/indian-express-bangla/media/media_files/2025/12/23/govinda-avatar-2025-12-23-22-29-40.jpg)
এই ঘটনা কি সত্যি?
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ফের আলোচনায় উঠে এসেছেন গোবিন্দা। ভিডিওতে দেখা যায়, অভিনেতা ঝলমলে ও রঙিন ভারতীয় পোশাকে সজ্জিত, ডেভিড ধাওয়ানের ১৯৯৭ সালের জনপ্রিয় ছবি দিওয়ানা মাস্তানা-র বিখ্যাত সংলাপ “হাটা সাওয়ান কি ঘাটা” বলছেন। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, এটি নাকি জেমস ক্যামেরনের হলিউড ব্লকবাস্টার Avatar: Fire and Ash-এ গোবিন্দার ক্যামিও। এই দাবি দেখে অনেক ভক্তই উচ্ছ্বসিত হয়ে পড়েন। তবে বাস্তবটা একেবারেই ভিন্ন।
গোবিন্দার ‘অবতার ক্যামিও’—আসল সত্য
গোবিন্দা ভক্তদের জন্য দুঃসংবাদ! Avatar: Fire and Ash-এ তাঁর কোনও ক্যামিও নেই। ভাইরাল ভিডিওটি পুরোপুরি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দ্বারা তৈরি একটি ভুয়ো কনটেন্ট। ভিডিওতে গোবিন্দার মুম্বইয়া টোনে কথা বলা, ব্যাকগ্রাউন্ডে জ্যাক সুলি (স্যাম ওয়ার্থিংটন) ও তাঁর পরিবারের প্রতিক্রিয়া- এসবই কৃত্রিমভাবে বানানো হয়েছে এবং ছবির আসল দৃশ্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
এই গুজবের উৎস কোথায়?
এই এআই-তৈরি ভিডিওর সূত্র, সম্ভবত গোবিন্দার বহু পুরনো এক দাবি। অভিনেতা একাধিকবার বলেছেন, ২০০৯ সালে মুক্তি পাওয়া Avatar-এর প্রথম পর্বে নাকি তাঁকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন জেমস ক্যামেরন। গোবিন্দার দাবি অনুযায়ী, তিনি ক্যামেরনের সঙ্গে সাক্ষাৎও করেছিলেন এবং ১৮ কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন। তবে চরিত্রের জন্য শরীর নীল রঙ করতে হবে এবং দীর্ঘ ৪১০ দিনের শুটিং- এই দুই কারণেই তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
একটি সাক্ষাৎকারে গোবিন্দা আরও দাবি করেছিলেন, ছবির শিরোনাম ‘অবতার’ রাখার পরামর্শও নাকি তিনিই দিয়েছিলেন। যদিও তিনি স্বীকার করেছেন, ছবিটি পরে বিশ্বব্যাপী বিশাল সাফল্য পাওয়ায় সেই সিদ্ধান্ত নিয়ে তাঁর আফসোস রয়েছে। Avatar বিশ্বজুড়ে ২.৯২ বিলিয়ন ডলার আয় করেছে, আর Avatar: The Way of Water সংগ্রহ করে ২.৩ বিলিয়ন ডলার।
‘৯৯’-এর সেটে মাতাল বিনোদ খান্না? নেশার মধ্যেই কীভাবে অনবদ্য অভিনয় করেন বিনোদ?
পাল্টা মত
গোবিন্দার দীর্ঘদিনের সহযোগী ও প্রযোজক পহলাজ নিহালানি এই দাবিগুলি স্পষ্টভাবে নাকচ করেছেন। তাঁর মতে, গোবিন্দা সম্ভবত বলিউড ছবি অবতার-এর কথাই গুলিয়ে ফেলেছেন, যেটির শুটিং মাঝপথে বন্ধ হয়ে যায়। নিহালানির কথায়, “তিনি পরে ভুলভাবে হলিউডের Avatar নিয়ে দাবি করতে শুরু করেন।”
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us