120 Bahadur Vs Masti 4: দ্বিতীয় দিনে উলোটপুরাণ! বিবেককে দশ গোল ফারহানের, বক্স অফিসে কত আয় ১২০ বাহাদুর-মস্তি ৪-এর?

120 Bahadur Vs Masti 4 day 2 Collection: ১২০ বাহাদুর ও মস্তি ৪, চলতি সপ্তাহে একসঙ্গে মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের দুটি ছবি। কিন্তু, বক্স অফিস কালেকশনের নিরিখে একটি ছবিও আশানোরুপ সাফল্য পায়নি। দ্বিতীয় দিনে কত আয় করল?

120 Bahadur Vs Masti 4 day 2 Collection: ১২০ বাহাদুর ও মস্তি ৪, চলতি সপ্তাহে একসঙ্গে মুক্তি পেয়েছে ভিন্ন স্বাদের দুটি ছবি। কিন্তু, বক্স অফিস কালেকশনের নিরিখে একটি ছবিও আশানোরুপ সাফল্য পায়নি। দ্বিতীয় দিনে কত আয় করল?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দ্বিতীয় দিনে এগিয়ে কে?

120 Bahadur Vs Masti 4 box office day 2: সিনেপ্রেমীদের কাছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহটা একদম বিন্‌জ-ওয়াচের মতো।  সিনেমা হল হোক বা ওটিটি, সব জায়গাতেই রয়েছে একগুচ্ছ নতুন সিনেমা সিরিজ। ফারহান আখতারের 120 Bahadur যা ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে রয়েছে বিবেক ওবেরয়ের Masti 4, স্বভাবসিদ্ধ অতিরঞ্জিত কমেডি যা দর্শকের মুখে হাসি ফুটিয়েছে।

Advertisment

কুমায়োঁ রেজিমেন্টের ১২০ জন বীর জওয়ানের গল্প যাঁরা রেজাং লা যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করেছিলেন। সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ছবির নির্মাতারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিলিত হয়ে বিশেষ ডাকটিকিটও প্রকাশ করেছেন। আইনি জটিলতা কাটিয়ে নির্মাতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন ছবির ক্রেডিটে প্রত্যেক সৈনিকের নাম উল্লেখ করা হবে। এমনকি দিল্লি হাইকোর্টে ছবির মুক্তি স্থগিত করা ও নাম পরিবর্তন করে ‘120 Veer Ahir’ রাখারও আর্জি ওঠে। অন্যদিকে Masti 4 সম্পূর্ণ বিপরীত ঘরানার হাই-ডোজ কমেডি। দুটি ছবির দর্শকও একদম ভিন্ন। 

আরও পড়ুন ট্রিঙ্কাসের নস্ট্যালজিয়া উসকে কলকাতায় 'রেট্রো নাইট অ্যাট ঊষা'স ক্যাফে', শীতের আমেজে জমজমাট ঊষার সুরেলা সন্ধ্যা

Advertisment

ওপেনিং ডে-তে ১২০ বাহাদুরকে টেক্কা দিয়ে এগিয়ে ছিল মস্তি ৪। তবে বক্স অফিস কালেকশনের দ্বিতীয় দিন একেবারে উলোটপুরাণ! বিবেক, আফতাব, রীতেশকে দশ গোল দিলেন ফারহান। এক নজরে দেখে নেওয়া যাক Sacnilk-এর রিপোর্ট মোতাবেক দ্বিতীয় দিনে বক্স অফিসে ১২০ বাহাদুর ও মস্তি ৪-এর ঝুলিতে কত এল। 

আরও পড়ুন রাত পোহালেই বিয়ের পিঁড়িতে স্মৃতি-পলাশ, এক ঝলকে দেখুন গায়ে হলুদে তারকা ব্যাটারের ছবি

মস্তি ৪

২.৭৫ কোটি টাকার ওপেনিং-এর পর Sacnilk জানিয়েছে শনিবার আরও ২.৭৫ কোটি আয় করেছে। প্রথম দুই দিনে আয়ের নিরিখে বলাইবাহুল্য Masti 4- এর কালেকশন অত্যন্ত ধীর গতিতে এগচ্ছে। শনিবার পর্যন্ত মোট কালেকশন ৫.৫ কোটি টাকা। মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, জয়পুর ও আহমেদাবাদে ছবিটি তুলনামূলকভাবে ভাল ব্যবসা করেছে। মিলাপ জায়েভি পরিচালিত কমেডি মুভি মস্তি ৪ অভিনয় করেছেন রীতেশ দেশমুখ, বিবেক ওবেরয়, আফতাব শিবদাসানি, আরশাদ ওয়ারসি, নরগিস ফাকরি, তুষার কাপুর, জেনেলিয়া দেশমুখ, এলনাজ নোরোজি, শাদ রান্ধাওয়া ও রুহি সিং।

১২০ বাহাদূর

ফারহান আখতার অভিনীত ১২০ বাহাদুর প্রথম দিনে ২.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে ছবিটি ৪ কোটি টাকা আয় করেছে। প্রথম শনিবার শেষে 120 বাহাদুরের ৬ কোটি টাকার গণ্ডি পার করেছে। এই ছবিটি মুম্বই, পুনে, বেঙ্গালুরু ও হায়দরাবাদে তুলনামূলক ভাল ফল করেছে। 

এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবির পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় অনেকটাই পিছিয়ে। একটু পিছন ফিরে তাকালে দেখা যায় সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত Yudhra-র ওপেনিং ডে কালেকশন ছিল ৪.৫ কোটি। ২০২৩ সালের 'ফুকরে ৩' প্রথম দিনেই আয় করেছিল ৮.৮২ কোটি। মুক্তির প্রথমদিনে ‘স্যাম বাহাদুর’-এর ঝুলিতে এসেছিল ৬.২৫ কোটি। সেই তুলনায় '১২০ বাহাদুর' দ্বিতীয় দিনেও অনেকটা পিছিয়ে।  

আরও পড়ুন ফারহানের মুখোমুখি রীতেশ-বিবেক-আফতাব, প্রথমদিনে বক্স অফিস আয়ের নিরিখে কে এগিয়ে? 'মস্তি ৪' নাকি '১২০ বাহাদুর'

box office collection