/indian-express-bangla/media/media_files/2026/01/19/sunita-2026-01-19-11-03-18.jpg)
ফের শাসালেন গোবিন্দা...
বলিউড অভিনেতা গোবিন্দা, সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজার অভিযোগের কড়া জবাব দিয়েছেন। সুনীতা দাবি করেন, অভিনেতা নাকি এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন এবং পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্ব পালন করছেন না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তাদের ছেলে যশবর্ধন আহুজার ক্যারিয়ার গড়তে গোবিন্দা, কোনও সাহায্য করছেন না। এসব অভিযোগের পর অভিনেতা সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, তাঁকে উদ্দেশ্য করে একটি বড় ষড়যন্ত্র চলছে এবং তাঁর স্ত্রীকেও সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে।
সুনীতার মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে গোবিন্দ ANI-কে বলেন, “৪০ বছরের বৈবাহিক জীবন আমার। আমি তো বারবার বিয়ে করিনি। ইন্ডাস্ট্রিতে বহু মানুষ বহুবার বিয়ে করে, কিন্তু তারা এ নিয়ে কখনও প্রকাশ্যে কথা বলেন না। এই পেশায় কে কতটা নিষ্কলুষ, তা বলাও কঠিন। তবে যখন কাউকে কোণঠাসা করা হয়, তখন মানুষ বেরিয়ে আসার পথ খোঁজে।”
AR Rahman: মুসলিম হয়েও রামায়ণের সঙ্গীত রচয়িতা, 'আমি ব্রাহ্মণ স্কুলে পড়েছি', বিস্ফোরক রহমান
অভিনেতা আরও দাবি করেন, শুধু স্ত্রী নন, তাঁর ভাগ্নে এবং জনপ্রিয় কৌতুকাভিনেতা কৃষ্ণ অভিষেককেও তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কৃষ্ণার টিভি শোতে তাঁকে অপমান করার মতো সংলাপ লিখে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। গোবিন্দা বলেন, “আমি কৃষ্ণাকে সতর্ক করেছিলাম, যে তাকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এরপরেই সুনীতা ক্ষুব্ধ হয়েছিলেন।”
নিজের সন্তানদের চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা করাতে সাহায্য না করার অভিযোগের জবাবে তিনি জানান, তিনি কখনও প্রযোজক বা পরিচালকদের কাছে সন্তানদের নিয়ে সুপারিশ করতে যান না। তাঁর ভাষায়, “এই ইন্ডাস্ট্রি আমাকে নাম, পয়সা সব দিয়েছে। তাই এর মধ্যে কোনও কালো দাগ লাগাতে চাই না। কিন্তু সত্যি বলতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে এবং আমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে।”
Govindaa: পরকীয়ার অভিযোগ স্ত্রীর, 'আমার বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্র', পাল্টা সুনীতাকে কী শোনালেন গোবিন্দা?
গোবিন্দা পরিবারের সদস্যদেরও অনুরোধ করেন, যেন তাঁরা আর সংবাদমাধ্যমে তাঁর সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করেন। তিনি বলেন, “অনুরোধ করছি, এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমি নিজেকে শ্বাসরোধ অনুভব করি।” অভিনেতা আরও যোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে কাজের বাইরে ছিলেন এবং এই সময়ে অনেক অন্যায়ের শিকার হয়েছেন। তাঁর কথায়, “আমাকে দুর্বল ভাববেন না,” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “মানুষের উচিত নিজের কাজের হিসাব দেখা, অন্যকে দোষারোপ করার আগে।”


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us