Gulshan Devaiah: দাম্পত্যে ভাঙন, ৫ বছর পর আবার প্রাক্তন স্ত্রীর সঙ্গেই প্রেম! সম্পর্কের পাঠ পড়ালেন গুলশন

শুরুতে কী ভুল হয়েছিল- এই প্রশ্নের উত্তরে গুলশান স্পষ্ট বলেন, "একটা কারণে সম্পর্ক ভাঙে না; অনেক জটিলতা থাকে। তখন আমি নিজের জীবনের অনেক ঝড়ঝাপটার মধ্যে ছিলাম..."

শুরুতে কী ভুল হয়েছিল- এই প্রশ্নের উত্তরে গুলশান স্পষ্ট বলেন, "একটা কারণে সম্পর্ক ভাঙে না; অনেক জটিলতা থাকে। তখন আমি নিজের জীবনের অনেক ঝড়ঝাপটার মধ্যে ছিলাম..."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
gulshan-ex-wife

কী বলছেন গুলশন?

অভিনেতা গুলশান দেভাইয়া আবারও পরিচিত জমিতে ফিরছেন, কিন্তু তাঁর কাছে এটি যেন এক নতুন সূচনা। বেঙ্গালুরুতে বড় হওয়া গুলশান, তাঁর অভিনয় জীবন শুরু করেছিলেন অনুরাগ কাশ্যপের ২০১০ সালের থ্রিলার That Girl in Yellow Boots-এ, যেখানে তিনি কন্নড়ভাষী চরিত্র চিট্টিয়াপ্পা গৌড়ার ভূমিকায় অভিনয় করেছিলেন। প্রায় পনেরো বছর পর, আবারও একটি কন্নড়ভাষী চরিত্রে তাঁকে দেখা গেল- ঋষভ শেঠির বিশাল বাজেটের পিরিয়ড ফ্যান্টাসি Kantara: Chapter 1-এ, যা গত বছর মুক্তি পেয়েছিল।

Advertisment

ব্যক্তিগত জীবনেও গুলশানের জন্য এটি যেন এক নাটকীয় ঘরফেরা। ২০২০ সালে, তিনি স্ত্রী ও অভিনেত্রী কালিররোই জিয়াফেট্টার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন। আট বছরের বিবাহ ভাঙার পর তারা আলাদা হয়ে যান। কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় ২০২৪ সালে দু’জনে আবার কাছাকাছি আসেন এবং বর্তমানে আবারও ডেটিং করছেন। গুলশান জানান, তাঁদের সম্পর্কের পুনর্মিলনে, থেরাপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Debolina Nandy: সংসার বাঁচাতে চুপ ছিলেন! দেবলীনা হাসপাতালে, তাঁর মা প্রকাশ্যে আনলেন বড় সত্যি

তিনি বলেন, “আমাদের একসাথে ফিরতে হলে আত্মবিশ্লেষণ, পরিপক্কতা এবং খোলামেলা কথোপকথন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। থেরাপিস্টের সঙ্গে নিয়মিত সেশন আমাদের অনেক ভুল-বোঝাবুঝি কাটাতে সাহায্য করেছে।”

গুলশানের কথায়, সম্পর্কটি এখন আরও পরিণত, কিন্তু সবকিছুই কৌশল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। তাঁর কথায়, “কিছু স্ট্র্যাটেজি কাজে দেয়, কিন্তু সম্পর্ক সম্পূর্ণ ব্যক্তিগত। আমার যা কাজে আসে, তা অন্য কারও ক্ষেত্রে না-ও আসতে পারে।"  তিনি জানান যে তিনি ADHD পরীক্ষাও করিয়েছেন এবং উদ্বেগের সমস্যাও রয়েছে, যদিও তিনি ওষুধ খান না। তাঁর মতে, নিজের মানসিক অবস্থার ট্রিগার সম্পর্কে জানাটা, সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে সাহায্য করে।

Rudranil Ghosh-Dev: 'আপনাদের ঘরেও আগুন লাগবে', নিজে বয়কটের শিকার, আজ দেব প্রসঙ্গে ঠোঁটকাটা রুদ্রনীল

শুরুতে কী ভুল হয়েছিল- এই প্রশ্নের উত্তরে গুলশান স্পষ্ট বলেন, "একটা কারণে সম্পর্ক ভাঙে না; অনেক জটিলতা থাকে। তখন আমি নিজের জীবনের অনেক ঝড়ঝাপটার মধ্যে ছিলাম। ক্যারিয়ারের অনিশ্চয়তা এবং নিজের মানসিক সংগ্রাম মিলিয়ে, আমি অনেক সময় বাড়িতে একা থাকতে চাইতাম। কাউকে বাদ দিতে চাইতাম না, কিন্তু নিজের জায়গা চাইতাম।”

অভিনেতা আরও বলেন, সময়ের সাথে তিনি পরিণত হয়েছেন এবং কাজের জগতের অনিশ্চয়তাকে মেনে নিতে শিখেছেন। তাঁর মতে, “ভালোবাসা থাকলেও সম্পর্ক রক্ষা করতে পরস্পরের প্রয়োজন ও মানসিক অবস্থাকে বুঝতে হয়।”

bollywood Entertainment News Today