Entertainment Latest Highlights: ক্যাব চালকের মারাত্মক দুর্ব্যবহার, ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রীর

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Update আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

Entertainment Latest Live News Update

Gujarati Actress Niilam Paanchal: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় শুধুই গ্ল্যামার নয়, থাকে অনেক অনভিপ্রেত ঘটনাও। গুজরাটি অভিনেত্রী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নীলম পাঞ্চাল সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী থেকেছেন। মুম্বইগামী ট্রেন ধরতে গিয়ে শুক্রবার চরম উদ্বেগজনক অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেত্রী। ক্যাব চালক তাঁর সঙ্গে  দুর্ব্যবহার করেন, অস্বাভাবিক গতিতে গাড়ি চালান। এখানেই শেষ নয়, নির্দিষ্ট পথে না গিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যান।  অভিনেত্রী নীলম পাঞ্চাল তৎক্ষণাৎ এক্স হ্যান্ডেলে ঘটনার কথা উল্লেখ করে গুজরাট ও আহমেদাবাদ পুলিশকে ট্যাগ করেন। 

Advertisment
  • Nov 16, 2025 17:44 IST

    Rahul-Priyanka son Shohoj: স্টারকিড হয়েও আলাদা পরিচয় চান সহজ! ছেলের শিক্ষায় প্রশংসিত রাহুল-প্রিয়াঙ্কা

     Rahul and Priyanka Son Shohoj: একজন তারকা সন্তানের যে ধরণের বৈভব বা সুযোগ সুবিধা থাকে, সাধারণ মানুষের সেটা থাকে না।, এমনটা শোনা যায় মাঝে মাঝেই। তবে, বেশ কিছু তারকা সন্তান ঠিক এমনভাবেই বড় যাতে তার মধ্যে জীবনের নানা ভ্যালু থাকে। অন্তত, রাহুল এবং প্রিয়াঙ্কার সন্তান সহজের মধ্যে এমন নানা সম্ভাবনা প্রবল। 



  • Nov 16, 2025 16:42 IST

    Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ

    প্রবীণ বলিউড অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। ৯৮ বছর বয়সে তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে ভক্ত এবং বিনোদন জগতে। এই কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি স্মরণ করেছেন তাঁদের দীর্ঘ দিনের পারিবারিক বন্ধন এবং কামিনী কৌশলের অসাধারণ শিল্পীজীবন।



  • Advertisment
  • Nov 16, 2025 16:38 IST

    Akon Harassment Viral Video: লাইভ পারফরম্যান্সের মাঝেই গায়কের প্যান্ট ধরে টানাটানি! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

    Akon Concert: শুক্রবার আমেরিকান গায়ক একনের বেঙ্গালুরু কনসার্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে তিনি যখন সামনের সারির দর্শকের দিকে এগিয়ে যান তখন কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শক তাঁর প্যান্ট টানেন। যা দেখে রীতিমতো ক্ষোভ ফুঁসছে একনের অনুরাগীর একাংশ। ভারতীয় ভক্তদের উপর তাঁরা রেগে কাঁই। নেটভুবনে শুরু হয়েছে চর্চা। 



  • Nov 16, 2025 15:59 IST

    Prem Chopra Health Update: হৃদরোগজনিত সমস্যা ও ফুসফুসে সংক্রমণ, হাসপাতাল থেকে ফিরলেন প্রেম চোপড়া, কেমন আছেন অভিনেতা?

    ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা নিয়ে যখন সকলে উদ্বিগ্ন ঠিক সেই সময়ই আরও এক প্রবীণ অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নান আদার দ্যান, দাপুটে ভিলেন প্রেম চোপড়া। চিকিৎসক জালিল পারকার অবশ্য বলেছেন, ৮ নভেম্বর শনিবার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রেম চোপড়াকে। হৃদরোগজনিত সমস্যা ও ভাইরাল সংক্রমণের কারণে ভর্তি হয়েছিলেন। প্রায় এক সপ্তাহের বেশি সময় পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার ছাড়পত্র পেয়েছেন। রবিবার বাড়ি ফিরলেন, স্বস্তিতে পরিবার।



  • Nov 16, 2025 15:44 IST

    Humane Sagar Hospitalized: ICU-তে সংকটজনক প্রখ্যাত গায়ক, শিল্পীকে সুস্থ করতে উল্লেখযোগ্য পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

