Govindaa-Sunita Ahuja: ৬৩ বছর বয়সে নতুন বিতর্ক! গোবিন্দার বিরুদ্ধে বিস্ফোরক স্ত্রী সুনিতা, কোন অভিনেত্রীতে আসক্ত অভিনেতা?

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হিরো নং ১ তারকা নাকি একজন নবাগত অভিনেত্রীর সঙ্গে বঅৈধ সম্পর্কে জড়িয়েছেন। এবং একই নারীর মাধ্যমে ব্ল্যাকমেইলও হচ্ছেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হিরো নং ১ তারকা নাকি একজন নবাগত অভিনেত্রীর সঙ্গে বঅৈধ সম্পর্কে জড়িয়েছেন। এবং একই নারীর মাধ্যমে ব্ল্যাকমেইলও হচ্ছেন।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Govinda-Sunita-Ahujaa

যা বললেন সুনিতা...

বলিউডের জনপ্রিয় তারকা গোবিন্দার স্ত্রী, সুনীতা আহুজা আবারও অভিনেতার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার ইঙ্গিত দিলেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হিরো নং ১ তারকা নাকি একজন নবাগত অভিনেত্রীর সঙ্গে বঅৈধ সম্পর্কে জড়িয়েছেন। এবং একই নারীর মাধ্যমে ব্ল্যাকমেইলও হচ্ছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যদি আমার সন্দেহ নিশ্চিত হয়, গোবিন্দাকে আমি কখনও ক্ষমা করব না।”

Advertisment

‘২০২৫ ছিল বিপর্যয়’- দাম্পত্য নিয়ে ক্ষোভ প্রকাশ

মিস মালিনিকে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা জানান, ২০২৫ সাল তাঁর ব্যক্তিগত জীবনের সবচেয়ে অস্থির বছর ছিল। তিনি বলেন, “গোবিন্দা সম্পর্কে যা শুনছিলাম, তাতে আমি ভীষণ হতাশ। ৬৩ বছর বয়সে এরকম আচরণ মানানসই নয়, বিশেষ করে যখন সন্তানরা বড় হয়ে গেছে।” তিনি আশা প্রকাশ করেন- ২০২৬ সালে তাঁর স্বামী “সদ্‌বুদ্ধি” পাবেন এবং বুঝবেন যে পরিবারই সবচেয়ে বড় শক্তি।

Kangana Ranaut-A R Rahman: 'হিংসুটে-ঘৃণার চোটে', কঙ্গনার সঙ্গে দেখাও করতে চাননি, রহমানের বিতর্কিত মন্তব্যে ক্ষেপে আগুন পর্দার কুইন

‘একবার আস্থা ভাঙলে বিয়ে টেকে না’

বিয়ে বজায় রাখার সূত্র জানতে চাইলে সুনীতা বলেন, “স্ত্রীর প্রতি আস্থা থাকা জরুরি। একবার বিশ্বাস নষ্ট হলে দাম্পত্য আর টেকে না। আজকাল ডিভোর্স আর বিশ্বাসঘাতকতা খুব সাধারণ হয়ে গেছে। আমার কাছে এগুলো গ্রহণযোগ্য নয়।”

‘গোবিন্দার কিছুই ছিল না, তবুও ভালোবেসে বিয়ে করেছি’

নিজেদের প্রেমের শুরুর কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি ৯ম শ্রেণিতে, আর গোবিন্দা বিকমের শেষ বর্ষে পড়তেন। আমি ধনী পরিবারের মেয়ে, ওর তখন বাড়ি–গাড়ি কিছুই ছিল না। যদি টাকার পেছনে দৌড়াতাম, তবে বাবার পছন্দের ছেলেকেই বিয়ে করতাম। কিন্তু আমি ১৫ বছর বয়সেই ঠিক করেছিলাম, গোবিন্দাকেই বিয়ে করব।”

হিন্দুশাস্ত্র ঘেঁটে মেয়ের নাম রাখলেন রাজকুমার-পত্রলেখা

‘কোমল নামটি সমস্যাযুক্ত’- ইঙ্গিতপূর্ণ মন্তব্য

সাক্ষাৎকারে সুনীতা একটি নাম উল্লেখ করে সম্ভাব্য তৃতীয় ব্যক্তির দিকে ইঙ্গিত করেন। তিনি মজা করেই বলেন, “কোমল নামটা সমস্যা তৈরি করছে। আমি এই নামটা ঘৃণা করি।” তাঁর এই মন্তব্যেই জল্পনা আরও বেড়েছে। তাহলে কি মেয়েটার নাম কোমল? 

‘৬৩ বছরে ভুল করলে মানায় না’- সুনীতার কড়া সতর্কতা

তিনি অভিযোগ করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা কিছু তরুণী বড় তারকাদের প্রলুব্ধ করে এবং পরে ব্ল্যাকমেইল করে। তাঁর কথায়, “তাদের সুগার ড্যাডি লাগে। দেখতে ২ পয়সার মত। কিন্তু তাঁদের নায়িকা হতে হবে।” তিনি আরও বলেন, “গোবিন্দার বয়স ৬৩। এখন ভুল করলে চলবে না। মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের ক্যারিয়ার সামনে।”

প্রতি সেশনে ১৩০০ থেকে ১৪০০ ক্যালোরি বার্ন করাই ছিল লক্ষ্য!

‘যদি নিশ্চিত হই, ক্ষমা করব না’

শেষে তিনি গোবিন্দার পরিবার ও পরিজনদেরও দায়ী করেন, দাবি করেন- তারা অভিনেতার মাথা ঘুরিয়ে দিচ্ছে। তাঁর স্পষ্ট বক্তব্য, “সব নিশ্চিত হলে- আমি গোবিন্দাকে কখনও ক্ষমা করব না।”

Govinda Entertainment News Today Sunita Ahuja