Entertainment Latest Highlights: বিদেশের মাটিতে আচমকা কেন বিয়ে 'ডিপ ফ্রিজ' খ্যাত তনুশ্রীর?

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

Entertainment Latest Live News Updates: আজ সারাদিন কী কী হচ্ছে বিনোদুনিয়ায়? বলিউড থেকে টলিউড তারকারা কী কী করছেন? জেনে নিন টাটকা আপডেট। পড়ে নিন এখনই।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
wdeqweqweqw

Entertainment Latest Live News Updates: বিদেশের মাটিতে আচমকা এভাবে বিয়ে কেন সারলেন তনুশ্রী? পাত্র-পাত্রী যখন দুজনেই বাঙালি তখন লাল বেনারসীর বদলে কেন ডিজাইনার লেহঙ্গায় সাজলেন নববধূ? সুজিত ঘরনী বলেন, 'এখানে তো লাল বেনারসী সেভাবে পাওয়া যায় না। তাছাড়া এই বিয়ের প্ল্যান আমার ছিল না। সবটাই সুজিত করেছে। তাই চটজলদি এখানের একটি ইন্ডিয়ান শপ থেকে ডিজাইনার লেহেঙ্গা কিনেছি, মেহেন্দি পরেছি। আমরা ছুটি কাটাতে এসেছি। ওঁর মনে হল আমাকে প্রপোজ করে বিয়ে করবে। ব্যাস...।' 

Advertisment
  • Nov 28, 2025 14:48 IST

    Tanusree Chakraborty-Rudranil Ghosh: '২০২৬-এর মাঝামাঝি আমিও....', তনুশ্রীর বিয়ের ছবি দেখেই ভবিষ্যৎ পরিকল্পনা রুদ্রনীলের

    Tanusree Chakraborty Wedding: বৃহস্পতিবার বিদেশের মাটিতে চুপিসাড়ে বিয়ে সেরেছেন তনুশ্রী। ছুটি কাটানোর মাঝেই প্রেমিকের সারপ্রাইজে তাজ্জ্বব বনে গিয়েছেন। প্রাক্তনের বিয়ের পরই নিজের বিয়ের ইচ্ছেপ্রকাশ রুদ্রনীল ঘোষের। সেই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সাফ বলেন, 'হ্যাঁ, আমিও ভাবছি ২০২৬-এর মাঝামাঝি বিয়ে করব। তবে পাত্রী এখনও ঠিক হয়নি। আশা করি সঠিক সময়ে সেটাও পেয়ে যাব।'



  • Nov 28, 2025 14:02 IST

    Dharmendra Prayer Meet: ধর্মেন্দ্রর প্রার্থনা সভায় অশ্রুভেজা শ্রদ্ধা, চোখের ভাসলেন সানি-ববি

    Dharmendra Prayer Meet: মুম্বাইতে বুধবার সন্ধ্যায় ধর্মেন্দ্রর জন্য আয়োজিত প্রার্থনা সভায় পরিবারের পাশে দাঁড়াতে দেখা গেল সানি এবং ববি দেওলকে। ২৪শে নভেম্বর কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে পুরো বলিউড শোকাহত। আর গতকাল, বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ডে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক শান্ত সন্ধ্যায়।



  • Advertisment
  • Nov 28, 2025 13:59 IST

    Chirodini Tumi Je Amar: জল্পনার অবসান, দিতিপ্রিয়ার পরিবর্তে 'চিরদিনই তুমি যে আমার'-এ জীতুর বিপরীতে নতুন অপর্ণা কে?



