/indian-express-bangla/media/media_files/2025/11/25/qdqeqw-2025-11-25-12-48-10.jpg)
Entertainment Latest Highlights: বাংলাকে অভিনেত্রী বলেন, 'প্রচণ্ড জ্বর-সর্দি কাশিতে একেবারে কুপোকাত।' জন্মদিনে তাহলে বিশেষ কোনও আয়োজন হচ্ছে না? তিনি বলেন, 'জন্মদিন নিয়ে আমার কোনওদিনই খুব একটা উচ্ছ্বাস থাকে না। মা যতদিন ছিলেন পায়েস রান্না করতেন। ডিম খেতে খুব ভালবাসি ওটা রাঁধতেন। এবছর সেসব আর কিছু হবে না। আজ সকাল থেকেই কাজের ভীষণ চাপ, ভোর সাড়ে পাঁচটা থেকে মিটিং শুরু হয়ে গিয়েছে। দেশের প্রধানমন্ত্রীও জন্মদিনে কাজ করেন আমিও করছি।'
- Nov 25, 2025 20:47 IST
Dharmendra-Suchitra Sen: সুচিত্রার সৌন্দর্যে বিমোহিত, মহানায়িকার সঙ্গে কোথায় কোথায় ঘুরতেন ধর্মেন্দ্র?
ধর্মেন্দ্র ও সুচিত্রা সেনকে একসঙ্গে বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৬৬ সালে অসিত সেন পরিচালিত ‘মমতা’ ছবিতে। এটি ছিল ১৯৬৩ সালের বাংলা ব্লকবাস্টার ‘উত্তর ফাল্গুনী’-এর হিন্দি রূপান্তর। এই ছবিতে সুচিত্রা অভিনয় করেছিলেন দ্বৈত চরিত্রে—দেবযানী ও তার কন্যা সুপর্ণা। দেবযানী, যিনি এক যন্ত্রণাদায়ক দাম্পত্য জীবন থেকে বেরিয়ে নৃত্যশিল্পী পান্না বাই হিসেবে পরিচিতি পান, এবং সুপর্ণা, যার ভবিষ্যৎ রক্ষার জন্য মা নিজের জীবন উৎসর্গ করেন। অশোক কুমার ছিলেন দেবযানীর জীবনের প্রেম মনীশ রায়, আর ধর্মেন্দ্র ছিলেন ব্যারিস্টার ইন্দ্রনীল, যিনি সুপর্ণার প্রেমে পড়েন।
- Nov 25, 2025 19:59 IST
Kunicka Sadanand: ২৭ বছরের গোপন সম্পর্ক, ব্যক্তিগত ঝড় সামলে... বিগ বস থেকে বেরিয়ে ঠোঁটকাটা কুনিকা
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৯-এর গ্র্যান্ড ফিনালের মাত্র দুই সপ্তাহ আগে ঘর থেকে বাদ পড়েন বর্ষীয়ান অভিনেত্রী কুনিকা সদানন্দ। তবে ৬১ বছর বয়সী অভিনেত্রী হতাশ নন। বরং সলমন খানের কাছ থেকে নিজের খেলার প্রশংসা পাওয়াকেই তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন। শো–এর ভিতরে তিনি নিজের ব্যর্থ বিবাহ, ব্যক্তিগত জীবন এবং গায়ক কুমার শানুর সঙ্গে লিভ–ইন সম্পর্ক নিয়ে সরাসরি আলোচনা করেছিলেন, যা দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলে।
- Nov 25, 2025 16:04 IST
Celina Jaitly: বিদেশি স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ, সংসার ভাঙছে সেলিনার? কত খরপোশ দাবি অভিনেত্রীর?
বাড়িতেই চরম মানসিক, শারীরিক ও যৌন নির্যাতনের শিকার অভিনেত্রী। অভিযোগের আঙুল স্বামীর দিকে। হ্যাঁ, অস্ট্রিয়ান স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে স্থানীয় আদালতের দ্বারস্থ হয়েছেন। মুম্বই আদালতে মামলা করে স্বামীর থেকে ৫০ কোটি টাকার খোরপোশ দাবি করেছেন সেলিনা। সন্তানদের জন্য মাসিক ১০ লক্ষ টাকার দাবিও করেছেন। মঙ্গলবার বিচারিক ম্যাজিস্ট্রেট এস. সি. টাড্য়ের আদালতে এই আবেদনের শুনানি হয়। সেলিনার স্বামীকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। পরবর্তী শুনানির দিন আগামী ১২ ডিসেম্বর। ৪৭ বছর বয়সি এই অভিনেত্রী দাবি করেছেন, স্বামীর শারীরিক, মানসিক, যৌন এবং মৌখিক নির্যাতনের কারণে তিনি অস্ট্রিয়ায় নিজের বাড়ি ছেড়ে ভারতে ফিরে আসতে বাধ্য হয়েছেন।
- Nov 25, 2025 15:42 IST
Zubeen Garg Murder: 'জুবিনকে খুন করা হয়েছে', বিধানসভায় বক্তব্য পেশ করার মাঝে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Zubeen Garg-Himanta Biswa Sarma: দিনটা ছিল ১৯ সেপ্টেম্বর। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে আর দেশে ফেরেননি প্রবাদপ্রতীম সংগীতশিল্পী জুবিন গর্গ। প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু, সময় যত গড়িয়েছে তদন্ত এগচ্ছে, এই গ্রেফতারও হয়েছে কয়েকজন। মঙ্গলবার অসম বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বোমা ফাটালেন। প্রকাশ্যে দাবি করেছেন, জুবিন গর্গকে খুন করা হয়েছে। তাঁর বক্তব্য, 'প্রথম দিন থেকেই এটি খুনের মামলা হিসেবে রজু করা হয়েছে।
- Nov 25, 2025 15:00 IST
Smriti-Palash Wedding: বিয়ে স্থগিতের পর জল্পনা তুঙ্গে, হাসপাতালে পলক! স্মৃতি-পলশের সম্পর্ক কি তবে...?
