Entertainment Latest Highlights: শাহরুখের মন্নতের দাম জানেন? শুনলে চমকে যাবেন

Entertainment Latest Live News Updates আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
srk birthday

Entertainment Latest Live News Updates

১৯৯৭ সালে ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখের চোখে পড়ে এই ভিলা- তখন এর নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। কয়েক বছর পর প্রায় ১৩ কোটি টাকায় তিনি এটি কেনেন এবং নাম দেন ‘মন্নত’- যার অর্থ ‘একটি ইচ্ছা’। দুই দশকেরও বেশি সময় পরে, ভোগ ইন্ডিয়া অনুসারে মন্নতের মূল্য এখন আনুমানিক ২০০ কোটি টাকা এবং এটি ভারতের সবচেয়ে বিখ্যাত সেলিব্রিটি হোমগুলির মধ্যে একটি।  

Advertisment
  • Nov 13, 2025 16:45 IST

    Kaushambi Chakraborty: 'না ফেরার দেশে ভাল থেকো...', মাতৃবিয়োগের বছর ঘুরতেই কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ কৌশাম্বী

    Kaushambi Chakraborty Dida: ২০২৪-এর জুন মাসে মাকে হারিয়েছেন টেলি অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। বিয়ের কয়েক মাসের মধ্যেই মা-কে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। মাতৃবিয়োগের বছর ঘুরতেই এবার দিদার মৃত্যু। সোশ্যাল মিডিয়ায় প্রিয়জনকে হারানোর যন্ত্রণা সকলের সঙ্গে ভাগ করেছেন কৌশাম্বী। তারাদের দেশে দিদা যেন ভাল থাকে সেই প্রার্থনাই করেছেন আদৃত ঘরনি। কমেন্ট বক্সে কৌশাম্বীকে সান্ত্বনা দিয়েছেন সতীর্থ থেকে অনুরাগীদের একাংশ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে কৌশাম্বীর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, বুধবার দিদা গত হয়েছেন। বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৮০-র বেশি। ধারাবাহিকের শুটিং চলার ফাঁকেই কথা বললেন কৌশাম্বী। 



  • Nov 13, 2025 15:58 IST

    Ajay Devgn-Kajol: 'নতুন প্রজন্মও যেন ভালবাসার আরামটা...', বিয়ের 'রিনিউয়াল' অপশন মন্তব্য কাজলকে পালটা অজয়ের

    কাজল তাঁর শো টু মাচ-এর লেটেস্ট পর্বে বলেছেন, বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত, যাতে কাউকে বাধ্যতামূলকভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে না হয়। তিনি বলেন, 'কে বলতে পারে তুমি ঠিক সময়ে ঠিক মানুষটাকেই বিয়ে করবে? তাই একটা 'রিনিউয়াল' অপশন থাকা উচিত। আর যদি মেয়াদ শেষের তারিখ থাকে, তাহলে কাউকেই দীর্ঘ সময় ধরে কষ্ট পেতে হবে না।' 'অজয় বলেন, 'আমার মনে হয় এখন এই ভালবাসা বিষয়টা অনেক বেশি গুরুত্বহীন হয়ে গিয়েছে। 'লাভ' শব্দটা এত অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার হয়েছে যে এর প্রকৃত অর্থটাই যেন হারিয়ে গিয়েছে। আমাদের সময়ে 'আই লাভ ইউ' বলাটাই ছিল একটা বড় ব্যাপার। তার আগে সেটা ছিল 'আই লাইক ইউ' বা অন্য কিছু। কিন্তু এখনকার প্রজন্ম ওই শব্দটার গভীরতা বোঝে না। তাই এটা অতিরিক্ত ব্যবহারে মূল্য হারিয়েছে।'



  • Advertisment
  • Nov 13, 2025 15:25 IST

    তিন দশকের অভিনয়জীবন শেষ, জটিল রোগে প্রয়াত অভিনেতা

    Homayoun Ershadi: ‘টেস্ট অব চেরি’ সিনেমায় বাদি চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পাওয়া অভিনেতা হোমায়ুন এরশাদি আর নেই। গত মঙ্গলবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা আইআরএনএন। ৭৮ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।



  • Nov 13, 2025 14:36 IST

    Aamir Khan 3 Idiots-Millimetre: থ্রি ইডিয়টসের 'মিলিমিটার'-কে মনে আছে? বিদেশী বউয়ের সঙ্গে দিল্লির রাস্তায় আমিরের সহ অভিনেতা

    মিলিমিটারের নতুন জার্নি

    আমির খানের কালজয়ী ছবি ৩ ইডিয়টস-এর মিলিমিটার-কে মনে আছে? সেই চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল কুমার। ২০০৯ সালে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে সংলাপ ও উপস্থিতি দিয়ে দর্শকের মন জয় করেছিলেন। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে কিশোর রাহুল এখন প্রাপ্তবয়স্ক এক যুবক। চমকপ্রদ বিষয়টি হল তিনি এখন রয়েছেন সুখী দাম্পত্যে। জীবন কাটাচ্ছেন তুরস্কের মেয়ে কেজিবান দোগান-এর সঙ্গে। উল্লেখ্য প্রেমের গল্পের সূত্রপাত ৩ ইডিয়টস-এর হাত ধরেই।



