Entertainment Latest News Highlights: সবসময় মনে হত একবার সুযোগ তো পাই বাকিটা আমি দেখে নেব: ঊষসী রায়

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest News Highlights আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
প্রত্যেকদিন ফ্লোরে এসে ক্যামেরার সামনে দাঁড়ানোটাই সেরা প্রাপ্তি : ঊষসী

Entertainment Latest Live News Updates

ইন্ডাস্ট্রিতে ১০ বছর পূর্তি উপলক্ষে ঊষসী বললেন, 'অনেক বছর থিয়েটার করেছিলাম। কিন্তু, মাধ্যমিকের আগে অনেকটা সময় বিরতি নিতে হয়েছিল। মধ্যবিত্ত বাড়িতে তো সবসময় এটাই বোঝানো হয় যে আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে ভাল ফল করতে হবে তারপর অন্য কিছু। তাই আমিও সেই পথেই হেঁটেছিলাম। প্রায় পাঁচ-ছ'বছরের একটা লম্বা গ্যাপ, তারপর অডিশনের জন্য ডাক পেয়ে দিতে যাই। ওখানে গিয়ে বুঝতে পেরেছিলাম অনেক কিছু নতুন করে শেখার আছে। তবে অভিনয় যেহেতু আমার কমফোর্ট জোন তাই সবসময় মনে হত একবার সুযোগটা তো পাই, বাকিটা আমি ঠিক দেখে নেব।'  

Advertisment
  • Nov 23, 2025 17:53 IST

    Chirodini Tumi Je Amar: NOC দিয়ে 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ছেন দিতিপ্রিয়া! চর্চার মাঝে কী বললেন সংগঠনের সদস্য সোহন?

    ইন্ডাস্ট্রির কানাঘুষো, দিতিপ্রিয়া নাকি NOC দিয়ে ধারাবাহিক থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয়েছিল সোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, 'দিতিপ্রিয়া এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জমা দিয়েছে বলে আমার জানা নেই। কারও সঙ্গে  ব্যক্তিগতস্তরে আলোচনা করতেই পারে। সেটা যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল হচ্ছে ততক্ষণ কিছু বলা সম্ভব নয়। তবে কাল (শনিবার) আমরা চ্যানেল, প্রযোজনা সংস্থার সঙ্গে মধ্যস্থতা করে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছি। ফাইনাল রেজাল্ট পাওয়া যাবে সোমবার। সেদিন একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'



  • Nov 23, 2025 17:08 IST

    Smriti Mandhana Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগেই পরিবারে অঘটন, ছাদনাতলার বদলে হাসপাতালে ছুটলেন পলাশের হবু বউ স্মৃতি

    জরুরি পরিস্থিতির কারণে স্থগিত করা হল স্মৃতি-পলাশের বিয়ে। স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মন্ধানা রবিবার সকালে সামডোল, সাংলির মন্ধানা ফার্ম হাউসে বিয়ের প্রস্তুতির সময় হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শ্রীনিবাস মন্ধানাকে সাংলির একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই খবর নিশ্চিত করেছেন স্মৃতির বিজনেস ম্যানেজার তুহিন মিশ্র।



  • Advertisment
  • Nov 23, 2025 16:27 IST

    Soumyadipta guin-Kharaj Mukherjee: 'ওঁর একটা রেস্তোরাঁ খোলার ইচ্ছে ছিল', চিত্রগ্রাহক ভিকির অকাল মৃত্যুতে স্মৃতিচারণ খরাজের

    Soumyadipta guin Death: মাত্র ৪০-এ আত্মঘাতী চিত্রগ্রাহক সৌম্যদীপ্ত গুইন। রেস্তোরাঁ খোলার ইচ্ছেটা অধরাই রয়ে গেল। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রয়াত চিত্রগ্রাহকের মনের অপূরণীয় সেই ইচ্ছের কথা শেয়ার করলেন খরাজ মুখোপাধ্যায়।  বাই বাই ব্যাংককের স্মৃতি হাতড়ে খরাজ বলেন,  'ভীষণ প্রাণবন্ত একটা ছেলে। সেটে সকলের সঙ্গে সবসময় হাসি-মজা করত। পুরো ইউনিটকে একেবারে জমিয়ে রাখত। 'ভিকি একবার আমাকে বলেছিল, দাদা ভাবছি দেশপ্রিয় পার্কের কাছে একটা রেস্তোরাঁ খুলব। একেবারে অন্য স্টাইলে সাজাব আর সেখানে তোমাকে একদিন খাওয়াব। আমিও বলেছিলাম কর ভাই, নিশ্চয়ই যাব।'



  • Nov 23, 2025 14:59 IST

    Adah Sharma: রবিবাসরীয় সকালে মাথায় বজ্রাঘাত! কাছের মানুষকে হারিয়ে শোকে পাথর 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অদা শর্মা

    Adah Sharma Grandmother Death: ২৩ নভেম্বর প্রিয় দিদিমাকে হারিয়ে শোকে পাথর অদা। নাতনিকে আদর করে দিদিমা পাট্টি বলে ডাকতেন। রবিবার সকালের পর আর কোনওদিন দিদিমার মুখে আদরের পাট্টি ডাক শুনতে পাবেন না অভিনেত্রী।



  • Nov 23, 2025 13:42 IST

    Harman Sidhu Last Video: মেয়ের সঙ্গে সময় কাটানোর পরই সব শেষ! গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর পর ভাইরাল ভিডিও