  • Nov 28, 2025 13:08 IST

    Celija Jaitly: অপহৃত ভাই, ভাঙা দাম্পত্য! দ্বিগুণ সংকটে 'সোলজার কন্যা' সেলিনা জেটলি

    Celija Jaitly: অভিনেত্রী-মডেল সেলিনা জেটলি বিগত এক বছর ধরে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে অপহৃত হয়ে আটক থাকা, তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হারানোর পর এখন তিনি স্বামী পিটার হ্যাগ-এর সঙ্গে প্রকাশ্য বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার মুখোমুখি। পারিবারিক সহিংসতার অভিযোগ তোলার পর, সেলিনা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ আবেগঘন নোটে নিজের অবস্থান খোলসা করেন এবং কীভাবে তিনি মানসিকভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন তা তুলে ধরেছেন।



  • Nov 28, 2025 12:37 IST

    Samyuktha-Anirudha Wedding: পলাশ-স্মৃতির 'বিয়ে কেলেঙ্কারি'-র মাঝেই প্রাক্তন ক্রিকেটার-অভিনেত্রীর গাঁটছড়া, দেখুন ছবি

    Samyuktha Shanmughanathan-Anirudha Srikkanth: তারকা ব্যাটার স্মৃতি মন্ধানার সঙ্গে সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে 'বিয়ে কেলেঙ্কারি' এখন চর্চিত বিষয়। এর মাঝেই প্রাক্তন ক্রিকেটার অনিরুদ্ধ শ্রীকান্তের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তামিল বিগ বসের অন্যতম পরিচিত মুখ সংযুক্তা শনমুগনাথন (Samyuktha Shanmughanathan)। কমল হাসান সঞ্চালিত তামিল রিয়েলিটি শো বিগ বস তামিল সিজন ৪–এ অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ২৭ নভেম্বর, বৃহস্পতিবার চেন্নাইয়ে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে লক্ষ্মীবারে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। 



  • Nov 28, 2025 11:54 IST

    Sidharth-Kiara Baby Photo: সিদ্ধার্থ-কিয়ারার হাতের উপর রাজকন্যার পদযুগল, লক্ষ্মীছানার কী নাম রাখলেন সেলেব পেরেন্টস?

    সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আডবাণীর হাতের উপর ছোট্ট সোনার পদযুগল। উলের মোজা পরা সেই পায়ের ছবি শেয়ার করে সিদ-কিয়ারা লিখেছেন, 'আমাদের প্রার্থনা এখন আমাদের বাহুডোরে। ঈশ্বরের আশীর্বাদ, আমাদের রাজকন্যা, সারায়াহা মলহোত্রা (Saraayah Malhotra)।' করণ জোহর থেকে বরুণ ধাওয়ান, মণিশ মলহোত্রা, সঞ্জয় কাপুর সহ আরও অনেকেই ছোট্ট সোনাকে আদরে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। সিদ-কিয়ারা কবে মেয়ের মুখদর্শন করান সেই অপেক্ষায় জুটির অনুগামীরা। 



  • Nov 28, 2025 10:57 IST

    Celija Jaitly: অপহৃত ভাই, ভাঙা দাম্পত্য! দ্বিগুণ সংকটে 'সোলজার কন্যা' সেলিনা জেটলি

    Celija Jaitly: অভিনেত্রী-মডেল সেলিনা জেটলি বিগত এক বছর ধরে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মধ্যপ্রাচ্যে অপহৃত হয়ে আটক থাকা, তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ হারানোর পর এখন তিনি স্বামী পিটার হ্যাগ-এর সঙ্গে প্রকাশ্য বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার মুখোমুখি। পারিবারিক সহিংসতার অভিযোগ তোলার পর, সেলিনা সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ আবেগঘন নোটে নিজের অবস্থান খোলসা করেন এবং কীভাবে তিনি মানসিকভাবে এই পরিস্থিতি মোকাবিলা করছেন তা তুলে ধরেছেন। তিনি জানান, যাদের উপর ভরসা করেছিলেন তারা আর তার জীবনে নেই, কিন্তু নানা কঠিন অধ্যায়, তাকে নিজের ভেতরের শক্তিশালী নারীটিকে চিনতে বাধ্য করেছে। “জীবন অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আমাকে হারিয়ে দিতে পারেনি। এই অশান্তির মাঝেই আমি বুঝেছি- আমি হাল ছাড়ার মানুষ নই,”



Entertainment News Entertainment News Today