/indian-express-bangla/media/media_files/2025/11/15/cats-2025-11-15-11-01-36.jpg)
পুত্র না কন্যা সন্তানের বাবা হলেন রাজকুমার?
Entertainment Latest News Highlights
শনিবার মা হওয়ার সুখবর দিলেন আরও এক অভিনেত্রী। তিনি নান আদার দ্যান পত্রলেখা রাও। ঘরে এল লক্ষ্মীছানা। কন্যা সন্তানের মা হলেন পত্রলেখা। সপ্তাহান্তে নতুন সদস্যকে ঘিরে পরিবারে খুশির আমেজ। দম্পতি সামাজিক মাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে লেখেন চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই জীবনের আরও এক নতুন অধ্যায়ের সূচনা হল। ১৫ নভেম্বর প্রথমবার সন্তানসুখ লাভ করে সোশ্যাল মিডিয়ায় যুগলে খুশি ভাগ করে লিখেছেন, 'আমাদের জীবনে এখন আনন্দের জোয়ার। ভগবান কন্যা সন্তান উপহার দিয়েছেন। আর সবচেয়ে বড় আশীর্বাদ হল চতুর্থ বিবাহবার্ষিকীর দিনই জীবনের এই সেরা প্রাপ্তিযোগ।'
- Nov 15, 2025 18:13 IST
Bengali Movie: 'দেবী চৌধুরাণীর অনেক আগেই স্ক্রিপ্ট তৈরি ছিল', বিভূতিভূষণ বঙ্কিমচন্দ্রের পর শুভ্রজিৎ-এর ভাবনায় সেলুলয়েডে রবীন্দ্রনাথ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'অপরাজিত'-এর কিছু অধ্যায় নিয়ে তৈরি করেছিলেন অভিযাত্রিক। এই ছবির সৌজন্যে ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার। এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'দেবী চৌধুরাণী'। পরবর্তী ছবি বাঙালির আবেগ রবীন্দ্রনাথের উপন্যাস অবলম্বনে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রশ্ন ছিল, সাহিত্য তাঁর প্রিয় বিষয়? পরিচালকের অকপট জবাব, 'হ্যাঁ, একদমই তাই। সেই জন্যই এবার আমার সিনেমার বিষয়বস্তু রবি ঠাকুরের উপন্যাস।'
- Nov 15, 2025 16:43 IST
Top 5 Bollywood Movies-November Release: অ্যাকশন থেকে দেশপ্রেম-হরর টু রোম্যান্টিক কমেডি, নভেম্বরে মুক্তি কোন ৫ বলিউড মুভি?
Top 5 Bollywood Movies: নভেম্বরে মুক্তির অপেক্ষায় একগুচ্ছ বলিউড মুভি। দর্শকের মনোরঞ্জনের জন্য রয়েছে অ্যাকশন থেকে দেশপ্রেম, হরর -রোম্যান্টিক সহ ভিন্ন স্বাদের ছবি। সেই তালিকায় রয়েছে দেশাত্মবোধক মুভি ১২০ বাহাদুর, হরর ফিল্ম হন্টেড – ঘোস্টস অফ দ্য পাস্ট, বলিউড ড্রামা কাশী টু কাশ্মীর, অ্যাকশন-কমেডি ড্যান্সিং ড্যাড, রোম্যান্টিক ড্রামা তেরে ইশ্ক মে।
- Nov 15, 2025 16:16 IST
Kamini Kaushal Last Rites: শনিতে শেষকৃত্য কামিনীর, শোকস্তব্ধ পরিবার-চোখের জলে চিরবিদায় পোষ্যদের! ভাইরাল ভিডিও
১৪ নভেম্বর সব মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কামিনী কৌশল। শনিবার সম্পন্ন হয়েছে বর্ষীয়ান অভিনেত্রীর শেষকৃত্যও। শনিবার মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। বাসভবনের বাইরে পরিবার-পরিজনের শ্রদ্ধাজ্ঞাপনের দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। কামিনী কৌশলের মৃত্যুতে একটি যুগের অবসান সে কথা বলাইবাহুল্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। চোখের জলে বিদায় জানিয়েছে তাঁর প্রিয় পোষ্যরাও।
- Nov 15, 2025 15:36 IST
Dharmendra Birthday-Hema Malini: দুঃশ্চিন্তার মাঝেই ৯০তম জন্মদিন উদযাপনের পরিকল্পনা, ধর্মেন্দ্রকে নিয়ে মুখ খুললেন হেমা
Bollywood Hungama-র খবর অনুযায়ী, দুঃশ্চিন্তার মধ্যেই দেওল পরিবার আনন্দ উদযাপনের পরিকল্পনা করছে। ধর্মেন্দ্রর ৯০ বছরের জন্মদিন পালনের ইচ্ছে রয়েছে পরিবারের সদস্যদের। বলিউডের ‘হি-ম্যান’চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলে জানানো হয়েছে পরিবারের তরফে। সেই জন্যই হেমা মালিনী ও তাঁর পরিবার এখন ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন উদযাপনের প্রস্তুতিতে মননিবেশ করবেন।
- Nov 15, 2025 14:35 IST
Karisma Kapoor: করিশ্মার জীবনে বিরাট কেলেঙ্কারি! মেয়ের কলেজের দু'মাসের বেতন বাকি, সঞ্জয়ের মৃত্যুর পর কেন এই পরিণতি?
