শুটিংয়ে ৪০ দিন বাইরে থাকে আর আমি বাড়িতে একা। নায়কের স্ত্রী হতে গেলে হৃদয়টা পাথরের মতো শক্ত হতে হয়। ৩৮ বছরের বিবাহজীবনে আমি এটা শিখেছি। যৌবনে ভালবাসার নেশায় কিছুই বুঝিনি।' তিনি আরও বলেন, 'আমি এমন মানুষ ভালবাসার জন্য প্রাণ দিতে পারি কিন্তু যদি ভালবাসা না থাকে প্রাণ নিতেও পারি।' 



  • Nov 10, 2025 10:49 IST

    'আমার প্রথম সন্তান', ঝড়, কেলেঙ্কারি সামলে ভালবাসা উজাড় করলেন বাঙালি অভিনেতা, চেনেন?



  • Nov 10, 2025 10:25 IST

    Sharmila Tagore: ফিল্মি কায়দায় হাঁটু গেড়ে', কীভাবে শুরু হয় শর্মিলা-পতৌদির প্রেম? জানলে চমকে যাবেন

    Sharmila Tagore Love Life: তারকাদের প্রেম ভীষণ চর্চায় থাকে সবসময়। বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নিয়ে নানা আলোচনা হয়েই থাকে। বহুবছর আগে এই ট্র্যাডিশনের একরকম শুরু হয়েছিল শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির প্রেম কাহিনী দিয়ে। কপিল শর্মার শোয়ে এসে শর্মিলা বলেন, "আমার মনে হয়েছিল উনি আমায় জেনে বুঝে আঘাত করবেন না কোনোদিন। এটাই তো আসল। তুমি তাঁকে বিশ্বাস করতে পারছ।" কী করে তাঁকে প্রপোজ করেছিলেন তিনি? অভিনেত্রী বলেন, আমরা প্যারিসে ছিলাম। তাঁদের স্বাধীনতা দিবসের দিন, তারা দারুণভাবে সেটা উদযাপন করেন। সবাই রাস্তায় হাঁটছেন, ড্রিঙ্ক করে ফাউন্টেনে নেমে পড়ছেন। ঐ ভিড়ের মধ্যে উনি ফিল্মি কায়দায় হাঁটু গেঁড়ে বসে আমায় জিজ্ঞেস করছেন যে আমায় বিয়ে করবে? তখন চারিদিকে এত আওয়াজ, আমি শুনতে পাচ্ছি না কিছুই। তারপর উনি চিৎকার করে জিজ্ঞেস করলেন আর আমি এক মুহূর্ত সময় নষ্ট করিনি। আমিও বিয়েতে সম্মতি জানাই।"



Entertainment News Entertainment News Today