Ram Charan: পরিবারে দ্বিগুণ খুশি! যমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ ও উপাসনা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিদেলা যমজ সন্তানের বাবা-মা হলেন। এক পুত্র ও এক কন্যাসন্তানের জন্মের সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। তিনি জানিয়েছেন, মা ও দুই নবজাতকই সুস্থ আছেন।

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কোনিদেলা যমজ সন্তানের বাবা-মা হলেন। এক পুত্র ও এক কন্যাসন্তানের জন্মের সুখবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। তিনি জানিয়েছেন, মা ও দুই নবজাতকই সুস্থ আছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ram Charan-Upasana

যমজ সন্তানের বাবা-মা হলেন রাম চরণ ও উপাসনা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ (Ram Charan) ও তাঁর স্ত্রী, বিশিষ্ট শিল্পপতি পরিবারের সদস্য উপাসনা কোনিদেলা ফের সুখবর শোনালেন অনুরাগীদের। তাঁদের ঘরে জন্ম নিয়েছে যমজ সন্তান, একটি পুত্র ও একটি কন্যা। এই খবরে শুধু কোনিদেলা পরিবারই নয়, আনন্দে ভাসছে রাম চরণের অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা। পরিবার সূত্রে জানা গেছে, মা ও দুই নবজাতকই সম্পূর্ণ সুস্থ আছেন।

Advertisment

সুখবরটি প্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। এক্স হ্যান্ডলে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “অসীম আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের জন্ম হয়েছে, একটি ছেলে ও একটি মেয়ে। মা ও দুই সন্তানই ভালো আছে। দাদা-দাদু হিসেবে এই মুহূর্ত আমাদের কাছে ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ। সকলের প্রার্থনা, ভালোবাসা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।”

চিরঞ্জীবীর এই পোস্ট প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছার বন্যা বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। চলচ্চিত্র জগতের তারকা থেকে শুরু করে রাজনীতি, শিল্পজগৎ ও অনুরাগী মহল, সবাই নবজাতকদের আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাম চরণের বোন সুশ্মিতা কোনিদেলাও পরিবারে নতুন সদস্য আসার খুশিতে আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি লেখেন, “২০২৬ আমাদের পরিবারের জন্য সত্যিই এক আশীর্বাদপূর্ণ সূচনা। আবার ‘আথা’ হওয়া, তাও দ্বিগুণ আনন্দ ও ভালোবাসা নিয়ে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। প্রিয় চরণ ও উপাসনাকে অনেক অভিনন্দন।”

আরও পড়ুন: বাবার সঙ্গে কোনও যোগাযোগ নেই টাবুর! কেন তাঁর পদবিও ব্যবহার করেন না?

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে কন্যাসন্তান জন্মের মাধ্যমে প্রথমবার বাবা-মা হয়েছিলেন রাম চরণ ও উপাসনা। সেই সময়ও গোটা ইন্ডাস্ট্রি ও ভক্তমহলে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল। এবার যমজ সন্তানের আগমনে সেই আনন্দ যেন দ্বিগুণ হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের অক্টোবর মাসে দ্বিতীয়বার মা হওয়ার সুখবর নিজেই অনুরাগীদের জানিয়েছিলেন উপাসনা। দীপাবলি উপলক্ষে পরিবারকে নিয়ে একটি বিশেষ ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, “এই দীপাবলি মানেই ডাবল সেলিব্রেশন, ডাবল ভালোবাসা আর ডাবল আশীর্বাদ।” সেই ঘোষণার পর থেকেই অনুরাগীরা অধীর অপেক্ষায় ছিলেন সুখবরের জন্য।
বর্তমানে রাম চরণ নিজের পেশাগত ব্যস্ততার মধ্যেও পরিবারের এই নতুন অধ্যায়কে ঘিরে সময় কাটাচ্ছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে উপাসনা ও নবজাতকদের সুস্থতার খবরে স্বস্তিতে পরিবার ও অনুরাগীরা।

আরও পড়ুন: আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হিরণ চট্টোপাধ্যায়

Entertainment News Today Entertainment News entertainment Ram charan