Entertainment Latest Highlights: এক মঞ্চে শুভশ্রী-মিমি-জয়া, ‘মালা রে’ গানে রঙিন সন্ধ্যা উদযাপন

Entertainment Latest Highlights: মঞ্চে একসঙ্গে নাচতে দেখা যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী এবং দুই বাংলার গর্ব জয়া আহসানকে। তিনজনের উপস্থিতিতেই তৈরি হয় এক বিশেষ আকর্ষণ।

Entertainment Latest Highlights: মঞ্চে একসঙ্গে নাচতে দেখা যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী এবং দুই বাংলার গর্ব জয়া আহসানকে। তিনজনের উপস্থিতিতেই তৈরি হয় এক বিশেষ আকর্ষণ।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Filmfare Awards Bangla

এক মঞ্চে শুভশ্রী-মিমি-জয়া

Entertainment Latest Live News Updates: ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা মঞ্চ মানেই তারকাদের ঝলমলে উপস্থিতি, আর স্মরণীয় সব মুহূর্ত। এবারের বিশেষ সন্ধ্যাতেও তার ব্যতিক্রম ঘটেনি। জমকালো এই আয়োজনে এক অনন্য পরিবেশনার সাক্ষী থাকলেন উপস্থিত দর্শক ও অনুরাগীরা। জনপ্রিয় গায়িকা সৌরসেনী মৈত্র তাঁর সুরেলা কণ্ঠে পরিবেশন করেন বহুল জনপ্রিয় গান ‘মালা রে’। আর সেই গানের তালে মঞ্চ মুহূর্তেই রঙিন হয়ে ওঠে তিন তারকা অভিনেত্রীর নাচে।

Advertisment

মঞ্চে একসঙ্গে নাচতে দেখা যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী, মিমি চক্রবর্তী এবং দুই বাংলার গর্ব জয়া আহসানকে। তিনজনের উপস্থিতিতেই তৈরি হয় এক বিশেষ আকর্ষণ। সৌরসেনীর লাইভ গানের আবহে তাঁদের স্বতঃস্ফূর্ত নাচ দর্শকদের মুগ্ধ করে। কারও নাচে ছিল লাবণ্যময়তা, কারও ভঙ্গিমায় আত্মবিশ্বাস, আবার কারও অভিব্যক্তিতে ধরা পড়ে খাঁটি আনন্দ, সব মিলিয়ে পরিবেশনাটি হয়ে ওঠে প্রাণবন্ত।

বিশেষ করে তিন অভিনেত্রীর পারস্পরিক রসায়ন ছিল নজরকাড়া। প্রতিযোগিতা নয়, বরং উদ্‌যাপনের আবহেই তাঁরা নাচে মেতে ওঠেন। দর্শকাসন থেকে হাততালি, উচ্ছ্বাস আর মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করার হিড়িক পড়ে যায়। সামাজিক মাধ্যমেও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই ভিডিও ও ছবি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisment
  • Feb 09, 2026 21:49 IST

    Rapper Saniya: স্টেজে হিজাব, কণ্ঠে আগুন! ভাইরাল সানিয়ার র‍্যাপ

    হিজাব নিয়ে দেশজুড়ে তুমুল প্রতিবাদ ও বিতর্কের আবহের মধ্যেই ২০২২ সালে ‘হুনারবাজ’ মঞ্চে উঠে নিজের প্রতিভার জোরেই নজর কেড়েছিলেন সানিয়া মিস্ত্রি কাইয়ুমউদ্দিন। গোলাপি সালোয়ার কামিজ ও হিজাব পরে তাঁর শক্তিশালী র‌্যাপ পারফরম্যান্স শুধু দর্শকদেরই মুগ্ধ করেনি, করণ জোহর, পরিণীতি চোপড়া ও মিঠুন চক্রবর্তীকেও দাঁড়িয়ে অভিবাদন জানাতে বাধ্য করেছিল।



  • Feb 09, 2026 16:59 IST

    Swastika Mukherjee: ‘যত্ন করে রাখতে পারলে, আর যত্ন করে রাখতে দিলে, সব থাকে শাড়ি হোক বা জীবন’, আবেগে ভাসালেন স্বস্তিকা

