Gina Lima Ex-Boyfriend: Last Post: অভিনেত্রীর মৃত্যুর ৩দিন পর উদ্ধার প্রাক্তন প্রেমিকের দেহ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেষ পোস্ট

Gina Lima Ex-Boyfriend: জনপ্রিয় ফিলিপিনো মডেল জিনা লিমার মৃত্যুর তিন দিন পরই তাঁর প্রাক্তন প্রেমিক আইভান রনকুইলোর আকস্মিক মৃত্যু! শেষ পোস্টে কী লিখেছিলেন আইভান?

Gina Lima Ex-Boyfriend: জনপ্রিয় ফিলিপিনো মডেল জিনা লিমার মৃত্যুর তিন দিন পরই তাঁর প্রাক্তন প্রেমিক আইভান রনকুইলোর আকস্মিক মৃত্যু! শেষ পোস্টে কী লিখেছিলেন আইভান?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

প্রয়াত প্রাক্তন প্রেমিক যুগল

Gina Lima Ex-Boyfriend Last Post: জনপ্রিয় ফিলিপিনো মডেল জিনা লিমার মৃত্যুর তিন দিন পরই তাঁর প্রাক্তন প্রেমিক আইভান রনকুইলোর আকস্মিক মৃত্যু! একপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইভানের পোস্ট। জিনার আকস্মিক মৃত্যু এবং সোশ্যাল মিডিয়ায় তাঁকে (আইভান) দোষারোপ করা এই দুটি বিষয়ে ভেঙে পড়েছিলেন প্রাক্তন প্রেমিক। ফেসবুক পোস্টগুলোতে জিনার প্রতি তাঁর গভীর প্রেমের কথাই লেখা ছিল। তিনি জানিয়েছিলেন জিনাকে ছাড়া বাঁচতে পারবেন না। প্রাক্তন প্রেমিকযুগলের মৃত্যুতে স্তম্ভিত ভক্তরা। 
 
১৬ নভেম্বর, ২০২৫ ২৩ বছরের জিনা লিমাকে নিজের ফ্ল্যাটে অচেতন অবস্থায় পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, কার্ডিও-রেসপিরেটরি ডিস্ট্রেসের কারণে তাঁর মৃত্যু হয়েছে তবে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে জানা যায় প্রাক্তন প্রেমিকই তাঁকে প্রথম দেখতে পান এবং কর্তৃপক্ষকে জানান। প্রতিবেশীরা তাঁকেই জিনার মৃত্যুর জন্য দায়ী করতে শুরু করলে আইভান ভীষণভাবে ভেঙে পড়েন। 

Advertisment

ফেসবুক অ্যাকাউন্টে একটি হৃদয়বিদারক পোস্ট শেয়ার করেছেন যেখানে জিনার প্রতি তাঁর অসীম ভালোবাসার উল্লেখ রয়েছে। তিনি লিখেছিলেন যে জিনাকে ছাড়া তিনি কিছুই করতে পারেন না। তাঁর পাশে জিনা না থাকাটা তাঁর জন্য অসহনীয়। আইভান লিখেছেন, 'আমি তোমাকে খুব ভালোবাসি জিনা। তোমাকে ছাড়া আমি কিছুই করতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারব না। তোমাকে হারানো এতটাই যন্ত্রণাদায় যে আমাকে তোমার কাছে যেতে দাও। তোমার সঙ্গে থাকতে দাও। আমরা দু’জনেই জানি, আমাদের ভালবাসা কেউ থামাতে পারবে না।'

আরও পড়ুন যদি লুক সেট হতো তাহলে তো সেই ছবি ব্যবহার করত, যে ভুল করে সে সাফাই দেয় আমি সমঝোতা করি না: সাগরিকা রায়

Advertisment

প্রাক্তন প্রেমিকার মৃত্যুর তিন দিন পর  ১৯ নভেম্বর আইভান সেজার রনকুইলোকে তাঁর অ্যাপার্টমেন্টের সিঁড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, তাঁরা একটি মৃত্যুর  খবর পেয়েছিলেন এবং পরে সেই ব্যক্তিকে শনাক্ত করে জানা যায় তিনি আইভান। সকাল ৭:১০-এ তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুন 'কোনওটাই নেই আবার কোথাও একটা আছে', ২০ নভেম্বর কেন মন খারাপ হয় শ্রীলেখার?

প্রাথমিক রিপোর্টে জানা যায়, অ্যাপার্টমেন্টের এক ভাড়াটিয়া তৃতীয় তলার লোহার সিঁড়িতে ঝুলন্ত এক ব্যক্তিকে দেখে আইভানের বাবাকে খবর দেন। তাঁর বাবা গিয়ে দেখেন তাঁরই ছেলে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও সকাল ৭:২০-এ তাঁকে মৃত ঘোষণা করা হয়। আইভানের মৃত্যুতে বাবা বলেন, 'আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি কখনও তোমাকে জড়িয়ে ধরিনি। দেরি হয়ে গেল, আমি তোমাকে জড়িয়ে ধরলাম যখন তুমি আর বেঁচে নেই। আমি দুঃখিত যে তুমি কখনও আমার সেই আলিঙ্গন অনুভব করতে পারলে না।'

আরও পড়ুন 'আমি ভুলিনি ভুলতে পারব না', প্রয়াত অভিনেত্রী-স্ত্রীর জন্মদিনে আবেগপ্রবণ শঙ্কর

Entertainment News