/indian-express-bangla/media/media_files/2025/11/21/girija-2025-11-21-14-20-12.jpg)
কী বলছেন গিরিজা...
Girija Oak Kissing Scene: অভিনয় এমন একটি শিল্প, যেখানে মুহূর্তে আবেগ বদলে ফেলার দক্ষতা গিরগিটির মতোই প্রয়োজন। কিন্তু পর্দার রোমান্টিক বা অন্তরঙ্গ দৃশ্য- যা দর্শকের কাছে সবচেয়ে আবেগময় মনে হয়- সেগুলো আদতে কতটা যান্ত্রিক হতে পারে, তা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্পষ্ট করলেন অভিনেত্রী গিরিজা ওক। লালানটপে উপস্থিত হয়ে তিনি জানান, পর্দায় প্রেম বা ঘনিষ্ঠতার দৃশ্য শুট করা যতটা রোম্যান্টিক দেখায়, বাস্তবে তার সঙ্গে আবেগের কোনও সম্পর্কই থাকে না।
গিরিজা বলেন, তাঁকে প্রায়ই প্রশ্ন করা হয়- একজন অপরিচিত সহ–অভিনেতার সঙ্গে কীভাবে তিনি সহজে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন। বিশেষ করে অনেক নারী তাঁকে এই প্রশ্ন করেন। অভিনেত্রী বলেন, "সেটে কোনও দৃশ্যই সত্যিকারের অনুভূতি দিয়ে করা যায় না, কারণ সেগুলো পুরোপুরি প্রযুক্তিনির্ভর ও অত্যন্ত অস্বস্তিকর পরিবেশে ধারণ করা হয়।"
Earthquake in Bangladesh: সকালের ভূমিকম্পে কম্পিত দুই বাংলা, আতঙ্কে ঘুম উড়েছে নুসরত-ইমনদের
তিনি জানান, শুটিংয়ের সময় শব্দধ্বনি এড়াতে এসি বন্ধ রাখা হয়, ফলে প্রচণ্ড গরমে অভিনেতাদের ঘেমে একাকার হতে হয়। তাছাড়া একটি মাইক শরীরে লাগানো থাকে, কেউ ঘাম শুকিয়ে দিচ্ছেন, আবার অন্য কেউ হাতে হেয়ার ড্রায়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। কারও কাজ আলো ঠিক করা, কারও কাজ চুল ছাঁটা- এই ভিড়ের মাঝে কোনও রোম্যান্টিক পরিবেশ তৈরি হয় না। গিরিজার ভাষায়, “যখন দশ–বারো জন মানুষ সমালোচনামূলক দৃষ্টিতে চেয়ে আছে, তখন রোমান্স করা যায় কীভাবে!”
ঘনিষ্ঠ দৃশ্য কীভাবে শুট করা হয়, তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, পর্দায় চুম্বন দৃশ্যকে যতটা বাস্তব মনে হয়, আসলে সেটি একেবারে অনুভূতিহীন। অনেক সময় সহ–অভিনেতা সামনেই থাকেন না। ক্যামেরার খুব কাছে এসে সংলাপ বলতে হয়; সামনে থাকে শুধু লাইট রিফ্লেক্টরের থার্মোকল বা একটি কালো কাপড়। পর্দার চুম্বন কার্ডবোর্ডে চুম্বন করার মতো অনুভূতি ছাড়া আর কিছু নয়।"
Ditipriya Roy: জিতুকে নিয়ে মন্তব্যে অনীহা! টেলি অ্যাকাডেমি পুরষ্কার জিতে বিস্ফোরক দিতিপ্রিয়া
২০০৪ সাল থেকে অভিনয়জীবন শুরু করলেও গিরিজা ওক নতুন করে আলোচনায় আসেন নবজ্যোত বন্দীওয়াদেকর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কোয়ার্টার’ (২০২০)–এর মাধ্যমে। এর আগে তাঁকে দেখা গেছে তারে জমিন পার (২০০৭), শোর ইন দ্য সিটি (২০১০)- র মতো বলিউড ছবিতে। সম্প্রতি তিনি শাহরুখ খানের পরিচালিত জওয়ান (২০২৩) এবং মনোজ বাজপেয়ী অভিনীত নেটফ্লিক্স ছবি ইন্সপেক্টর জেন্ডে (২০২৫)- তেও অভিনয় করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us