    পোস্টে স্বস্তিকা লিখেছেন, বন্ধুর বিয়েতে ‘সাজগোজ’ তো চাই-ই চাই! আমলি থেকে টোটো করে পৌঁছনোর পথে মাথায় পরার ফুল খুঁজতে নেমে পড়েন তিনি নিজেই। বাজারে না গিয়ে রাস্তার ধারে ফুলগাছ দেখলেই থামার পরিকল্পনা! বন্ধুর পরামর্শে খোঁজ মেলে আদিবাসী মেয়েদের পরা পলাশরঙা এক অচেনা ফুলের। হঠাৎই তাঁর চোখে পড়ে দেওয়াল বেয়ে ঝুলে থাকা সূর্যালোক রঙের থোকা থোকা ফুল। টোটো থামিয়ে নিজেই ফুল পেড়ে, ব্যাগ থেকে কাঁটা বের করে মুহূর্তে মাথায় গুঁজে নেন, একেবারে মানির অয়েলের পুটের মতো করে। গন্তব্যে পৌঁছে টোটোর আয়নায় শেষবার দেখে নেওয়া ফুল ঠিক আছে তো!



  • Feb 09, 2026 16:53 IST

    Lucky Ali: তিন দশক পরও মাটিতেই পা, ভালোবাসাকে ‘উপহার’ বললেন লাকি আলি

    লাকি আলি (Lucky Ali) ভারতীয় সঙ্গীত জগতের এক অনন্য, মায়াবী কণ্ঠ। তিন দশকের দীর্ঘ সংগীতজীবন পূর্ণ করেও তিনি নিজেকে এখনও সাফল্যের চূড়ায় বসানো শিল্পী হিসেবে দেখেন না। বরং মনে করেন, এ এক ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ। সম্প্রতি এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি জানান, ‘এত বছর ধরে শ্রোতাদের যে অগাধ ভালোবাসা তিনি পেয়েছেন, তা তাঁর প্রাপ্য বলেই মনে করেন না। তাঁর কথায়, ‘এই সুযোগটা আমি পেয়েছি, এর জন্য আমি কৃতজ্ঞ। আমি মনে করি এটা একটা উপহার, আর আমি সেটাকে সম্মান করি।’



  • Feb 09, 2026 16:14 IST

    Prosenjit Padmashree party: রুদ্রকে আদর, দেবকে সই করে দিলেন বই, 'পদ্মশ্রী' প্রসেনজিতের বাড়িতে টলিপাড়ার উৎসব

    কেবল জিৎ ব্যতীত গতকাল সকলকেই দেখা যাচ্ছে। সাধারণত, প্রসেনজিতের জীবনে যে নায়িকারা, কিংবা অভিনেতারা ভীষণ গুরুত্ব রাখেন, তাঁদের উপস্থিতি ছিল দেখার মত। মুনমুন সেন- রাইমা সেন থেকে চিরঞ্জিত চক্রবর্তী কিংবা টোটা অথবা সৃজিত- সাঁঝের আলোয় একে একে উৎসবে এলেন ইন্ডাস্ট্রির বহু মানুষ। দীর্ঘদিন ধরে যাদের সঙ্গে তার সম্পর্ক, লাবনী সেন থেকে তার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতু- সেজেগুজে হাজির হলেন তাঁরা। 



  • Feb 09, 2026 15:25 IST

    Vinod Khanna: ৪০–৮০ সিগারেটের নেশা! ফুসফুস ও মূত্রাশয়ের ক্যান্সার-ই সব শেষ করল বিনোদ খান্নার?

    কবিতার কথায়, ২০০১ সালে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার সময়ই প্রথম ধরা পড়ে বিনোদের ফুসফুসে দাগ। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকেরা জানান, সেটি ফুসফুসের ক্যান্সার। সেই সময় বিনোদ দিনে ৪০ থেকে ৮০টি সিগারেট পর্যন্ত ধূমপান করতেন। মুম্বাইয়ের একাধিক বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পর চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুসের একটি অংশ অস্ত্রোপচারের মাধ্যমে বাদ দিতে হবে। যদিও তাঁরা আশ্বাস দেন, এরপরও স্বাভাবিক জীবনযাপন সম্ভব হবে।



  • Feb 09, 2026 14:17 IST

    Prosenjit Padma Shri Celebration: প্রসেনজিতের বাড়িতে হাজির টলিউডের একঝাঁক তারকা

    পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পর টলিউডে যেন উৎসবের আবহ। এই বিশেষ স্বীকৃতিকে ঘিরে নিজের বালিগঞ্জ ফাঁড়ির বাসভবনে এক সান্ধ্য উদযাপনের আয়োজন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পদ্ম সম্মান প্রাপ্তির আনন্দ ভাগ করে নিতে তাঁর ডাকে সাড়া দিয়ে হাজির হন টলিউডের একঝাঁক তারকা ও ঘনিষ্ঠজনেরা। আড্ডা, হাসি, স্মৃতিচারণ আর শুভেচ্ছায় জমে ওঠে সন্ধ্যা।