    পপুলার গায়ক হরমন সিধুর আকস্মিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেয়ের সঙ্গে কাটানো এক আবেগঘন মুহূর্ত। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন হরমনের অনুরাগীরা। দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই হরমন সিধু ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে কাটানো এক স্নেহময় একটি মুহূর্ত শেয়ার করেছিলেন। যা এখন ভক্তদের কাছে হৃদয়বিদারক এক স্মৃতিতে পরিণত হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পঞ্জাবি গায়ক হাসিমুখে ছোট্ট মেয়ের পাশে দাঁড়িয়ে আছেন আর হাতে গাঁদা ফুল। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। ভাইরাল হওয়া ওই ক্লিপিংয়ে হরমন এবং তাঁর মেয়েকে গাঁদা ফুল নিয়ে পোজ দিয়েছিলেন। সঙ্গে ছিল লিটল প্রিন্সেসের বেশ কয়েকটি ছবি যেখানে সে পরেছিল বেগুনি রঙের ড্রেস। পোস্টটির ব্যাকগ্রাউন্ডে বাজছে গুরনাম ভুল্লার গান 'দুনিয়া' যার আবেগঘন লাইন 'ম্যায়নু হোর নেহি কুছ চাহিদা, মেরি তা দুনিয়া তু' (Mainu Hor Nahi Kuch Chahi Da, Meri Ta Duniya Tu)।' 



  • Nov 23, 2025 12:24 IST

    Khesari Lal: নাগিনের মতো খেসারিকে জড়ালেন সমিতা, রাজনীতি নয়, এবার গানেই কামব্যাক ভোজপুরি সুপারস্টারের

    ভোজপুরি ইন্ডাস্ট্রিতে আবারও ঝড় তুলেছেন সুপারস্টার খেসারি লাল যাদব। তাঁর নতুন গান ‘লাগেলু নাগিন জাইসে’ মুক্তি পাওয়া মাত্রই সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গেছে। খেসারির শক্তিশালী নাচ, এনার্জেটিক পারফরম্যান্স এবং মন ছুঁয়ে যাওয়া গানের ডেলিভারি আবারও ভক্তদের মাতিয়ে তুলেছে। বিশেষ করে ভিডিওতে দেখা নজরকাড়া ড্যান্স সিকোয়েন্স ইতিমধ্যেই লাখো ভিউ ছাড়িয়ে গেছে।



  • Nov 23, 2025 12:06 IST

    Family Man Season 4: তৃতীয় পর্ব মুক্তির মাঝেই ফ্যামিলি ম্যান নিয়ে বিরাট আপডেট, চতুর্থ ভাগ নিয়ে কী বললেন মনোজ?

    এক দর্শক X-হ্যান্ডেলে জানান, তিনি ফ্যামেলি ম্যান সিজন ৩-র পুরো সিজন একদিনে দেখে শেষ করেছেন কিন্তু শেষে এলোমেলো প্রশ্নের জবাব না পেয়ে হতাশ। পরিচালক রাজ ও ডিকে-কে ট্যাগ করে জানতে চেয়েছেন সিজন ৩ কি সত্যিই সম্পূর্ণ নাকি আরও এপিসোড বাকি আছে? পরিচালকদ্বয় উত্তর দেওয়ার আগেই মনোজ বাজপেয়ী নিজে সেই প্রশ্নের জবাব দিয়েছেন। ভক্তের পোস্টটি উদ্ধৃত করে তিনি লেখেন, 'সবকা জওয়াব ফোর্থ সিজন মে হোগা! জলদি মিলতে হ্যা!' যার বাংলা তর্জমা করলে হয়, চতুর্থ সিজনে সব উত্তর পাওয়া যাবে। খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে।



  • Nov 23, 2025 11:00 IST

    120 Bahadur Vs Masti 4: দ্বিতীয় দিনে উলোটপুরাণ! বিবেককে দশ গোল ফারহানের, বক্স অফিসে কত আয় ১২০ বাহাদুর-মস্তি ৪-এর?

    ওপেনিং ডে-তে ১২০ বাহাদুরকে টেক্কা দিয়ে এগিয়ে ছিল মস্তি ৪। তবে বক্স অফিস কালেকশনের দ্বিতীয় দিন একেবারে উলোটপুরাণ! বিবেক, আফতাব, রীতেশকে দশ গোল দিলেন ফারহান। এক নজরে দেখে নেওয়া যাক Sacnilk-এর রিপোর্ট মোতাবেক দ্বিতীয় দিনে বক্স অফিসে ১২০ বাহাদুর ও মস্তি ৪-এর ঝুলিতে কত এল। শনিবার পর্যন্ত মস্তি ৪-এর মোট কালেকশন ৫.৫ কোটি টাকা। প্রথম শনিবার শেষে 120 বাহাদুরের ৬ কোটি টাকার গণ্ডি পার করেছে। 



  • Nov 23, 2025 10:01 IST

    Usha Uthup: ট্রিঙ্কাসের নস্ট্যালজিয়া উসকে কলকাতায় 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে', শীতের আমেজে জমজমাট ঊষার সুরেলা সন্ধ্যা

    Usha Uthup-Retro Night at Usha Cafe: কলা মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল 'উষার ক্যাফেতে রেট্রো নাইট'। পপ সম্রাজ্ঞী ঊষা উত্থুপের উপস্থিতিতেই যেন কলকাতাবাসীর মন নেচে ওঠে উরি উরি বাবা..র তালে। কলা মন্দিরে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত হয়েছিল 'উষার ক্যাফেতে রেট্রো নাইট'। এই কনসার্টে শ্রদ্ধা জানানো হয় পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত গায়িকা ঊষা উত্থুপকে। একটা সময় তাঁর কণ্ঠের মহিমাই কলকাতার নাইটক্লাব সংস্কৃতির সঙ্গে সকলকে পরিচয় করিয়েছিল। গানবাহারের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করতেন ঊষা উত্থুপ।



Entertainment News Entertainment News Today