Happy Friendship Day: বলিউডের অজানা বন্ধু জুটিরা

ফ্রেন্ডশিপ ডে তে এমন কিছু বলিউড জুটির সন্ধান দিলাম আমরা, যাঁরা সেলেব্রিটি বলে বন্ধু নন, রুপোলি পর্দার ঝলকের বাইরেও যাঁদের মধ্যে রয়ে গেছে অন্তরের টান।

ফ্রেন্ডশিপ ডে তে এমন কিছু বলিউড জুটির সন্ধান দিলাম আমরা, যাঁরা সেলেব্রিটি বলে বন্ধু নন, রুপোলি পর্দার ঝলকের বাইরেও যাঁদের মধ্যে রয়ে গেছে অন্তরের টান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিটাউনেওএ রকম বহু বিএফএফ রয়েছে যারা সুখে দুঃখে সবসময়েই একেওপরের পাশে দাঁড়িয়েছে।

ফ্রেন্ডশিপ ডের দিনে কথা বলব কিছু অজানা বন্ধুত্বের। এই জুটিরা সবসময় আলোয় না এলেও একে অপরের পাশে রয়েছেন অহরহ। কারণ এ সম্পর্কের জন্য়, সেলিব্রিটি তকমার দরকার হয়নি।

Advertisment

প্রিয়াঙ্কা চোপড়া-কঙ্গনা রানাওয়াত

সম্প্রতি নিক জোনাসের সঙ্গে বিয়ে নিয়ে জল্পনা শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা চোপড়ার। সেই কারণে পিগিকে চিঠি লিখে শুভেচ্ছাও জানান কঙ্গনা। ফ্যাশনের সেটে বন্ধুত্ব হয় এই জুটির। পরে এই ছবির জন্য জাতীয় পুরষ্কার জেতার পর একসঙ্গে পার্টিও দেন তাঁরা। তবে নিজেদের এই সম্পর্ক নিয়ে জাহির করা থেকে বিরত থেকেছেন দুজনেই।

publive-image ফ্যাশনের শুটিঙয়ের সময় প্রিয়াঙ্কা ও কঙ্গনা।

অভিষেক বচ্চন- গোল্ডি বহেল

১৯৮০ থেকে চেনাশোনা গোল্ডি আর অভিষেক বচ্চনের। প্রযোজক ও অভিনেতা বাবার আনুকূল্যেই তাঁদের বন্ধুত্বের শুরু। গোল্ডির স্ত্রী সোনালি বেন্দ্রে জুনিয়র বচ্চনকে রাখিও পরান। অ্যাশ-অভির বিয়েতেও আমন্ত্রিত ছিলেন তাঁরা।

Advertisment

publive-image গোল্ডি বহলের পরিচালিত দ্রোণ ও বস ইতনা সা খোয়াব হ্যায় ছবিতে অভিনয় করেছেন অভিষেক বচ্চন।

 রণবীর কাপুর- আদিত্য রায় কাপুর

ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানির ফ্লোরে আলাপ এই দুজনের। আর বন্ডিং হতেও খুব একটা দেরি হয়নি। তারপর থেকে ব্রেকআপ হোক বা আনন্দের মুহূর্ত, একে অপরের পাশে রয়েছেন সারাক্ষণ। প্রায় নিয়ম করে রণবীরের বাড়িতে আসেন আদিত্য। মিউজিক আর স্পোর্টস নিয়ে এ দুজনের মধ্যে প্রচুর মিল।

publive-image শ্রদ্ধা কাপুরের সঙ্গে ব্রেকআপের পর আদিত্য কাপুরের পাশেই ছিলেন রণবীর।

শাহরুখ খান-মনোজ বাজপেয়ী

এই বন্ধুত্ব কিন্তু মোটেই সিলভার স্ক্রিনের নয়। বলিউডে ডাক আসার আগে থিয়েটারের দিন থেকে বন্ধু তাঁরা। অনেকবার কিং খান বলেছেন মনোজ বাজপেয়ী বলিউডের অনবদ্য অভিনেতা। এবার বোঝা গেল কেন এত টান।

publive-image দিল্লিতে একসঙ্গে থিয়েটার করতেন শাহরুখ খান ও মনোজ বাজপেয়ী।

ঐশ্বর্য রাই বচ্চন- প্রীতি জিন্টা

অনেক বছর ধরেই বন্ধু এই জুটি। এ দিল হ্যায় মুশকিলে অ্যাশের অভিনয়ে নাকি মুগ্ধ হয়েছিলেন প্রীতি। তবে তাঁর মাঝেই নাকি ঢুকে পড়েছেন অভি। যাই বলুন এদের বন্ধুত্বের সংজ্ঞাটা কিন্তু মিষ্টি।

publive-image ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বেশ ভাল বন্ধুত্ব প্রীতি জিন্টার।

সলমন খান- সঞ্জয় দত্ত

প্রধানত আইনি মামলাতেই এই দুজনের মিল বেশি। বিগ বসের একটি সিজনে হোস্ট ছিলেন সঞ্জয়, টিআরপি কম হওয়ায় সল্লুভাই এসে ম্যানেজ দিয়েছিলেন সিজনে। এমনকি একে অপরের ছবিকেও এইভাবেই বৈতরণী পার করিয়ে থাকেন।

publive-image অজয় দেবগণও খুব ভাল বন্ধু সলমন আর সঞ্জয়ের।

আমির খান- জ্যাকি শ্রফ

এটাকে কিন্তু রঙ্গিলা বন্ধুত্ব বলাই যায়। কফি উইথ করণে আমির বহুবার উল্লেখ করেছেন জ্যাকির সঙ্গে তাঁর বন্ডিংয়ের কথা। এরা শুধু প্রতিবেশীই নন, রাত দুটোর বন্ধু বলা চলে। হিরোপন্তী ছবিতে জ্যাকি পুত্র টাইগারের পাশে দাঁড়িয়েছিলেন আমির।

publive-image একই বিল্ডিংয়ে থাকেন আমির খান ও জ্যাকি শ্রফ।

ক্যাটরিনা কাইফ- শ্বেতা বচ্চন

শুধু সলমন খানের পরিবারেরই নয় বচ্চন পরিবারেরও কাছের ক্যাটরিনা। বিভিন্ন রেড কার্পেটে একসঙ্গে দেখা গেছে তাদের। অমিতাভ বচ্চনও এই দুজনের ছবি টুইট করেছেন।

publive-image শ্বেতা বচ্চন ও ক্যাটরিনা কাইফও নিজেদের বন্ধুত্বকে প্রচারের আলোর বাইরে রেখেছেন।

friendship day