  • Feb 09, 2026 13:58 IST

    Arijit Singh: গান শেষে মাথা নীচু করে প্রণাম, অরিজিতের বিনয়ে আপ্লুত দর্শক

    এদিকে, অরিজিতকে ক্যামেরাবন্দি করলেন অনেকেই। তার মধ্যে রাজ-শুভশ্রী অন্যতম। গায়ককে পারফর্ম করতে দেখে তাঁদের আনন্দ ধরছে না। শুভশ্রীকে তো তাকে চিয়ার্স করতেও দেখা গেল। রাজ নিজের সমাজ মাধ্যমে সেই ভিডিও শেয়ার করে বললেন... "এমন সুন্দর অভিজ্ঞতা আগে হয়নি। অরিজিৎ এবং অনুস্কা কী অসাধারণ।" একমনে গাইছেন গায়ক, আর দর্শক আসন স্তব্ধ তার কণ্ঠের জাদুতে। 



  • Feb 09, 2026 13:03 IST

    Swastika Mukherjee: বিয়েবাড়ি যাওয়ার পথে টোটো থামিয়ে নিজেই ফুল তুললেন স্বস্তিকা!

    টলিউডের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) বরাবরই তারকাখ্যাতির চাকচিক্য ছাপিয়ে সম্প্রতি  সোশ্যাল মিডিয়া পোস্টে লিখছেন, ফুল তাঁর নিত্যসঙ্গী। জীবনের সুখ-দুঃখ, সাজ-অসাজ সবক্ষেত্রেই ফুল তাঁর প্রিয়। এমনকি মৃত্যুর পরও ফুলে ঢেকেই যেন তাঁকে বিদায় জানানো হয়। এমন ইচ্ছের কথাও অকপটে শেয়ার করেছেন অভিনেত্রী।



  • Feb 09, 2026 12:25 IST

    Arijit Singh: প্লেব্যাক ছেড়ে শাস্ত্রীয় সুরে মন, অরিজিতের গানে মুগ্ধ রবি-কন্যা অনুস্কা, বললেন...'আমার মন আজ'

    এই কনসার্টে অরিজিৎ মঞ্চ ভাগ করে নেন বিশ্বখ্যাত সেতার বাদক অনুষ্কা শঙ্কর এবং প্রখ্যাত তবলা শিল্পী বিক্রম ঘোষের সঙ্গে। প্রায় ২০ মিনিটের এই যুগলবন্দী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। অনুষ্ঠান চলাকালীন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্কা শঙ্কর নিজেই অরিজিৎকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছেন। দর্শকদের উদ্দেশে অরিজিত বলেন, তিনি কিছুটা নার্ভাস অনুভব করছেন। “আমি খুব নার্ভাস। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।” 



  • Feb 09, 2026 11:38 IST

    BTS: বিশ্বজয়ে থামছে না বিটিএস! এক সপ্তাহেই দুই মহাসাফল্য

    বিশ্বমঞ্চে বিটিএস (BTS) যেন সাফল্যের সংজ্ঞাই বদলে দিচ্ছে বারবার। সংগীত, জনপ্রিয়তা, ডিজিটাল প্রভাব সব ক্ষেত্রেই তারা তৈরি করছে নতুন ইতিহাস। চলতি সপ্তাহেই কেপপের এই বিশ্বজয়ী সাত সদস্যের দল জুড়ে দিল আরও এক ‘ডাবল অ্যাচিভমেন্ট’ সম্মানজনক পুরস্কার জয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় গড়ল নজিরবিহীন রেকর্ড।



  • Feb 09, 2026 11:10 IST

    Arijit Singh: মঞ্চেই লোপামুদ্রার জন্মদিন উদযাপন, কেক খাইয়ে দিলেন অরিজিৎ

    সোমবার, ৮ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম যেন রূপ নিয়েছিল এক অনন্য সুরে। এদিনের অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলে আরেকটি আবেগঘন মুহূর্ত। জনপ্রিয় বাঙালি সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra) জন্মদিনও ছিল সেদিন। মঞ্চেই তাঁর জন্মদিন উদযাপন করা হয় ধুমধাম করে। কেক কাটা হয় দর্শকদের উপস্থিতিতে, আর অরিজিৎ নিজে হাতে সেই কেক তুলে দেন লোপামুদ্রার মুখে, যা মুহূর্তে উষ্ণ করতালিতে ভরে তোলে গোটা হল। শিল্পীদের আন্তরিকতা ও বন্ধুত্বের সেই দৃশ্য মন ছুঁয়ে যায় সকলের।



entertainment Entertainment News Entertainment News Today tollywood Tollywood Actress tollywood news Tollygunge