/indian-express-bangla/media/media_files/2025/09/15/farha-2025-09-15-17-32-31.jpg)
যা বললেন ফারহা...
ফারাহ খান এবং তার দীর্ঘদিনের সঙ্গী ও রাঁধুনি দিলীপ আবারও তাদের ইউটিউব সিরিজে ফিরেছেন। অশ্নির গ্রোভারের সঙ্গে দিল্লি সফরের পর এবার তারা পৌঁছালেন হরিদ্বার, যোগগুরু বাবা রামদেবের সঙ্গে সাক্ষাৎ করতে।
সাক্ষাতের শুরুতেই মজার মুহূর্ত তৈরি হয়, যখন দিলীপ রামদেবের পা ছুঁয়ে বললেন, “আমি আপনার খুব বড় ভক্ত।” রামদেব সঙ্গে সঙ্গেই হাস্যরস ছুঁড়ে দিলেন, “তুমি আর বড় ভক্ত কোথায়? তুমি তো খুব ছোট একটা ভক্ত।”
এরপর রামদেব ফারাহকে জিজ্ঞাসা করেন, দিলীপকে কোথা থেকে পেলেন তিনি? ফারাহ মজা করে উত্তর দিলেন, “আমি তাকে খুঁজে পাইনি। ঈশ্বর নিজেই তাকে আমার কাছে পাঠিয়েছেন।” আনন্দে রামদেব দিলীপের গাল টেনে তাকে কিউট বলেন। ফারাহ সঙ্গে সঙ্গে খুনসুটি করে বলেন, “তাহলে বাবাজি, আপনি ওকে এখানে আপনার মালী করে নিন।” কিন্তু দিলীপ দৃঢ়ভাবে জবাব দিলেন, “না বাবাজি, আমি শুধু ম্যাডামের জন্যই কাজ করব।” এ কথায় রামদেব আবারও ঠাট্টা করে বললেন, “ওখানে মাল ( টাকা ) বেশি, এখানে শুধু মালা। টাকা হাতছাড়া করো না।”
আলোচনার মাঝেই ফারাহ রামদেবের রসবোধের প্রশংসা করে বলেন, “বাবা, আপনার হাস্যরস দারুণ লাগে। সবাই বলে, আপনি খুব বড় মাপের খেলোয়াড়।” জবাবে রামদেব বলেন, “মানুষ আজকাল মানসিক ও শারীরিকভাবে চাপের মধ্যে থাকে। আমি চাপমুক্ত থাকতে পছন্দ করি। জীবনটা নির্ভার ভাবে কাটাও।” এই কথার ব্যাখ্যা চাইলে তিনি মজা করে বলেন, “বাইরে গিয়ে বেঁচে থাকার কথা বলছি।” সঙ্গে সঙ্গেই হাসিতে ফেটে পড়েন সকলে। ফারাহ আবারও যোগ করেন, “এই লোকটাই সবসময় নির্ভার। অর্ধেক সময় বাইরে ঘুরে বেড়ায়, আর বাকি সময় আমাকে টেনশনে রাখে।”
কথোপকথনের ফাঁকে রামদেব দিলীপের নাম জানতে চান। ফারাহ জানান, “দিলীপ।” পরে ঠাট্টা করে বলেন, “সে এত ঋণ করেছে, আজও আমি সেগুলো শোধ করছি।” রামদেব হেসে বলেন, “দিলীপ মানে সম্রাট, কিন্তু ওকে একেবারেই রাজার মতো লাগছে না।” ফারাহ সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দেন, “কারণ সে সম্রাট নয়... কেবল একটা ইঁদুর!”
উল্লেখ্য, দিলীপ গত ১১ বছর ধরে ফারাহর সঙ্গে কাজ করছেন। প্রথমে মাত্র ২০ হাজার টাকায় চাকরি শুরু করলেও আজ তার আয় অনেক বেড়ে গেছে—যদিও সঠিক পরিমাণ প্রকাশ করতে চাননি ফারাহ। বিভিন্ন ভ্লগে তিনি জানিয়েছেন, দিলীপের সন্তানদের ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়েছেন এবং বিহারে তার জন্য তিনতলা বাড়ি নির্মাণেও সাহায্য করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us