    Humane Sagar-Odisha CM: গুরুতর অসুস্থ ওড়িয়া প্লেব্যাক গায়ক Humane Sagar। মুখ্যমন্ত্রী ভুবনেশ্বর AIIMS-এর মেডিক্যাল টিমকে গায়কের অবস্থা স্থিতিশীল করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য দিল্লির AIIMS-এ স্থানান্তরের ব্যবস্থাও করা হবে। গায়কের শারীরিক পরিস্থিতি নিয়ে বিনোদন জগতের ব্যক্তিত্বরা গভীরভাবে উদ্বিগ্ন।



  • Nov 16, 2025 15:05 IST

    Bengali Serial: শট দিতে গিয়ে বড়সড় অঘটন ঘটালেন তিয়াসা, শুটিং সেটে রক্তারক্তি কাণ্ড! কেমন আছেন পর্দার 'পরমা'?

    এই মুহূর্ত অন্যতম জনপ্রিয় বাংলা মেগা অনুরাগের ছোঁয়া। টিআরপি-তে প্রথম পাঁচে জায়গা না পেলেও এই ধারাবাহিকের নির্দিষ্ট দর্শকের কাছে জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়নি। অনুরাগের ছোঁয়ায় গল্প অনেকটা এগিয়ে গিয়েছে। টানটান উত্তেজনায় ভরপুর প্রতিটি পর্বের শুটিং চলছে জোরকদমে। তার মাঝেই ঘটল বিপদ। তিয়াসা জানালেন, 'এখন একদম ঠিক আছি। বা পায়ে একটু লেগেছিল। আসলে স্ক্রিপ্ট অনুযায়ী আমার দিকে লোহার ফুলদানি ছোড়ার দৃশ্য ছিল। সেটা করতে গিয়েই আমার পায়ে লেগেছে। চিকিৎসকের কাছে গিয়েছি। ওষুধ খেয়ে এখন সম্পূর্ণ ভাল আছি। শুটিং করতেও অসুবিধা হচ্ছে না।'



  • Nov 16, 2025 14:56 IST

    Benny Basu: মা-কে হারিয়ে শোকাতুর, বেণীর কাতর আর্জি, 'আর হাসব না মা..'

    Benny Basu-Bhadra Basu Death: কথায় বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সেরকমই যেন মা এবং সন্তানের সম্পর্ক। মা যে কী সে না থাকলেই যেন বোঝা যায়। অভিনেত্রী বেণী বসুর জীবনে যেন একদম সেই ঘটনা-ই ঘটেছে। গতকাল প্রয়াত অভিনেত্রী ভদ্রা বসু। মাকে হারিয়ে শোকে পাথর অভিনেত্রী-নাট্যশিল্পী বেনী বসু। মায়ের কোলে মেয়েবেলার একটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টে লিখেছেন, 'তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।'



  • Nov 16, 2025 13:45 IST

    Vivek Oberoi: 'মধ্যরাতে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে...', বিকানের থেকে জয়সলমের যাওয়ার পথে ভয়ংকর অভিজ্ঞতা বিবেকের

     একটি প্রাণঘাতী দুর্ঘটনার স্মৃতিচারণ করে বলেন, 'রোড ছবির শুটিংয়ের সময় আমি রাতে বিকানের থেকে জয়সলমের গাড়িতে যাচ্ছিলাম। চালককে প্রায় ১০ থেকে ১৫ বার আস্তে চালানোর কথা বলেছিলাম । আমি সামনের সিটে বসেছিলাম আর সিটটা রিক্লাইন করে রেখেছিলেন। হঠাৎ  প্রচণ্ড জোরে একটা আওয়াজ হল আর ধাক্কা লাগল।' ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, 'হঠাৎ রাস্তার পাশে থেকে একটা উটগাড়ি চলে আসে আর সেই গাড়িতে লোহার রড ছিল। সেগুলো গাড়ির উইন্ডশিল্ড ভেঙে একেবারে ভেতরে ঢুকে যায়। আমি সিট রিক্লাইন না করলে সেই রডগুলো সরাসরি আমার শরীর ভেদ করে চলে যেত। রডগুলো মাথার উপর আটকে যাওয়ায় আমি বেরোতেও পারছিলাম না কিন্তু এক ফোঁটা আঁচড় পর্যন্ত লাগেনি। সত্যিই সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরেছিলাম। সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম রাতে আর কখনও ভ্রমণ করব না।'



