Entertainment Latest News Highlights: 'মানসিক বা শারীরিক...', গোবিন্দাকে নিয়ে খোলামেলা সুনীতা

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Govinda-Sunita-Ahujaa

যা বললেন সুনিতা...

Entertainment Latest News Highlights:

কাজল ও টুইঙ্কলের চ্যাট শো টু মাচ–এর একটি এপিসোডে সুনীতাকে প্রশ্ন করা হয়,  কোন প্রতারণা বেশি বেদনাদায়ক? এই প্রশ্নের উত্তরে সুনীতা বলেন, 'ইমোশনাল। আপনি যদি কাউকে মন থেকে ভালবাসেন আর পরে তাকে ঠকান সেটা ঠিক নয়। আমি খুবই ইমোশনাল একজন মানুষ। গোবিন্দাকে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসব। তবে কেউ আমাকে মানসিকভাবে আঘাত করলে সে আমার সন্তান হোক বা স্বামী আমার খুব কষ্ট হয়। কাউকে মানসিকভাবে আঘাত করা উচিত নয়।' এরপর শারীরিক প্রতারণা নিয়ে কী বক্তব্য সুনীতার? সঙ্গে সঙ্গে বলেন, 'ওটাও ঠিক নয়! এই দুটোর মধ্যে কোনোটাই কেন করতে হবে? এগুলো মোটেই সঠিক নয়। আমি মনে করি এসব তো বাবা-মা আমাদের শেখাননি।' 

Advertisment
  • Nov 21, 2025 17:04 IST

    Sayak Chakraborty: 'সবে বিছানায় এসে উলটো হয়ে....', ভূমিকম্পের সময় ঠিক কী হয়েছিল সায়কের?



  • Nov 21, 2025 15:29 IST

    Spencer Lofranco Death: মাত্র ৩৩-এ থমকে গেল অভিনয় কেরিয়ার, আকস্মিক মৃত্যু অ্যাঞ্জেলিনা জোলির সহ অভিনেতার! তদন্তে পুলিশ

    Spencer Lofranco Passes Away: অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কানাডিয়ান অভিনেতা। ১৮ অক্টোবর ৩৩ বছর পূর্ণ করার ঠিক এক মাস পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্পেন্সার লোফ্রাঙ্কো। জন ট্রাভোলটার বিপরীতে 'গট্টি' ছবিতে অভিনয়ের জন্য দর্শকমহলে দারুণ পরিচিতি পেয়েছিলেন কানাডিয়ান অভিনেতা স্পেন্সার লোফ্রাঙ্কো। মাত্র ৩৩-এ নিভল জীবন প্রদীপ। ২০ নভেম্বর একটি আবেগঘন পোস্টে অভিনেতার প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছেন ভাই সান্তিনো লোফ্রাঙ্কো। তিনি জানান, ১৮ নভেম্বর মঙ্গলবার স্পেন্সার মৃত্যুর কোলে ঢলে পড়েন। ১৮ অক্টোবর ৩৩ বছর পূর্ণ করার ঠিক এক মাস পরই থমকে গেল জীবন। 



  • Advertisment
  • Nov 21, 2025 15:06 IST

    Girija Oak: ১০০ জনের সামনে রোমান্স? ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য গিরিজা ওকের

    Girija Oak Kissing Scene: অভিনয় এমন একটি শিল্প, যেখানে মুহূর্তে আবেগ বদলে ফেলার দক্ষতা গিরগিটির মতোই প্রয়োজন। কিন্তু পর্দার রোমান্টিক বা অন্তরঙ্গ দৃশ্য- যা দর্শকের কাছে সবচেয়ে আবেগময় মনে হয়- সেগুলো আদতে কতটা যান্ত্রিক হতে পারে, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করলেন অভিনেত্রী গিরিজা ওক। লালানটপে উপস্থিত হয়ে তিনি জানান, পর্দায় প্রেম বা ঘনিষ্ঠতার দৃশ্য শুট করা যতটা রোম্যান্টিক দেখায়, বাস্তবে তার সঙ্গে আবেগের কোনও সম্পর্কই থাকে না।