কারিশ্মা কাপুরের সন্তানদের পক্ষে উপস্থিত আইনজীবী মহেশ জেঠমলানি বৈবাহিক ডিক্রির (matrimonial decree) কথা উল্লেখ করেন। যার অধীনে সঞ্জয় কাপুরকে সন্তানদের পড়াশোনা ও অন্যান্য খরচ বহন করতে হতো। তিনি অভিযোগ করেন যে সামাইরা যিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তাঁর দুই মাসের বেতন বাকি। জেঠমলানি বলেন, 'সন্তানদের সম্পত্তি ডিফেন্ডেন্ট নম্বর ১ (প্রিয়া কাপুর)-এর হাতে। সুতরাং, দায়িত্ব তাঁরই। যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা মেয়ের দুই মাসের ফি দেওয়া হয়নি।' প্রিয়া কাপুরের আইনজীবী রাজীব নায়ার এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেন যে সমস্ত দায়িত্ব প্রিয়া পালন করেছেন।
- Nov 15, 2025 13:52 IST
Sunita Ahuja-Dharmendra: গোবিন্দার অসুস্থতায় শহরের বাইরে স্ত্রী, দেশে ফিরে কার জন্য সুনীতা বললেন 'আমার আয়ু ওঁর লাগুক'?
Dharmendra Health Update-Sunita Ahuja: ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর অসুস্থতার খবরে কেঁদে ফেলেছেন সুনীতা আহুজা। ছোটবেলার ক্রাস ধর্মেন্দ্রর উদ্দেশ্যে গোবিন্দা ঘরনি বলেন, 'আমার আয়ু ভগবান ওকে দিয়ে দিক।'
- Nov 15, 2025 12:47 IST
Bhadra Basu Death: 'বেলা'-র বিদেশ জার্নির আগেই সব শেষ! প্রয়াত অভিনেত্রী-পরিচালক ভদ্রা বসু, শোকস্তব্ধ বেনী সহ বাংলা ইন্ডাস্ট্রি
Bhadra Basu Passed Away: বাংলা বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। নাটকের মঞ্চ থেকে বড় পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করতেন। একাধিক নাটকের পরিচালকও তিনি। শুক্রের রাতে থামল তাঁর পথ চলা। শেষবার দেখা গিয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'বেলা'-য়। তিনি বিশিষ্ট্য নাট্যব্যক্তিত্ব, অভিনেত্রী ও পরিচালক ভদ্রা বসু। তাঁর আচমকা মৃত্যুর খবরে শোকাহত স্টুডিওপাড়া। সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন টলিপাড়ার সদস্যরা। মাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী-নাট্যশিল্পী বেনী বসু। মায়ের কোলে মেয়েবেলার একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।'
- Nov 15, 2025 11:42 IST
Priyank Sharma Father Death: বিগ বস খ্যাত প্রিয়াঙ্কের পিতৃবিয়োগ, কঠিন সময়ে প্রাক্তন প্রেমিকা দিব্যা বললেন...
