Govinda: হাসপাতালে ছিল ২০০ পুলিশ! গোবিন্দার দুর্ঘটনার দিন কী ঘটেছিল? বড় সত্য প্রকাশ্যে..

ঘটনার পর গোবিন্দা নিজেও, সাংবাদিক সম্মেলনে সেই ভয়াবহ মুহূর্তের কথা জানান। তিনি বলেন, ভোরবেলা কলকাতার উদ্দেশে শো-তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় বন্দুকটি পড়ে গিয়ে হঠাৎ মিসফায়ার হয়...

ঘটনার পর গোবিন্দা নিজেও, সাংবাদিক সম্মেলনে সেই ভয়াবহ মুহূর্তের কথা জানান। তিনি বলেন, ভোরবেলা কলকাতার উদ্দেশে শো-তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় বন্দুকটি পড়ে গিয়ে হঠাৎ মিসফায়ার হয়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govinda

যা বললেন গোবিন্দার ভাগ্নি...

 ২০২৪ সালে, এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় নিজেকেই গুলি করে, আহত হয়েছিলেন বলিউড অভিনেতা গোবিন্দা। খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত, দ্রুত চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার বেশ কিছুদিন পর এবার সেই দিনের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন তাঁর ভাগ্নি, অভিনেত্রী রাগিনী খান্না। উল্লেখ্য, রাগিনী গোবিন্দার বোন কামিনী খান্নার মেয়ে।

Advertisment

এক সাক্ষাৎকারে রাগিনী জানান, ঘটনার খবর প্রথমে তাঁকে ফোন করে জানান তাঁর মা। তাঁর কথায়, "মা আমাকে বলেছিলেন যে চিচি মামার গুলি লেগেছে। প্রথমে আমরা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পর মা-ই জানালেন যে ঘটনাটি আসলে আত্মঘটিত। তিনি দুর্ঘটনাবশত নিজেকে গুলি করেছেন।" এই খবরে তিনি প্রবলভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। সেই কারণেই সঙ্গে সঙ্গে হাসপাতালে না গিয়ে, কিছুটা সময় নিয়ে নিজেকে সামলে নেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর কথায়, “মা আর ভাই সঙ্গে সঙ্গে হাসপাতালে চলে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম, তৎক্ষণাৎ গেলে হয়তো আমার আবেগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাই প্রায় তিন ঘণ্টা পরে হাসপাতালে যাই।”

Dev-Subhashree: নতুন বছরেই ধুমকেতুর মত উড়ে এল সারপ্রাইজ, দেব-শুভশ্রী একসঙ্গে দিলেন বড় খবর

অনেক ভক্তই গোটা ঘটনাটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন- আসলেই কি এটি দুর্ঘটনা ছিল? এই প্রশ্নের জবাবে, রাগিনী স্পষ্টভাবে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, হাসপাতালে প্রায় ২০০ জন পুলিশ উপস্থিত ছিলেন এবং গোবিন্দার বাড়ির বাইরেও প্রায় ৫০ জন পুলিশ তদন্তে যুক্ত ছিলেন। “যদি ঘটনাটি সত্য না হতো, তাহলে এত বড় নিরাপত্তা ও তদন্ত এড়ানো সম্ভব ছিল না। পুলিশের ওপর আমার পূর্ণ আস্থা ছিল। তারা যথাযথ তদন্ত করেছে এবং সন্তোষজনক সিদ্ধান্তে পৌঁছেছে,” এমনটাই বলেন তিনি। রাগিনী আরও জানান, এক মাসের মধ্যেই গোবিন্দা নিজের পায়ে দাঁড়াতে শুরু করেন এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফেরেন।

বোনের বাগদানে আবেগঘন কৃতি শ্যানন, স্টেবিন-নূপুরের ছবি ঝড় তুলল নেটদুনিয়ায়

ঘটনার পর গোবিন্দা নিজেও, সাংবাদিক সম্মেলনে সেই ভয়াবহ মুহূর্তের কথা জানান। তিনি বলেন, ভোরবেলা কলকাতার উদ্দেশে শো-তে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই সময় বন্দুকটি পড়ে গিয়ে হঠাৎ মিসফায়ার হয়। তাঁর কথায়, "একটা ঝাঁকুনি অনুভব করলাম, তারপর দেখলাম রক্ত বেরোচ্ছে।" 

লোডেড বন্দুক রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে গোবিন্দা স্বীকার করেন, তাঁর স্বভাব কিছুটা নিশ্চিন্ত ও বেপরোয়া। তিনি বলেন, “আমি ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে পারে। কিন্তু এই ঘটনা থেকে একটা বড় শিক্ষা পেয়েছি- সতর্কতা ভীষণ জরুরি।” একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা থেকে অন্যরা শিক্ষা নেবেন এবং এমন দুর্ঘটনা আর কারও জীবনে না ঘটুক।

Govinda Entertainment News Entertainment News Today