/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubin-2025-09-19-15-43-31.jpg)
Zubeen Garg-Singapore Event Manager: আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থার জন্যই জুবিনের মর্মান্তিক মৃত্যু? লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মহন্তর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। উত্তর-পূর্ব ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুয়াহাটির মোরিগাঁও থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রতুল বরা।
- Sep 20, 2025 17:48 IST
Rana sarkar-Raktabeej 2: 'মাফিয়া কার্ড ও সন্ত্রাসবাদ...', পুজোর বাংলা ছবি মুক্তি ঘিরে উইন্ডোজকে একহাত প্রযোজক রাণা সরকারের
Bengali Movie Pujo Release: রাত পোহালেই মহালয়া। শরৎ-এর আকাশে-বাতাসে পুজোর গন্ধ। আর সেই গন্ধ গায়ে মেখেই জোরকদমে চলছে আসন্ন বাংলা ছবির প্রচার। প্রতিবারের মতো এবছর পুজোতেও মুক্তি পাবে একগুচ্ছ বাংলা ছবি। ভিন্নস্বাদের চারটি ছবি নিয়ে আসছেন ইন্ডাস্ট্রির চারজন পরিচালক। সেই তালিকায় রয়েছে শিবপ্রসাদ-নন্দিতার 'রক্তবীজ টু', অনীক দত্তর 'যতকাণ্ড কলকাতাতেই', ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের 'রঘু ডাকাত' ও শুভ্রজিৎ মিত্রর 'দেবী চৌধুরানী'। ইতমধ্যেই কোন ছবি কতগুলি হল পাবে সেই নিয়ে নাকি একটা অর্ন্তদ্বন্দ শুরু হয়েছে। এইরকম পরিস্থিতিতে উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে একহাত নিয়েছেন প্রযোজক রাণা সরকার। এই ঘটনার নেপথ্যে কী কারণ তারই যথার্থ ব্যখা দিয়েছেন।
- Sep 20, 2025 17:00 IST
Zubeen Garg Demise: বিশৃঙ্খল জীবনে 'না', রাজার মতো মৃত্যু হোক, এটাই চেয়েছিলেন জুবিন?
১৯৯০-এর দশকে সংগীতজীবন শুরু করে বলিউডে নিজের ছাপ রেখেছিলেন অসমের ছেলে এবং ভারতীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ। মুম্বইয়ে এসে তিনি গেয়েছিলেন জনপ্রিয় গান গ্যাংস্টার-এর 'ইয়া আলি', নমস্তে লন্ডন-এর 'দিলরুবা', এবং কৃষ ৩-এর 'দিল তু হি বাতা'-র মতো হিট ট্র্যাক। তবুও বলিউডের মূলধারার মনোভাব তাঁকে নিরাশ করে তোলে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "মুম্বইয়ে বিশৃঙ্খলা অনেক বেশি। আমি এখানে, আসামে, রাজার মতো মরব।"
- Sep 20, 2025 15:56 IST
Deepika Padukone: হাত ধরলেন শাহরুখ, কল্কি টিমকে উচিত শিক্ষা দিলেন দীপিকা
নাগ অশ্বিনের কল্কি ২৮৯৮- এডি থেকে নাটকীয়ভাবে বিদায় নেওয়ার পর দীপিকা পাড়ুকোন শনিবার ঘোষণা করলেন তাঁর পরবর্তী ছবি কিং নিয়ে। যেখানে আবারও জুটি বাঁধছেন শাহরুখ খানের সঙ্গে। ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে তিনি ও শাহরুখের হাত ধরে থাকা একটি ছবি শেয়ার করেই এমন কিছু লেখেন..
- Sep 20, 2025 14:39 IST
Zubeen Garg Death: ইয়ট থেকে সোজা জলে ঝাঁপ, শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে কী এমন হয়েছিল?
