/indian-express-bangla/media/media_files/2026/01/22/krushna-govinda-2026-01-22-18-20-52.jpg)
কী বলছেন তিনি?
বলিউড অভিনেতা গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বৈবাহিক সম্পর্ক নিয়ে সম্প্রতি নতুন করে বিতর্ক শুরু হয়েছে। প্রকাশ্যে একাধিক সাক্ষাৎকারে, সুনীতা তাঁদের দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং গোবিন্দার বিরুদ্ধে ওঠা এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। তাঁর এই বক্তব্যের পর গোবিন্দও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এমনকি তাঁর ভাগ্নে ও জনপ্রিয় কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেককেও এই বিতর্কের কেন্দ্রে টেনে এনেছেন।
এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করতে, এইচটি সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণা জানান, তিনি গোটা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তাঁর কথায়, “গোবিন্দা মামাকে আমি শ্রদ্ধা করি ও ভালোবাসি। তিনি একজন কিংবদন্তি শিল্পী। তাঁর চিন্তাভাবনার গভীরতা অনেকটাই আলাদা স্তরের। তাই তিনি যেভাবে কোনও কথা বলেন, সেটাকে অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন। আমি সেই কথাগুলিকে নেতিবাচক না ভেবে ইতিবাচকভাবেই নিই।”
অন্যদিকে, মিস মালিনীর সঙ্গে এক আলাপচারিতায় সুনীতা আহুজা ২০২৫ সালকে নিজের জীবনের অন্যতম কঠিন বছর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, সেই বছর তাঁর পারিবারিক জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল। গোবিন্দ সম্পর্কে নানা কথা শুনে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁর মতে, ৬৩ বছর বয়সে এই ধরনের বিতর্কে জড়ানো বা এমন অভিযোগ শোনা অত্যন্ত কষ্টকর, বিশেষ করে যখন সন্তানরা বড় হয়ে ওঠে। তিনি আশা প্রকাশ করেন, ২০২৬ সালে গোবিন্দ সঠিক বোধবুদ্ধি ফিরে পাবেন এবং বুঝবেন যে পরিবারই জীবনের আসল আশ্রয়।
এছাড়াও, সুনীতা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন এক নারীর নাম নিয়ে, যাঁর সঙ্গে গোবিন্দার সম্পর্কের গুঞ্জন রয়েছে। যদিও তিনি সরাসরি নাম বলেননি, তবে তাঁর কথায় স্পষ্ট ক্ষোভ ধরা পড়ে।
Sayani Gupta: ‘অভিনেতারা পতিতা’, সায়নী গুপ্তার মা নিজের হাত কেটে ফেলতে চেয়েছিলেন!
এদিকে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দ বলেন, দীর্ঘ চার দশকের দাম্পত্য জীবনে তিনি কখনও একাধিক বিয়ের পথে হাঁটেননি। তাঁর দাবি, ইন্ডাস্ট্রিতে বহু মানুষ নানা বিষয় গোপন রাখেন, কিন্তু তাঁকে নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। গোবিন্দ আরও অভিযোগ করেন, তাঁর স্ত্রী ও ভাগ্নে কৃষ্ণাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, কৃষ্ণার টিভি শোগুলিতে এমন সংলাপ লেখানো হয়, যা তাঁকে অপমান করে। এই পারিবারিক টানাপোড়েন এখন বলিউড মহলে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us