/indian-express-bangla/media/media_files/2026/01/19/debolina-2026-01-19-12-29-58.png)
গুজব ছাপিয়ে বন্ধুত্বের আলো
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দীর (Debolinaa Nandy) নাম ঘুরে বেড়াচ্ছে এক গভীর উদ্বেগ ও কৌতূহলের আবহে। ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা রকম আলোচনা, জল্পনা ও প্রতিক্রিয়া।
এই পুরো সময় জুড়ে দেবলীনার পাশে ছিলেন তাঁর প্রিয় বন্ধু । দু’জনকে একসঙ্গে দেখে কেউ কেউ নানা রকম কটু মন্তব্য করেছেন, সম্পর্কের নামকরণ করতে চেয়েছেন, অযথা প্রশ্ন তুলেছেন। কিন্তু তাঁরা সেসব কথায় কান না দিয়ে নিজেদের মতো করেই একে অপরের পাশে থেকেছেন। কঠিন সময়ে একজন মানুষের পাশে আরেকজনের নিরব উপস্থিতি কতটা শক্তি জোগাতে পারে, তারই এক বাস্তব উদাহরণ যেন এই বন্ধুত্ব। গতকাল এক অনুষ্ঠানে দেবলীনা ও সায়ককে একসঙ্গে খোশ গল্প করতে দেখা গিয়েছে। সেই দৃশ্য অনেক অনুরাগীর মনেই কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
- Jan 19, 2026 19:58 IST
Debolinaa Nandy: অন্ধকার পেরিয়ে আলোয় দেবলীনা, ‘বর্ষ সেরা সম্মান’ জিতে নতুন করে জয়যাত্রা
সোশ্যাল মিডিয়ায় যখন গভীর উদ্বেগ আর জল্পনার ঝড়, ঠিক তখনই নতুন করে আলোয় ফিরলেন দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টার খবর সকলকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু সব অন্ধকার ভেঙে তিনি প্রমাণ করলেন, হার মানা তাঁর অভিধানে নেই। আবার মঞ্চে ফিরেছেন, গানে গানে জয় করেছেন নিজের জীবনকে।
আর ঠিক এই মুহূর্তেই এল আরও এক সুখবর। কিছুক্ষণ আগে দেবলীনা নন্দী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করলেন ‘বর্ষ সেরা সম্মান’-এর ছবি। যন্ত্রণার অধ্যায় পেরিয়ে সাফল্যের মুকুট, এই মুহূর্ত যেন তাঁর লড়াইয়ের সবচেয়ে সুন্দর পুরস্কার। - Jan 19, 2026 17:46 IST
Saraswati Puja Movie Release: সরস্বতী পুজোর ছুটিতে প্রেক্ষাগৃহে উপচে পড়বে বিনোদন
সরস্বতী পূজার(Saraswati Puja 2026) দিন মানেই বাঙালির কাছে শুধু বিদ্যার আরাধনা নয়, সঙ্গে জুড়ে থাকে আনন্দ, রং আর নতুন কিছুর উচ্ছ্বাস। বাঙালির কাছে এই দিনটিকে আরও বিশেষ করে তুলতে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে চারটি বহুল প্রতীক্ষিত ছবি ‘বর্ডার ২’, ‘বীজয়নগরের হীরে’, ‘ভানুপ্রিয়ার ভূতের হোটেল’ এবং ‘হোক কলরব’। চারটি সিনেমাই ঘরানায় আলাদা, ভাবনায় আলাদা, যা দর্শকদের জন্য ভরপুর বিনোদন নিয়ে আসছে।
- Jan 19, 2026 17:10 IST
Dev-Subhashree: 'তুমি এলে বলেই', দেবের লড়াইয়ে পাশে থাকতে চান শুভশ্রী! ৩০ সেকেন্ডে বড় সিদ্ধান্ত নিলেন নায়িকা?
দেব-শুভশ্রী জুটি এই প্রথমবার লাইভে। এবং পর্দায় তাঁদের খুনসুটি দেখার মত। দুজনের পরনে, নীল রঙের পোশাক। তাঁদের হাসি থামছে না। এবং, খেয়াল করলে দেখা যাবে দেব নিজের ছবি নিয়ে বেশ উত্তেজিত। যদিও, দেব শুভশ্রী জুটি পুজোয় আসছে শুনেই দর্শক উন্মাদ হয়ে গিয়েছিলেন। দুজনে এসে লাইভে জানালেন, তাঁরা লড়াই করতে প্রস্তুত।
- Jan 19, 2026 15:51 IST
Neha Kakkar: ফিরবেন কি না অনিশ্চিত! অঘোষিত বিরতিতে নেহা কক্কর
ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা একটি নোটে তিনি স্পষ্টভাবে লিখেছেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ- এই মুহূর্তে আমি যা যা করছি, সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে। আমি নিশ্চিত নই যে আমি ফিরব কি না। ধন্যবাদ।” তাঁর এই বক্তব্যই বোঝায়, সিদ্ধান্তটি তিনি সহজে নেননি; বরং এটি এসেছে গভীর মনস্তাত্ত্বিক ক্লান্তির জায়গা থেকে।
- Jan 19, 2026 15:16 IST
Border OTT Streaming: ‘বর্ডার ২’ আসার আগে ফের ফিরে দেখা দেশপ্রেমের কালজয়ী ‘বর্ডার’
‘বর্ডার ২’ দেখার আগে চাইলে দর্শকরা ঝালিয়ে নিতে পারেন জে পি দত্তের কালজয়ী ছবি ‘বর্ডার’-এর স্মৃতি। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি এখনও অনলাইনে দেখা যাচ্ছে। ছবিটি যুদ্ধের বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহান্তে মুক্তি পাওয়া ‘বর্ডার ২’ ছবিটিকে ঘিরে দেশাত্মবোধের আবেগ আরও তীব্র হবে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর বীর জওয়ানদের সাহসিকতার নানা গল্পই ফুটে উঠবে ‘বর্ডার ২’-এর পর্দায়। বহু প্রতীক্ষিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৩ জানুয়ারি।
- Jan 19, 2026 13:39 IST
Dev-Subhashree: দেব–শুভশ্রীর নতুন ছবির নাম ঘোষণা আজ? কেন নীরব অভিনেত্রী?
দেব এবং শুভশ্রী তাঁদের ছবি নিয়ে বেশ সাসপেন্স ক্রিয়েট করেছেন। তাঁদের ছবির নাম আপাতত, দেসু৭। কিন্তু আজ হয়তো বা, সেই ছবির নাম ঘোষণা হতে পারে। কিন্তু শুভশ্রী গতকাল ভিডিওর মাধ্যমে বার্তা দিয়েছেন, তারপরেই চুপ মেরে গিয়েছেন। দেবের সঙ্গে তাঁর ছবি মানেই এমন কিছু হতে চলেছে, যা আগে হয়নি। দুপুর ২টোর সময় থেকে লাইভ করবেন তাঁরা।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us