গতকাল থেকে বাংলার মানুষের মনে ভাসছে একটাই গান- 'চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা'। জুবিনকে চোখের জলে বিদায় দিলেন সকলে। এছাড়াও একাধিক গান এখন মনে আসছে সকলের। গতকাল বেলা গড়াতেই এই খারাপ খবরে তোলপাড়। একটা প্রজন্ম তাঁর গান শুনেই যেন চোখের জল মুছেছে। কিছু বছরের ব্যবধানের মধ্যে কেকে এবং জুবিন দুজনেই চলে গেলেন না ফেরার দেশে।
- Sep 20, 2025 13:30 IST
Zubeen Garg Wife: স্বামীর অকাল প্রয়াণে বুক ফাটা কান্না স্ত্রী গরিমার-চোখে জল জুবিনের প্রিয় পোষ্যর, ভাইরাল ভিডিও
একটি হৃদয়বিদারক মুহূর্ত ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। মাত্র ৫২ বছরে স্বামীর এই মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না গরিমা। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছেন প্রয়াত গায়কের স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও-তে দেখা যাচ্ছে স্ত্রী গরিমা ও পরিবারের অন্য সদস্যদের মন ভারাক্রান্ত। চোখের জল যেন কিছুতেই থামছে না। অসমের একটি সংবাদমাধ্যমের ক্লিপিংও এক্স হ্যান্ডেলে মারাত্মক ভাইরাল। জুবিনের আকস্মিক মৃত্যুতে চোখের কোণে জল প্রিয় পোষ্যর।
- Sep 20, 2025 12:39 IST
Zubeen Garg Last Song: মৃত্যুর কয়েক ঘণ্টা আগে জুবিন গেয়েছিলেন..., সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও দেখে চোখে জল ভক্তদের
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রয়াত শিল্পীর শেষ পারফরম্যান্স। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হোটেলে জমিয়ে গান গাইছেন জুবিন। তাঁর কণ্ঠে শেষ লাইভ পারফরম্যান্স 'Tears In Heaven'। শুক্রবারই নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহমের কথা ছিল। কিন্তু, সকলকে কাঁদিয়ে চলে গেলেন 'ইয়া আলি' খ্যাত জুবিন গর্গ। সত্যেই যেন 'মন মানে না' জুবিন আর নেই। এই ভিডিও দেখে ভক্তরাও ভাবতে পারছেন না এটাই জুবিনের জীবনের শেষ পারফকরম্যান্স হয়ে যাবে।
- Sep 20, 2025 12:21 IST
Geeta Basra: প্রথম সন্তান হওয়ার পরপরই আরও গর্ভপাত! খবর জেনেই অভিনেত্রীর ক্রিকেটার স্বামী যা করলেন..
২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হরভজন সিং ও গীতা বসরা। পরের বছর, ২০১৬-তে জন্ম হয় তাদের কন্যা হিনায়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে গীতা খোলাখুলি জানিয়েছেন, মেয়ের জন্মের পর তিনি দু’বার গর্ভপাতের শিকার হন এবং সেই অভিজ্ঞতা তার শারীরিক ও মানসিক জীবনে কতটা প্রভাব ফেলেছিল, তা শব্দে প্রকাশ করতে পারবে না। তিনি আরও শেয়ার করেছেন, সেই কঠিন সময়ে কীভাবে হরভজন পাথরের মতো তার পাশে দাঁড়িয়েছিলেন।
- Sep 20, 2025 11:48 IST
Zubeen Garg Dead Body: ময়নাতদন্তের পর দেশে ফিরবে জুবিনের দেহ-অন্ত্যেষ্টি তারপর..., আর কী জানালেন অসমের মুখ্যমন্ত্রী?
এই মুহূর্তে জুবিনের দেহ ময়নাতদন্তের জন্য সিঙ্গাপুরেই রয়েছে। ভারতে কখন নিয়ে আসা হবে প্রয়াত শিল্পীর দেহ? কখন সম্পন্ন হবে শেষকৃত্য? অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্স হ্যান্ডেলে দিলেন সেই আপডেট। শেষকৃত্য সম্পর্কে একটি আপডেট শেয়ার করে এক্স হ্যান্ডেলে জানান, প্রয়াত গায়কের দেহ সিঙ্গাপুরে ময়নাতদন্তের পর ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। এরপর জুবিনের দেহ গুয়াহাটির সারুসাজাইতে শায়িত থাকবে। সেখানেই ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানাবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us