Entertainment Latest News Highlights: এবার ছোট পর্দায় টলিপাড়ার জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ-এর ধামাকা

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
prosenjit chatterjee-khakee the bengal

Entertainment Latest Live News Updates:

Lakh Takar Lokkhi Labh: দেখতে দেখতে এসে গেল সিজন ২-এর মাসিক ফিনালে! চলতি নভেম্বরেই সম্প্রচারিত হবে সেই বিশেষ পর্ব, দোসর বর্ষপূর্তির উদযাপন। আর সেই বিশেষ মুহূর্তে শোয়ের গ্ল্যামার বাড়াতে থাকছেন টলিপাড়ার জ্যেষ্ঠপুত্র। আগামী  ৩০ নভেম্বর  সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই  ধামাকা মাসিক ফিনালে।  

Advertisment
  • Nov 22, 2025 18:00 IST

    Usha Uthup: ট্রিঙ্কাসের নস্ট্যালজিয়া উসকে কলকাতায় 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে', শীতের আমেজে জমজমাট ঊষার সুরেলা সন্ধ্যা

    একটা সময় পার্ক স্ট্রিটের ট্রিঙ্কাসে ঊষা উত্থুপের গান শুনতে ভিড় জমাত বহু মানুষ। বৃহস্পতিবার তিলোত্তমার বুকে আয়োজন করা হয়েছিল 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে'। টাইম মেশিনে ভর করে সংগীতপ্রেমীরা নস্ট্যালজিয়ায় ভেসে গিয়েছিলেন। অতীতের সেই সোনালি দিনের কথা যেমন উত্থাপন হয়েছিল তেমনই মুম্বইয়ের বুকে উষার জার্নি নিয়ে আলোচনাও ছিল সেদিনের অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। কলা মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল 'উষার ক্যাফেতে রেট্রো নাইট'। এই কনসার্টে শ্রদ্ধা জানানো হয় পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত গায়িকা ঊষা উত্থুপকে। একটা সময় তাঁর কণ্ঠের মহিমাই কলকাতার নাইটক্লাব সংস্কৃতির সঙ্গে সকলকে পরিচয় করিয়েছিল। গানবাহারের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করতেন ঊষা উত্থুপ।



  • Nov 22, 2025 16:50 IST

    Harman Sidhu: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা প্রাণ কাড়ল তরুন শিল্পীর, কে এই ৩৭ বছরের জনপ্রিয় গায়ক?

    প্রয়াত পঞ্জাবি গায়ক হরমন সিধু ছিলেন মানসা জেলার কাছে খিয়ালা গ্রামের বাসিন্দা। সেখানে পঞ্জাবি সংগীত ও লোকসংস্কৃতির বিশেষ প্রচলন ছিল। সংগীতের পরিবেশে শৈশব কেটেছিল প্রয়াত শিল্পী হরমন সিধুর। একর ফলে ছেলেবেলা থেকেই তাঁর মধ্যে গান গাওয়ার প্রতি আগ্রহ তৈরি হয়। পরে সেই গানকেই পেশা হিসেবে গ্রহ করেন হরমন। ২০০৭ সালে মিস পূজার সঙ্গে জুটি বেঁধে প্রতিটি পঞ্জাবি পরিবারের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন হরমন সিধু। তাঁদের যুগলবন্দির সেরা উপহার Paper Ya Pyar। এই গান মুক্তির পর রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। এই গানটি তরুণ প্রজন্মের মনে ব্যাপক সাড়া ফেলে এবং পঞ্জাবি সংগীতের দুনিয়ায় হরমন সিধু পায়ের তলার মাটি শক্ত করেন। এরপর আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বছরের পর বছর ধরে তিনি বেশ কয়েকটি জনপ্রিয় গান উপহার দেন যা তাঁর অনুরাগীদের কাছে আজও সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য অনেক চার্টবাস্টার গানগুলির মধ্যে রয়েছে Paper Ya Pyar, Bebe Bapu, Koi Chakkar, Babbar Sher, Multan VS Russia Nai।  



  • Advertisment
  • Nov 22, 2025 15:32 IST

    Jeetu Kamal-Ditipriya Roy: জীতু শুটিং ফ্লোরে ফিরতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার, 'চিরদিনই তুমি যে আমার'-র ভবিষ্যৎ কী?

    শুক্রবার শুটিং ফ্লোরে ফিরেছেন জীতু কমল। পর্দায় আর্য কামব্যাক করতেই বিরাট পদক্ষেপ দিতিপ্রিয়ার। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন এবং মেইল করেছেন আর্টিস্ট ফোরামেও। এই বিষয়ে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, 'দিতিপ্রিয়া লিখিত কোনও অভিযোগ জানায়নি। আমার সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা হয়েছে। কী করা উচিত সেই বিষয়ে পরামর্শ চেয়েছিল, আমি বলেছি যেটা ভাল মনে হবে সেটা করতে। যতক্ষণ না মহিলা কমিশনে লিখিত কোনও অভিযোগ পাচ্ছে ততক্ষণ আমরা কোনও পদক্ষেপ গ্রহণ করতে পারব না।' শান্তিলাল মুখোপাধ্যায় আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়ার অভিযোগ জানানোর কথা স্বীকার করেছেন। মেইল মারফৎ দিতিপ্রিয়া তাঁর অভিযোগের কথা জানিয়েছেন। কিন্তু, এখনও তিনি সেই মেইলের বক্তব্য দেখে উঠতে পারেননি। 



