Kapil Sharma: মনোজ তিওয়ারির ড্রাইভারদের নাম নিয়েই শোরগোল! পবন সিংয়ের পোশাক-রহস্যে জমজমাট কপিল শর্মা শো

দর্শকসংখ্যার দিক থেকেও শোটি যথেষ্ট নজরকাড়া। অরম্যাক্স মিডিয়ার তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ১.৫ মিলিয়ন দর্শক টেনেছিল। দ্বিতীয় সপ্তাহে মহিলা ভারতীয় ক্রিকেট দল আসায় ভিউ বেড়ে ২.৩ মিলিয়নে পৌঁছায়...

দর্শকসংখ্যার দিক থেকেও শোটি যথেষ্ট নজরকাড়া। অরম্যাক্স মিডিয়ার তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ১.৫ মিলিয়ন দর্শক টেনেছিল। দ্বিতীয় সপ্তাহে মহিলা ভারতীয় ক্রিকেট দল আসায় ভিউ বেড়ে ২.৩ মিলিয়নে পৌঁছায়...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Pawan-Singh-Dinesh-Yadav-Manoj-Tiwari-Ravi-Kishan

কী হতে চলেছে এই শোয়ে?

কপিল শর্মার জনপ্রিয় কমেডি চ্যাট শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’- এর চতুর্থ সিজন জমজমাট ভাবে শুরু হয়েছে। প্রথম পর্বে প্রিয়াঙ্কা চোপড়ার উপস্থিতি দর্শকদের বড়সড় আকর্ষণ এনে দেয়, এরপর কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে এসে বাড়িয়ে দেন গ্ল্যামারের ঝলক। 

Advertisment

এবার নতুন এপিসোডে দেখা যাবে, ভোজপুরি ইন্ডাস্ট্রির তিন বড় তারকা- পবন সিং, মনোজ তিওয়ারি এবং দীনেশ লাল যাদবকে। প্রোমো দেখে স্পষ্ট, এই পর্বে হাস্যরস, নাচ, মজার গল্প আর খুনসুটিতে ভরপুর জমে উঠতে চলেছে মেজাজ।

প্রোমোতে দেখা যায়, কপিল শর্মা দীনেশ লাল যাদবকে প্রশ্ন করেন- তিনি কি মনোজ তিওয়ারি বা রবি কিষাণের প্রভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন কিনা। কপিলের জিজ্ঞাসা, “মনোজ ভাইয়া রাজনীতিতে এলেন, তারপর দীনেশ ভাইয়া আর পবন ভাইয়া… তাহলে আপনার অনুপ্রেরণা কে?” উত্তরে দীনেশ রসিকতার সুরে বলেন, “রবি ভাইয়াকে তো মনোজ ভাইয়াই এনেছেন!” মনোজ সঙ্গে সঙ্গে হেসে বলেন, “কিন্তু ও তো এটা মানে না, সেটাই সমস্যার!”

Dev-Mamata Banerjee: নিয়ম মানতে বাধ্য দেব? বিধানসভার আগেই মুখ্যমন্ত্রীকে নিয়ে খোলা বক্তব্য অভিনেতার

পবন সিং-ও শো–তে নিজের একটি অদ্ভুত অভ্যাস শেয়ার করেন। তিনি জানান, কোনও নির্দিষ্ট পোশাক পরে যদি তাঁর খারাপ দিন কাটে, তবে তিনি আর কখনো সেই পোশাক পরেন না। পাশাপাশি তিনি কালো রঙ এড়িয়ে চলার কথা বলেন, যা শুনে হাসির রোল ওঠে, কারণ মনোজ তিওয়ারি সেই সময় কালো পোশাকেই ছিলেন। অন্যদিকে দীনেশ জানান, মনোজ তিওয়ারি নাকি এমন ড্রাইভার নিয়োগ করেন যাদের নাম তাঁর সহকর্মী তারকাদের মতো। প্রথমজনের নাম রবি, পরের জন পবন, এখনকার জনের নাম দীনেশ! মনোজ অবশ্য এটিকে শুধু কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেন।

তারকাদের সঙ্গে ‘ললিপপ লাগেলু’ গানের তালে নাচের দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অর্চনা পুরাণ সিং এবং নবজ্যোত সিধুও মজার অংশ হিসেবে তাঁদের সঙ্গে তাল মিলিয়ে নাচেন। 

দর্শকসংখ্যার দিক থেকেও শোটি যথেষ্ট নজরকাড়া। অরম্যাক্স মিডিয়ার তথ্য অনুযায়ী, প্রথম সপ্তাহে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ ১.৫ মিলিয়ন দর্শক টেনেছিল। দ্বিতীয় সপ্তাহে মহিলা ভারতীয় ক্রিকেট দল আসায় ভিউ বেড়ে ২.৩ মিলিয়নে পৌঁছায়। তবে কার্তিক-অনন্যার পর্বে খানিকটা কমে দাঁড়ায় ২.১ মিলিয়নে।

শো–টির নতুন পর্ব প্রতি শনিবার রাত ৮টায় নেটফ্লিক্স ইন্ডিয়ায় স্ট্রিমিং হয়, আর প্রতিটি সপ্তাহেই ভক্তরা অপেক্ষায় থাকেন নতুন অতিথি আর নতুন হাসির ডোজের জন্য।  
 

bollywood Entertainment News Today The Kapil Sharma Show