ভারতীয় ক্রিকেট তারকা স্মৃতি মান্ধনা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বহু প্রতীক্ষিত বিবাহ ২৩শে নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরিবার, বন্ধু এবং ভক্তদের কাছে দিনটি ছিল আনন্দের, উৎসবের ও উদযাপনের। তবে মুহূর্তের মধ্যেই আনন্দময় পরিবেশ বদলে যায় বিষাদে। স্মৃতির পরিবারের হঠাৎ এক চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি সব পরিকল্পনাই থামিয়ে দেয়। বিয়ের আগের রাতেই স্মৃতির বাবার অবস্থার অবনতি ঘটে, এবং পরদিনই বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দুই পরিবার।
- Nov 25, 2025 14:55 IST
Sargun Mehta Pregnancy: দাম্পত্যের ১১ বছর পর দুই থেকে তিন হচ্ছেন রবি দুবে সরগুন মেহতা? হাসপাতালের বাইরে দেখা মিলতেই চর্চা তুঙ্গে
Ravi Dubey And Sargun Mehta: হিন্দি টেলিভিশনের অত্যন্ত ফেমাস দম্পতি রবি দুবে ও সরগুন মেহতা। কাজের সূত্রে প্রায়ই পেজ ৩ খবরে চর্চায় থাকেন রবি-সরগুন। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে লাইমলাইটে রয়েছেন রবি দুবে ও সরগুন মেহতা। দাম্পত্যের দীর্ঘ ১১ বছর পর সম্ভবত সন্তানসুখ লাভ করতে চলেছেন। মানিকন্ট্রোল-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ১১ বছরের বিয়ের পর এবার সন্তান ধারণ করছেন সরগুন। বিগ বস ১৯-এ তাঁদের নতুন শো জুলিয়েট জাট্ট দি প্রচারে যুগলে হাজির ছিলেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, প্রচারকার্য সেরেই হাসপাতালে গিয়েছিলেন। একসঙ্গে একটি হাসপাতালে দেখা যেতেই শুরু প্রেগন্যান্সির গুঞ্জন। যদিও এই প্রসঙ্গে এখনও একটি শবদ্ও খরচ করেননি রবি বা সরগুন।
- Nov 25, 2025 14:05 IST
Dharmendra Death Five Facts: গোপনীয়তার আবরণে শেষকৃত্য, কেন নীরব পরিবার? ধর্মেন্দ্রর মৃত্যুর আড়ালে এই ৫টা ফ্যাক্ট জানেন?
অক্টোবর মাসে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করলে তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর, ১২ নভেম্বর তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা সেখানেই চলতে থাকে। অবশেষে ২৪ নভেম্বর নিজের বাসভবনেই শান্তিপূর্ণভাবে প্রয়াত হন তিনি।
- Nov 25, 2025 13:56 IST
Sharmila Tagore-Dharmendra: ধরমের চলে যাওয়ার পর আর কখনও নিজের জন্মদিন উদযাপন করার ইচ্ছে হবে না: শর্মিলা ঠাকুর
Sharmila Tagore-Dharmendra Birthday: ধর্মেন্দ্র ও শর্মিলা ঠাকুর, ৮ ডিসেম্বর একইদিনে এই দুই কিংবদন্তির জন্মদিন। বীরুর প্রয়াণে আর কখনও নিজের জন্মদিন পালনের ইচ্ছে হবে না শর্মিলার। TV9-কে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর বলেছেন, 'আমি আন্তরিকভাবে ওকে ভীষণ মিস করব। আমার খুব ভাল বন্ধু ছিল। চুপকে চুপকে সিনেমাটা প্রতিটি মানুষের বড্ড প্রিয়। আমাদের দুজনের জন্মদিনও একইদিনে। ওঁর চলে যাওয়ার পর জন্মদিন উদযাপন করার ইচ্ছেটাই মরে গেল।'
- Nov 25, 2025 12:50 IST
Kharaj Mukherjee Exclusive: আমার বউমা ভীষণ শাশুড়ি ন্যাওটা, দুজনে মিলে একটা দল তৈরি করেছে: খরাজ মুখোপাধ্যায়
Kharaj Mukherjee Son Wedding: পার্থ ভৌমিকের বোন অঙ্কনা দাস (রোজা) গাঁটছড়া বাঁধছেন খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহুর সঙ্গে। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় বিহু-রোজার প্রেম, বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বললেন খরাজ মুখোপাধ্যায়। তিনি জানান, 'রবিবার বিহু কলকাতা ফিরে আইবুড়ো খেয়েছে। সোমবার নান্দিমুখ হয়েছে আর মঙ্গলে বিয়ে। ২৭ তারিখ বাড়িতে ঘরোয়া বউভাত হবে আর ২৮-এ সকলকে নিয়ে রিসেপশন। ২৯ তারিখেই আবার বাইরে চলে যাবে শো করতে। আমার বউমা এদিকে আবার ভীষণ শাশুড়ি ন্যাওটা। দুজনে একটা দল তৈরি করেছে, একরকম কথা বলে। তবে খুব দায়িত্ববান।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us