  • Nov 22, 2025 14:40 IST

    Harman Sidhu Death: মাত্র ৩৭-এ থামল সুরেলা সফর, সড়ক দুর্ঘটনায় গাড়ি দুমড়েমুচড়ে শেষ! মর্মান্তিক মৃত্যু জনপ্রিয় গায়কের

    Harman Sidhu-Road Accident: সংগীতের দুনিয়ায় ফের বিষাদের সুর। বিশিষ্ট পঞ্জাবি গীতিকার নিম্মা লোহারকারের অকাল প্রয়াণের পর আরও এক নক্ষত্রপতন। গাড়ি দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল হরমন সিধুর। শনিবার মানসা জেলার খিয়ালা গ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। PTC নিউজের তথ্য অনুযায়ী, মানসা–পটিয়ালা রোডে খিয়ালা গ্রামের কাছে তাঁর গাড়ি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষের প্রভাব এতটাই ভয়াবহ ছিল গাড়িটি পুরো চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই হরমন সিধুর মৃত্যু হয়।



  • Nov 22, 2025 14:00 IST

    Shraddha Kapoor Injured: মাদক মামলায় ভাইয়ের নাম জড়ানোর মাঝেই দুর্ঘটনার কবলে শ্রদ্ধা, শুটিং সেটে গুরুতর আহত অভিনেত্রী

    Shraddha Kapoor-Eetha Shoot: মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মঙ্গ নারায়ণগাঁওকরের (Vithabai Bhau Mang Narayangaonkar)-এর জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে ঈথা। লক্ষ্মণ উটেকরের নির্দেশনায় এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আশিকি ৩ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নাসিকে শুটিং চলাকালীন গুরুতরভাবে আহত হন এবং একটি হাড়ও ভেঙে গিয়েছে বলেই খবর। রিপোর্ট মোতাবেক, এই দুর্ঘটনার কারণে ছবির শুটিং আপাতত স্থগিত রয়েছে। 



  • Nov 22, 2025 12:57 IST

    Tanusree Chakraborty Interview: সম্পর্কের ক্ষেত্রে পারফেকশন খোঁজা খুব কঠিন, কোনও সম্পর্ককেই আমি জটিল করি না: তনুশ্রী

    একসঙ্গে দুটো সম্পর্কে থাকা খুব স্বাভাবিক? ডিভোর্সের পর সন্তানের দায়িত্বপালন করলেই সে একজন পারফেক্ট বাবা?

    তনুশ্রী চক্রবর্তী: একসঙ্গে দুটো সম্পর্কে থাকা আমার মতে কখনই ঠিক নয়। আমি অন্তত মেনে নিতে পারব না।  ডিভোর্সের পর মুভ অন করার বিষয়টা খুব স্বাভাবিক। তবে একটা শিশু তো নিজের ইচ্ছোয় এই পৃথিবীতে আসে না। তার প্রতি মা-বাবা দুজনেরই সমান দায়বদ্ধতা থাকা উচিত। ডিভোর্সের পরও সন্তানের প্রতি মা-বাবা দুজনের দায়িত্বপালন করা প্রয়োজন বলে আমার মনে হয়। সেক্ষেত্রে পারফেক্ট বাবা-মা হওয়া যায় কিনা সেটা পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে। 



  • Nov 22, 2025 12:18 IST

    Saroj Khan: দেবদাস মুক্তির দিন হাসপাতালে প্রায় অচৈতন্য! কী ভাবে মাটিতে শুয়ে 'ডোলা রে'-এর কোরিওগ্রাফ করেছিলেন সরোজ?

    শুটিং চলাকালীন তিনি প্রচণ্ড যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছিলেন এবং পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে মাটিতে শুয়েই কোরিওগ্রাফ করেছেন। সরোজ খানের জন্মদিনে রইল দেবদাস-এর ডোলা রে ডোলা গানের নেপথ্যে কোরিওগ্রাফারের কঠিন লড়াইয়ের কাহিনি। শুটিংয়ের সময় সরোজ খান অত্যন্ত অসুস্থ ছিলেন। পরিচালক কুইন্ট-কে এক সাক্ষাৎকারে বলেছিলেন, শুটিং চলাকালীন তিনি প্রচণ্ড যন্ত্রণায় রীতিমতো কাতরাচ্ছিলেন এবং পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে মাটিতে শুয়েই কোরিওগ্রাফ করেছেন। তাঁর কথায়, 'সরোজজি খুবই অসুস্থ ছিলেন। তিনি মাটিতে শুয়ে নির্দেশ দিতেন। টানা ১৫ দিন শুট করেছিলেন।' তবে পর্দায় কিন্তু এই যন্ত্রণার ছাপ পড়তে দেননি সরোজ খান এবং গানটি মুক্তি পাওয়ার পর ১৭টি পুরস্কার জিতেছিলেন।



  • Nov 22, 2025 11:53 IST

    Masti 4 vs 120 Bahadur: ফারহানের মুখোমুখি রীতেশ-বিবেক-আফতাব, প্রথমদিনে বক্স অফিস আয়ের নিরিখে কে এগিয়ে? 'মস্তি ৪' নাকি '১২০ বাহাদুর'

     ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের রিপোর্ট মোতাবেক, বক্স অফিসে মুখ থুবরে পড়েছে ১২০ বাহাদুর ও মস্তি ৪ । প্রথমদিনে কত আয় করল দুটি ছবি? ১২০ বাহাদুর প্রথম দিনের আয় আনুমানিক ২.৩৫ কোটি টাকা। অন্যদিকে 'মস্তি ৪' তুলনামূলকভাবে কিছুটা হলেও ভাল ব্যবসা করেছে। প্রথম দিনে আয় ২.৫ কোটি টাকা



Entertainment News Entertainment News Today