/indian-express-bangla/media/media_files/2025/12/26/govinda-2025-12-26-16-06-16.jpg)
যা হয়েছিল...
বলিউড অভিনেতা গোবিন্দকে ঘিরে সম্প্রতি উদ্বেগজনক এক পরিস্থিতির কথা প্রকাশ্যে এনেছেন তাঁর দীর্ঘদিনের ম্যানেজার শশী সিনহা। তাঁর দাবি, গত কিছুদিন ধরেই, একের পর এক মৃত্যুর হুমকি পাচ্ছেন অভিনেতা। শুধু হুমকিতেই সীমাবদ্ধ নয় বিষয়টি- একটি ঘটনার কথা স্মরণ করে শশী জানান, গোবিন্দা একবার নিজের বাড়িতেই অজ্ঞাত পরিচয়ের আততায়ীদের হাতে, আক্রান্ত হওয়ার মুখে পড়েছিলেন।
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শশী সিনহা বলেন, “ওকে বারবার হুমকি ফোন করা হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ, যেদিন ওর উপর হামলার চেষ্টা হয়েছিল, সেদিন ওর কাছে বন্দুক আর ফোন ছিল। ও পরিস্থিতি সামাল দিতে পেরেছিল বলেই বেঁচে গেছে। না হলে কী যে হয়ে যেত, তা ঈশ্বরই জানেন। সেই দিন ভোর চারটেয় আমি ছুটে গিয়েছিলাম ওর বাড়িতে। আমরা পুলিশের কাছে এফআইআর দায়ের করেছি। এমনকি সেই রাতের ঘটনার ভিডিও প্রমাণও আমাদের হাতে রয়েছে।”
Kangana Ranaut: এপস্টাইন ফাইল দেখে ‘গভীরভাবে বিরক্ত’ কঙ্গনা রানাওয়াত
যদিও শশী সিনহা নির্দিষ্ট করে জানাননি, ঠিক কোন ঘটনার কথা তিনি উল্লেখ করছেন, তবে তিনি ইঙ্গিত দেন যে আত্মরক্ষার চেষ্টায় গোবিন্দা কিছুটা আহতও হয়েছিলেন। এই প্রসঙ্গেই উঠে আসে ২০২৪ সালের অক্টোবর মাসের এক বিতর্কিত ঘটনার কথা, যখন গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে দুর্ঘটনাবশত গুলি লাগার কারণে।
পুলিশ সূত্রে জানা গিয়েছিল, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভোরবেলা বিমান ধরার প্রস্তুতি নিচ্ছিলেন গোবিন্দ। মুম্বাইয়ের নিজের বাড়িতে আলমারিতে বন্দুক রাখার সময় অসাবধানতাবশত ট্রিগারে চাপ পড়ে যায়। ফলে আচমকাই গুলি বেরিয়ে তাঁর পায়ে আঘাত লাগে। সেই সময় ভোর প্রায় ৪টা ৪৫ মিনিটে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ আরও জানিয়েছিল, এই ঘটনায় কেউ কোনও অভিযোগ দায়ের করেননি।
Aryaan-SRK: 'মন্নতে আসুন, মদ খাই...', আরিয়ানকে ডোন্ট কেয়ার, শাহরুখকে নিয়ে কী বললেন অভিনেতা?
ঘটনার পর গোবিন্দা নিজেই একটি বিবৃতি দিয়ে তাঁর শারীরিক অবস্থার খবর দেন। তিনি জানান, ক্রিটিকেয়ার হাসপাতালের চিকিৎসকরা, সফলভাবে তাঁর পা থেকে গুলিটি বের করতে সক্ষম হয়েছেন এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। একই সঙ্গে হাজার হাজার অনুরাগীর ভালোবাসা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা।
এই কঠিন পরিস্থিতির মাঝেও নিজের স্বভাবসিদ্ধ রসবোধ হারাননি গোবিন্দ। হাসপাতালেই বন্ধু ও প্রাক্তন সহ-অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে মজার ছলে তিনি বলেন, পারিবারিক ঝামেলার জেরে নাকি তাঁর স্ত্রী সুনীতা আহুজাই তাঁকে গুলি করেছেন- যা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন। তবে একের পর এক হুমকি ও এই ধরনের ঘটনার জেরে গোবিন্দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ যে বেড়েছে, তা বলাই বাহুল্য।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us