Govindaa: পরকীয়ার অভিযোগ স্ত্রীর, 'আমার বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্র', পাল্টা সুনীতাকে কী শোনালেন গোবিন্দা?

ছেলে যশকে নিয়ে আরও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যশ নিজের চেষ্টায় বলিউডে কাজ খুঁজছেন। তাঁর কথায়, “গোবিন্দার ছেলে হওয়া সত্ত্বেও ৯০টি অডিশন দিয়েছে। কোনওদিন বাবাকে ফোন করতে বলেনি।"

ছেলে যশকে নিয়ে আরও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যশ নিজের চেষ্টায় বলিউডে কাজ খুঁজছেন। তাঁর কথায়, “গোবিন্দার ছেলে হওয়া সত্ত্বেও ৯০টি অডিশন দিয়েছে। কোনওদিন বাবাকে ফোন করতে বলেনি।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
govindaa

Govindaa-Sunita: গোবিন্দা যা বললেন... Photograph: (ফাইল চিত্র)

গোবিন্দার কথিত সম্পর্ক নিয়ে চলা, লাগাতার গুজবের কারণে ২০২৫ সালকে “বিপর্যয়কর” বছর বলে উল্লেখ করেন স্ত্রী সুনীতা আহুজা। তার মন্তব্যের জবাব দিলেন অভিনেতা। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি দাবি করলেন, তাঁর বিরুদ্ধে বহু বছর ধরে একটি সুনির্দিষ্ট ষড়যন্ত্র চালানো হচ্ছে, যেখানে পরিবারের সদস্যরাও অজান্তে ব্যবহৃত হচ্ছেন।

Advertisment

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, তিনি কখনোই নিজের “বাড়ির মহিলাদের বিরুদ্ধে” অবস্থান নেন না। তাঁর স্ত্রী সুনীতা নিজের ইউটিউব চ্যানেলে স্বাধীনভাবে মতামত শেয়ার করেন, তাতেও তাঁর আপত্তি নেই। তবে একজন ঘনিষ্ঠ বন্ধুর সতর্কবার্তা উল্লেখ করে অভিনেতা জানান, গত ১৫ বছরের বেশি সময় ধরে তাঁর ক্যারিয়ার ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। তিনি আধ্যাত্মিকতা আর প্রার্থনায় বিশ্বাস করে নীরব ছিলেন, কিন্তু ক্রমাগত আক্রমণ দেখে বুঝেছেন- এ সবই পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে।

Dev Viral Video: স্টেজের নিচে বসেই কেঁদে ফেললেন তরুণী, দেবের ভাইরাল ভিডিওতে উন্মাদনা চরমে

সাম্প্রতিক ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, “সুনীতা সুশিক্ষিত। তিনি কোনওদিন অশ্লীল কথা বলেন না। কিন্তু গত কয়েক দিনে যেসব মন্তব্য করেছেন, তা হতাশাজনক। আমি নীরব থাকি বলে কেউ কেউ আমাকে দুর্বল ভাবে।” গোবিন্দার দাবি, তাঁকে জানানো হয়েছে- পরিবারের সদস্যদেরও তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।

অন্যদিকে, মিস মালিনিকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ২০২৫ সাল তাঁর ব্যক্তিগত জীবনে ভীষণ অশান্তির বছর ছিল। “৬৩ বছর বয়সে এমন গুজব শুনতে খুবই কষ্ট হয়,”- মর্মাহত কণ্ঠে বলেন তিনি। সুনীতা আশা প্রকাশ করেন, ২০২৬ সালে “ভগবান গোবিন্দাকে বুদ্ধি দিক” যেন তিনি পরিবারকে অগ্রাধিকার দেন। তাঁর দাবি, গোবিন্দার আশেপাশের কিছু মানুষের কারণে তাঁর জীবন ও ক্যারিয়ার নষ্ট হয়েছে।

Rupanjana Mitra: কেন বিজেপি ছাড়লেন রুপাঞ্জনা? অভিনেত্রী বললেন, 'ভেতরে ঢুকেই বুঝতে পারলাম...'

ছেলে যশকে নিয়ে আরও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যশ নিজের চেষ্টায় বলিউডে কাজ খুঁজছেন। তাঁর কথায়, “গোবিন্দার ছেলে হওয়া সত্ত্বেও ৯০টি অডিশন দিয়েছে। কোনওদিন বাবাকে ফোন করতে বলেনি।" তাঁর ক্ষোভ- গোবিন্দা অন্য তারকাদের মতো সন্তানকে সমর্থন করেননি। “তুমি যদি নিজের সন্তানকে সাহায্য না করো, তাহলে বাবা হওয়ার মানে কী?”- এমন প্রশ্নও তুলেছেন তিনি। দু’জনের মন্তব্যে স্পষ্ট- গোবিন্দা ও সুনীতার সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বিরোধ কতদূর গড়ায় এখন সেদিকেই নজর সবার।

Govinda Sunita Ahuja