  • Nov 16, 2025 13:13 IST

    গায়িকা-অভিনেত্রীর বাড়িতে ডাকাতি! লড়াই শেষে হাসপাতালে দুষ্কৃতী

    দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা নানা, সম্প্রতি এক আতঙ্কজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তিনি এবং তাঁর মা তাঁদের নিজস্ব বাড়িতে একটি হোম ইনভেশন- এর মুখোমুখি হন, যেখানে একজন সশস্ত্র ডাকাত হঠাৎই তাঁদের উপর হামলা চালায়। আফটার স্কুল গ্রুপের সাবেক সদস্য নানা এবং তাঁর মা অবস্থা সামাল দিতে দ্রুত সাহসের সঙ্গে তাঁদের মোকাবিলা করেন, ফলে জীবন নিয়ে তারা অল্পের জন্য রক্ষা পান।



  • Nov 16, 2025 11:55 IST

    Nimma Loharka Death: ৫০-এর আগেই থামল সুহানা সফর, সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন! জীবনাবসান কিংবদন্তি গীতিকারের

    Punjabi Lyricist Nimma Loharka: পঞ্জাবি সংগীতের দুনিয়ায় নক্ষত্রপতন। প্রয়াত বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকা। দীর্ঘ রোগের সঙ্গে লড়াই করে অবশেষে জীবন-মৃত্যুর লড়াইয়ে হেরে গেলেন। পঞ্জাবি সংগীতের দুনিয়ায় রেখে গেলেন তাঁর উল্লেখযোগ্য অবদান। ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। পিটিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে গত কয়েকদিন ধরেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। শেষকৃত্য নিজের গ্রামের বাড়িতেই সম্পন্ন হবে। নিম্মা লোহারকার মৃত্যুতে পঞ্জাবি সংগীতের জগতে নেমে এসেছে শোকের ছায়া। 



  • Nov 16, 2025 11:41 IST

    Girija Oak: ছেলের জন্য ভয় পাচ্ছেন! মর্ফড ছবিতে ক্ষোভ উগরে দিলেন গিরজা ওক

    নতুন করে ভাইরাল সেনসেশন হয়ে উঠেছেন মারাঠি ও হিন্দি সিনে-অভিনেত্রী গিরজা ওক গডবোলে। সাম্প্রতিক একটি ছবির কারণে তিনি শুধু সোশ্যাল মিডিয়ার নতুন ভাইরাল মুখই নন, বরং অনেকের কাছে জাতীয় ক্রাশ হিসেবেও পরিচিতি পাচ্ছেন। নীল রঙের একটি শাড়িতে তোলা সেই ছবিতে তার সরল, স্নিগ্ধ উপস্থিতি মুহূর্তেই দর্শকদের মন ছুঁয়ে যায়। সেটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।



  • Nov 16, 2025 10:56 IST

    Shatrughan Sinha Wedding: স্ত্রীর প্রেগন্যান্সিতে 'প্রেমিকা'-কে বিয়ের জন্য শত্রুঘ্নকে হুমকি দাদার, এরপর যা হল...

    নিজের জীবনী ‘এনিথিং বাট খামোশ’-এ শত্রুঘ্ন জীবনের কঠিন সময়ের কথা উল্লেখ করেছেন। সেখানেই তিনি লিখেছেন রীনার সঙ্গে সম্পর্কে থেকেও পুনমকে বিয়ে করে ফেলেছিলেন। আরও যোগ করেন, পুনম যখন আট মাসের গর্ভবতী তখন প্রাক্তন স্ত্রীর বড় ভাই রাম রীনাকে বিয়ে করার পরামর্শ দেন। যা শুনে নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলেন। শত্রুঘ্ন ওই সময়টিকে তাঁর জীবনের কঠিন অধ্যায় বলে ব্যখা করেন। পুনম গর্ভাবস্থায় কাঁদতেন সেই সত্যিও অকপটে স্বীকার করেছেন শত্রুঘ্ন। পুনমের প্রতি নিজের দায়বদ্ধতা কখনও এড়িয়ে যাননি। শত্রুঘ্ন বলেন, যখন তিনি রীনার সঙ্গে বাইরে যেতেন রীনা তাঁকে এমন প্রশ্ন করতেন যা শত্রুঘ্নকে বিপাকে ফেলত।



Entertainment News Today