হিন্দি টেলিভিশনের একাধিক রিয়্যালিটি শোয়ের পরিচিত মুখ প্রিয়াঙ্ক শর্মা। সেই তালিকায় রয়েছে যাকে রোডিজ রাইজিং, স্প্লিটসভিলা ১০ এবং বিগ বস ১১। দর্শকমহলেও খুব জনপ্রিয় প্রিয়াঙ্ক, তবে তাঁর জীবনে এখন শোকের ছায়া। বাবাকে হারিয়ে ভেঙে পড়েছেন প্রিয়াঙ্ক। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে জানিয়েছেন, বাবা আর নেই। পিতৃশোকের মতো কঠিন মুহূর্তে তাঁকে সান্ত্বনা দিয়েছেন প্রাক্তন প্রেমিকা দিব্যা আগরওয়াল। প্রিয়াঙ্ক শর্মা ইনস্টাগ্রামে তার বাবার একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'শান্তিতে বিশ্রাম করো, ড্যাডি। তোমাকে খুব মিস করব। আশা করি একদিন তোমাকে গর্বিত করতে পারব। তোমার আত্মার শান্তি কামনা করি।'
- Nov 15, 2025 11:23 IST
Rashmika Mandanna: 'পুরুষদের পিরিয়ডস হওয়া উচিত তাহলেই...', মন্তব্য ঘিরে বিতর্কের মাঝে পালটা কী সাফাই রশ্মিকার?
জগপতি বাবু রশ্মিকাকে প্রশ্ন করেন, সত্যিই তিনি মনে করেন পুরুষদের ঋতুস্রাব হওয়া উচিত? অভিনেত্রী স্পষ্ট জবাব, 'হ্যাঁ। আমি চাই ওদের অন্তত একবার ঋতুস্রাব হোক যাতে ওরা যন্ত্রণা আর ট্রমা কী জিনিস বুঝতে পারে। হরমোনাল ইমব্যালান্সের কারণে আমাদের এমন অনেক অনুভূতি হয় যা নিজেরাও বুঝতে পারি না। কিন্তু, পুরুষদের যতই বোঝান না কেন তাঁরা এই অনুভূতি বুঝতে পারে না। তাই পুরুষদের যদি অন্তত একবার ঋতুস্রাব হয় তাঁরা যন্ত্রণাটা অনুভব করতে পারবে।' এক ভক্ত 'এক্স' হ্যান্ডেলে বলেন রশ্মিকার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি লিখেন, 'রশ্মিকার বক্তব্যের মূল বিষয় ছিল আমরা কখনও কখনও শুধু চাই আমাদের ব্যথা আর আবেগগুলো যেন কেউ বোঝে। এটা কখনই পুরুষদের দায়িত্ব বা সংগ্রামকে ছোট করা নয়। কিন্তু অনেকেই সেই মন্তব্যকে বিকৃত করেছে।' রশ্মিকা আবার সেই পোস্টের জবাবে লেখেন, 'এগুলো নিয়ে কেউ কথা বলবে না। শো বা ইন্টারভিউতে যেতে ভয় লাগে এ কারণেই। আমি এক কথা বলি, আর সেটাকে অন্যভাবে প্রতিস্থাপন করা হয়।'
- Nov 15, 2025 11:04 IST
Arjun Kapoor: ৫০ কিলো ওজন কমাতে মানসিক যন্ত্রণা-মায়ের মৃত্যুশোক ভুলতে কাজে ডুব, জীবনের কঠিন লড়াই নিয়ে মুখ খুললেন অর্জুন
অর্জুনের কথায়, 'আমার মা ২০১২ সালের মার্চ মাসে মারা যান আর আমার প্রথম ছবি মুক্তি পায় মাত্র ৪৫ দিন পরে। আমি একসঙ্গে শোক পালন এবং সাফল্য উদ্যাপন করছিলাম। রাতারাতি তারকা হয়ে গেলেও আমি আসলে যন্ত্রণা থেকে পালাচ্ছিলাম।' স্থূলতা নিয়ে নিজের লড়াই প্রসঙ্গে অর্জুনের সংযোজন, '৫০ কেজি ওজন কমাতে আমার চার বছর সময় লেগেছে। শারীরিক লড়াইয়ের পাশাপাশি এটা ছিল মানসিক যুদ্ধ-ও। আমি ভাগ্যবান যে আমার মায়ের সমর্থন ছিল কিন্তু অনেকেরই সেই মানসিক বা আর্থিক সহায়তা থাকে না। আপনি যখন ২৫ বছরে মেরুদণ্ড হারান (মাকে হারানো) তখন পৃথিবী আর কী-ই বা করতে পারে? আমি যথেষ্ট ঝড়ঝাপটা সামলেছি। তাই এখন আমি যে কোনও কিছু সামলাতে পারি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us