Gaurav Chakrabarty: চুম্বন দৃশ্যের দ্বিধা থেকে প্রেম, রিধিমাকে প্রথম দেখার মুহূর্তে কী মনে হয়েছিল গৌরবের?

গৌরব নিজের অভিনয় জীবন শুরু করেন, কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সিরিয়াল দিয়েই শুরু হয় তাঁর। রিধিমাও তাই। বউ কথা কও ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেটে শুরু করেন।

গৌরব নিজের অভিনয় জীবন শুরু করেন, কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সিরিয়াল দিয়েই শুরু হয় তাঁর। রিধিমাও তাই। বউ কথা কও ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেটে শুরু করেন।

author-image
Anurupa Chakraborty
New Update
ridhima

কী মনে হয়েছিল গৌরবের?

Gaurav Chakraborty-Riddhima Ghosh: প্রথম দেখাতেই প্রেম? নাকি ভালবাসার মানুষের বাবাকে দেখে কোনও অভিব্যক্তি প্রথমেই চলে আসে? গৌরব এবং রিধিমার প্রেমের গল্প অনেকেই জানেন। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁদের প্রেম এবং তারপর তাঁদের বিয়ে। কিন্তু, প্রথম প্রেমের শুরুটা তাঁদের কীভাবে হয়েছিল?

Advertisment

গৌরব নিজের অভিনয় জীবন শুরু করেন, কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের হাত ধরে। সিরিয়াল দিয়েই শুরু হয় তাঁর। রিধিমাও তাই। বউ কথা কও ধারাবাহিক থেকে জনপ্রিয়তা পেটে শুরু করেন। কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায়ের রং মিলান্তি ছবিতে দুজনের পরিচয়, সেই পরিচয়ের শুরুর দিনগুলো বেশ অন্যরকম ছিল। 

Amitabh Bachchan: 'দেশভাগের আগে থেকেই বন্ধুত্ব', বলিউড হারাল এক যুগের অভিনেত্রীকে, শোকে কাতর অমিতাভ

Advertisment

গৌরব সহজ কথায় এসেই সেকথা জানিয়েছিলেন। কী করে শুরু হয় তাঁদের? অন্সক্রিন জুটি সিনেমা শেষ হতে হতে এঁকে অপরের হৃদয়ের বন্ধু শুধু হলেন না, বরং তাঁরা এঁকে অপরের কাছে চলে এলেন। মন দিয়ে ফেললেন এঁকে অপরকে। গৌরব বলছেন..

Benny Basu: মা-কে হারিয়ে শোকাতুর, বেণীর কাতর আর্জি, 'আর হাসব না মা..'

"আমরা স্ক্রিপ্ট শুনতে গিয়েছি। এক ভীষণ সুন্দরী মেয়ে এল দরজা খুলে, অসম্ভব ফর্সা বাবাকে নিয়ে। আমার খুব অসুবিধা হচ্ছিল ওকে দেখতে এত সুন্দরী। এবার একটা চুম্বন দৃশ্য ছিল আমি আড়চোখে তাকাচ্ছি। ভাবছি পারব তো? এরপর? গল্প কোনদিকে এগোল? তাঁদের নিয়ে রেইকি করতে গিয়েছিলেন কৌশিক গাঙ্গুলি। গৌরবের কথায়...

"আমরা যখন গাড়িতে করে যাচ্ছি, তখন কৌশিক দা অন্য গাড়ি থেকে মেসেজ করছিলেন যে তোরা কথা বল, বন্ধুত্ব করার চেষ্টা কর। ওখানে গিয়ে আমাদের যে আড্ডা শুরু হল, সিনেমার শেষে একদম হৃদয়ের বন্ধু হয়ে গেলাম। এমনকি, শুটিং চলাকালীন, ওকে বলেও ফেলেছিলাম যে ওর প্রতি ভাললাগা আছে। খুব গণ্ডগোল হত যদি আমায় না বলে দিত। আমি খুব কৃতজ্ঞ কৌশিক দা-র কাছে আমায় আমার প্রথম ছবি দেওয়ার জন্য এবং আমার জীবন-সঙ্গিনির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য।"  

Ridhima Ghosh Entertainment News Today