  • Nov 21, 2025 14:52 IST

    Ariana Grande Covid 19: ছবি মুক্তির দিনই বিপত্তি! সিনেমার প্রচারের মাঝে কোভিড আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে

    Ariana Grande: 'দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন'-এর সেটে নতুন ছবি Wicked: For Good–এর প্রচারে এসেছিলেন আরিয়ানা গ্র্যান্ডে। সিনেমার প্রচারে চরম ব্যস্ততার মাঝেই অসুস্থ হয়ে পড়লেন  পপস্টার আরিয়ানা গ্র্যান্ডে। কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ‘দ্য টুনাইট শো উইথ জিমি ফ্যালন’–এ উপস্থিতির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কোভিডের আগের মুহূর্তে'। 



  • Nov 21, 2025 14:24 IST

    Sonamoni Saha-Pratik Sen: সেরা বউমা 'সুধা' কবে বাস্তবের সেরা গিন্নি হবেন? প্রতীকের সঙ্গে বিয়ের চর্চার মাঝেই সোনামণি বললেন...



  • Nov 21, 2025 13:09 IST

    OTT Release this week: এই সপ্তাহে OTT-তে ঝড়—নতুন ওয়েব সিরিজ আর থ্রিলারে ছড়াছড়ি

    এই সপ্তাহে প্রাইম ভিডিও, ZEE5 এবং জিওহটস্টার নিয়ে আসছে নানা স্বাদের নতুন কনটেন্ট। তীব্র একাডেমিক ড্রামা, আবেগঘন রোম্যান্স, রাজনৈতিক ষড়যন্ত্র, বাস্তব ইতিহাসের পুনরাবৃত্তি এবং বহু প্রতীক্ষিত জনপ্রিয় সিরিজের প্রত্যাবর্তন। অস্কারজয়ী জুলিয়া রবার্টসের নতুন ছবি থেকে শুরু করে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন- দর্শকদের জন্য এই সপ্তাহের OTT ঝুলিতে রয়েছে বৈচিত্র্যময় গল্পের সমাহার।



  • Nov 21, 2025 12:48 IST

    Chirodini Tumi Je Amar: 'হ্যাঁ আমি আবার...', 'চিরদিনই তুমি যে আমার' নায়ক বদলের গুঞ্জনের মাঝে মুখ খুললেন জীতু

    চিরদিনই তুমি যে আমার-এ কেন ফিরলেন জীতু? সেই ব্যাখা দিয়ে গিয়ে বলেছেন, 'শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টটিতে যোগ দিতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।'



  • Nov 21, 2025 12:14 IST

    Tele Academy Awards: টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে সোনামণির হ্যাটট্রিক, এক নজরে দেখে নিন সেরার সেরা তালিকা

    টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরার সেরা তালিকা

    জনপ্রিয় সিরিয়াল- চিরসখা 

    সেরা অভিনেতা- রুবেল দাস 

    সেরা অভিনেত্রী- সোনামণি সাহা

    সেরা সহ অভিনেতা - দ্রোণ মুখোপাধ্যায়

    সেরা সহ অভিনেত্রী - রূপসা চক্রবর্তী 

    সেরা জুটি- সাইনা চট্টোপাধ্যায়- সোমরাজ মাইতি

    সেরা বউমা- ঊষশী রায়, সোনামণি সাহা 

    প্রিয় ছেলে- অভিজিৎ ভট্টাচার্য 

    প্রিয় শ্বশুর - চন্দন সেন 

    প্রিয় শাশুড়ি - চন্দ্রেয়ী ঘোষ. মল্লিকা মজুমদার 

    প্রিয় মা- সোহিনী সান্যাল, সোনামণি সাহা  

    প্রিয় বোন ও ভাই- তিয়াসা লেপচা, অম্বরীশ ভট্টাচার্য 

    সেরা নন-ফিকশন - দিদি নম্বর ১ 

    সেরা সঞ্চালক নন ফিকশন - রচনা বন্দ্যোপাধ্যায়

    সেরা পরিচালক নন-ফিকশন - অভিজিৎ সেন 

    বিশেষ পুরষ্কার- সংঘমিত্রা তালুকদার

    প্রিয়  খল-নায়ক- বিভান ঘোষ ও অনিন্দ্য চট্টোপাধ্যায় 

    প্রিয় খল-নায়িকা-  সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কৌশাম্বী চক্রবর্তী 

    আজীবন অবদানের স্বীকৃতি- লীনা গঙ্গোপাধ্যায় 

    মরোণোত্তর বিশেষ কৃতি সম্মান- বাসন্তী চট্টোপাধ্যায়

    প্রিয় শিশুশিল্পী -  আয়ুশ্ৰী মুখোপাধ্যায়



  • Nov 21, 2025 11:08 IST

    প্রাক্তন প্রেমিকার মৃত্যুর ৩দিন পর উদ্ধার তরুণের দেহ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেষ পোস্ট

    ১৬ নভেম্বর, ২০২৫ ২৩ বছরের জিনা লিমাকে নিজের ফ্ল্যাটে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, কার্ডিও-রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে তাঁর মৃত্যু হয়েছে তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে জানা যায় প্রাক্তন প্রেমিকই তাঁকে প্রথম দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। প্রতিবেশীরা তাঁকেই জিনার মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করলে আইভান ভীষণভাবে ভেঙে পড়েন। ফেসবুক অ্যাকাউন্টে একটি হৃদয়বিদারক পোস্ট শেয়ার করেছেন যেখানে জিনার প্রতি তাঁর অসীম ভালোবাসার উল্লেখ রয়েছে। তিনি লিখেছিলেন যে জিনাকে ছাড়া তিনি কিছুই করতে পারেন না। তাঁর পাশে জিনা না থাকাটা তাঁর জন্য অসহনীয়। আইভান লিখেছেন, 'আমি তোমাকে খুব ভালোবাসি জিনা। তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমাকে হারানো এতটাই যন্ত্রণাদায় যে আমাকে তোমার কাছে যেতে দাও। তোমার সঙ্গে থাকতে দাও। আমরা দু’জনেই জানি, আমাদের ভালবাসা কেউ থামাতে পারবে না।'



  • Nov 21, 2025 10:16 IST

    Ahaan Pandey: 'সাইয়ারা' তারকাদের রসায়ন কি শুধু পর্দায়? করণের মন্তব্যে চটলেন অহন!

    রোমান্টিক ড্রামা “সাইয়ারা” এই বছরের অন্যতম বড় হিট। এই ছবিই রাতারাতি খ্যাতির আলোয় নিয়ে আসে নবাগত অভিনেতা অহন পান্ডে ও অনিত পাদ্দাকে। অনস্ক্রিন রসায়ন এতটাই আলোচনায় ছিল যে ভক্তদের এক বড় অংশ মনে করতে শুরু করেন- এ যুগল বাস্তব জীবনেও সম্ভবত প্রেমে পড়েছেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে  অহন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই গুজবের কোনও ভিত্তি নেই এবং তিনি বর্তমানে সম্পূর্ণভাবে সিঙ্গেল। সম্প্রতি সানিয়া মির্জার পডকাস্টে করণ জোহর, ইঙ্গিত দিয়েছিলেন যে অনিত ও অহন বাস্তব জীবনেও ডেট করছেন। তাঁরা বলিউডের পরবর্তী ‘ইট কাপল’ হতে পারেন বলেও মত দেন। তবে করণ যোগ করেন, “তারা এখনও অফিসিয়াল নয়।” ফলে গুজব আরও ছড়ালেও আহান সেই দাবি সম্পূর্ণ অস্বীকার করেন।



Entertainment News Entertainment News Today