  • Nov 13, 2025 13:49 IST

    Sunny Deol-Dharmendra: রাগের চোটে অশ্রাব্য গালিগালাজ! ধর্মেন্দ্রর বাড়ির বাইরে রেগে আগুন সানি

     Sunny Deol-Dharmendra: বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করার পর থেকে দেওল পরিবার এক কঠিন সময় পার করছে। তাঁর অসুস্থতার খবরের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবর, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্ত্রী হেমা মালিনী ও মেয়ে এশা দেওল। তাঁরা মিডিয়া এবং পাপারাজ্জিদের দায়িত্বজ্ঞানহীন আচরণের তীব্র সমালোচনা করেন।



  • Nov 13, 2025 13:40 IST

    TRP Thsi Week: হাই ভোলটেজ পর্বের আগেই TRP-তে ধামাকা পরশুরামের, সেরা ৫ থেকে ছিটকে গেল কোন মেগা?

    Top 5 Serial In TRP List: এসে গেল আরও এক বৃহস্পতিবার, অর্থাৎ বাংলা মেগার রিপোর্ট কার্ড হাতে পাওয়ার দিন। দর্শকের রায়ে নম্বরের ভিত্তিতে বাংলা ধারাবাহিকের ভাগ্য বিচার হয় লক্ষ্মীবারে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বিরাট রদবদল। বেশ কয়েক সপ্তাহ পর হারানো জায়গা ফিরে পেল পরশুরাম আজকের নায়ক।  আগামী ১৬ ও ১৭ নভেম্বর পরশুরাম আজকের নায়ক-এ সম্প্রচারিত হবে হাই ভোলটেজ দু'দিন। তার আগেই বিরাট ধামাকা এই মেগার। কী খেল দেখাল পরশুরাম আর তটিনী? নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হালকা শীতের মেজাজে হারানো জায়গা ফিরে পেল পরশুরাম। বেশ কয়েক সপ্তাহ পর চেনা ছন্দে ফিরল এই ধারাবাহিক। ধামাকাদার পর্বের সম্প্রচারের আগেই টিআরপি-র 'নায়ক' পরশুরাম। ৭.১ পয়েন্ট সহযোগে বেঙ্গল টপার এই ধারাবাহিক। 



  • Nov 13, 2025 13:06 IST

    Sonakshi Sinha Pregnancy Rumore: দাবাং ট্যুরে নেই দাবাং গার্ল! সোনাক্ষীর বদলে তামান্নার নাম জুড়তেই জোড়াল প্রেগন্যান্সি গুঞ্জন

    সলমনের দাবাং ট্যুর বাতিল করেছেন সোনাক্ষী। তাঁর পরিবর্তে থাকছেন তামান্না ভাটিয়া। ট্যুরের উদ্যোক্তারা ইতিমধ্যেই নতুন পোস্টার শেয়ার করেছেন। যখানে নাম রয়েছে সলমন, তামান্না, জ্যাকলিন ফার্নান্ডেজ, মনিশ পাল, প্রভু দেবা, সুনীল গ্রোভার, স্টেবিন বেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। সোনাক্ষীর নাম না থাকায় নেটপাড়ার গুঞ্জন, অন্তঃসত্ত্বা বলেই দাবাং ট্যুরে ব্রাত্য দাবাং গার্ল। 



  • Nov 13, 2025 12:54 IST

    অভিনেতার প্রয়াণে শোকের ছায়া, চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন

    আন্তর্জাতিকভাবে প্রশংসিত কন্নড় সিনেমা থিথি-তে তাঁর অসাধারণ অভিনয়ের জন্য পরিচিত প্রবীণ অভিনেতা, গড্ডাপ্পা বুধবার কর্ণাটকের মান্ড্যা জেলার নোড কোপ্পালু গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। গড্ডাপ্পা, যার আসল নাম ছিল চান্নেগৌড়া, দীর্ঘদিন ধরে হাঁপানি এবং হৃদরোগসহ বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন। পরিবারের সদস্যদের মতে, গত কয়েক মাস ধরে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। 



  • Nov 13, 2025 12:22 IST

    Govinda-Sunita Ahuja: গভীর রাতে অসুস্থবোধ-জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দা, কঠিন সময়ে কোথায় ছিলেন স্ত্রী সুনীতা?

    অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল তাঁর শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন। একইসঙ্গে জানান, গোবিন্দার কঠিন সময়ে পাশে ছিলেন না স্ত্রী সুনীতা। প্রথমে হাসপাতালে গোবিন্দার পরিবারের কেউ না থাকায় প্রশ্ন ওঠে। এ বিষয়ে ললিত জানান, 'সুনীতা তখন শহরের বাইরে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। গভীর রাতে মুম্বইয়ে ফেরেন এবং সকালে হাসপাতালে যান। অন্যদিকে তাঁদের মেয়ে টিনা চণ্ডীগড়ে কাজে ছিলেন। তিনিও সন্ধ্যার মধ্যে মুম্বইয়ে ফিরবেন।' উল্লেখ্য, গোবিন্দা বাড়িও ফিরে গিয়েছেন এবং এখন পরিস্থিতি স্বাভাবিক। 



  • Nov 13, 2025 11:41 IST

    Dharmendra Health Update: 'সন্তানরা রাত জেগেছে আর আমার জন্য প্রচণ্ড...', বীরু বাড়ি ফিরতেই ধর্মেন্দ্রর হেলথ আপডেট দিলেন হেমা

    টাইমস অফ ইন্ডিয়া-র খবর অনুযায়ী সুবাস কে. ঝা-কে দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেন, 'আমার জন্য এটা খুব কঠিন সময় ছিল। ধরমজি-র স্বাস্থ্য নিয়ে আমরা খুবই চিন্তিত ছিলাম। ওঁর সন্তানরা একদমই ঘুমাতে পারছে না। কিন্তু, আমি তো ভেঙে পড়তে পারি না। কারণ আমার ওপর অনেক দায়িত্ব। কিন্তু হ্যাঁ, আমি খুশি যে উনি বাড়ি ফিরে এসেছেন। আমরা সবাই খুবই স্বস্তি পেয়েছি যে উনি এখন আর হাসপাতালে নেই। ওঁর প্রিয় মানুষদের মাঝে থাকাটাই ভাল। বাকিটা তো ঈশ্বরের হাতে। আমাদের জন্য প্রার্থনা করবেন।'



  • Nov 13, 2025 11:24 IST

    Farha Khan: ব্যর্থতা পেরিয়ে IVF-র মাধ্যমে ৩ সন্তানের মা হন, কীভাবে শারীরিক যন্ত্রণা সামলেছিলেন ফারহা?

    ফারাহ খান, যিনি বলিউডে একাধারে সফল কোরিওগ্রাফার, পরিচালক এবং প্রযোজক- ব্যক্তিগত জীবনেও এক অনুপ্রেরণার প্রতীক। ৩৯ বছর বয়সে তিনি বিয়ে করেন সিনে-নির্মাতা শিরীষ কুন্দরকে, তখন শিরীষের বয়স ছিল ৩১। কয়েক বছর পর দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু বয়স ও সামাজিক মানসিকতার কারণে তাঁরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই সময় ফারাহ সাহসিকতার সঙ্গে আইভিএফ (In Vitro Fertilization) পদ্ধতি বেছে নেন।



  • Nov 13, 2025 10:30 IST

    Shah Rukh Khan-Mannat: শাহরুখের মন্নতের দাম জানেন? চোখ কপালে উঠবে শুনলে

    Shah Rukh Khan-Mannat: শাহরুখ খানের জীবনের সঙ্গে, মন্নতের নাম এক অটুট সম্পর্কের মতো জড়িয়ে আছে। লক্ষ লক্ষ ভক্তের কাছে এটি কেবল একটি বাড়ি নয়, বরং এক স্বপ্ন- এমন এক প্রতীক, যা দেখায় কিভাবে দিল্লির এক মধ্যবিত্ত ছেলেটি নিজের অধ্যবসায় ও প্রতিভায় হয়ে ওঠে বিশ্বের অন্যতম বড় তারকা। মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত, এই সমুদ্রসৈকত-সংলগ্ন প্রাসাদ আজ শুধু শাহরুখের ঠিকানা নয়, এক অনুপ্রেরণার প্রতীক।



  • Nov 13, 2025 10:06 IST

    Naseeruddin Shah: 'জাভেদের চেয়ে অনেক বেশি ওঁর সঙ্গে কাটিয়েছি' , নাসিরুদ্দিনকে নিয়ে সিক্রেট ফাঁস শাবানার

    লটা ছিল ২০০৭। সেই বছর শেষবার একসঙ্গে পর্দায় আবির্ভাব হয়েছিল নাসিরউদ্দিন শাহ ও শাবানা আজমির। প্রায় ১৮ বছর আর একসঙ্গে পর্দায় দেখা মেলেনি তাঁদের। কিন্তু, সাত ও আটের র দশকে তাঁরা নিজেদের সঙ্গীর থেকেও বেশি সময় একে অপরের সঙ্গে কাটাতেন। শাবানা বলেন, 'এক সময় আমরা একসঙ্গে ১০টা ছবি করছিলাম। আমি ওঁর (নাসিরউদ্দিন শাহ) সঙ্গে যত সময় কাটাতাম জাভেদের সঙ্গে তার থেকে অনেক কম সময় কাটিয়েছি। আর রত্নাও নাসিরের সঙ্গে আমার চেয়ে অনেক কম সময় কাটাত। সত্যিই জীবন এমনই ছিল।' 



Shah Rukh khan