/indian-express-bangla/media/media_files/2025/11/19/hardik-2025-11-19-19-11-47.jpg)
Hardik-Maheika: দেখুন সব ছবি...
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h1-2025-11-19-19-13-10.jpg)
একটি সাম্প্রতিক ছবির সিরিজে দেখা গেছে, টি-টোয়েন্টি এশিয়া কাপ চলাকালীন বাম চতুর্ভুজে চোট পাওয়ার পর ধীরে ধীরে ক্রিকেট অনুশীলনে ফিরছেন হার্দিক পান্ডিয়া।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h2-2025-11-19-19-13-32.jpg)
কিছু ছবিতে তিনি ছেলে অগস্ত্যের সঙ্গে হাসিখুশি সময় কাটাচ্ছেন। আবার কয়েকটি ফ্রেমে বান্ধবী মাহেকা শর্মার সঙ্গে প্রার্থনা করছেন বা একসঙ্গে ওয়ার্ক আউট করছেন-যা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h3-2025-11-19-19-13-56.jpg)
নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হার্দিক-মাহেকার সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় গুঞ্জন ঘুরছিল। যদিও প্রথমদিকে দুজনই বিষয়টি নিয়ে নীরব ছিলেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h4-2025-11-19-19-14-19.jpg)
ভক্তরা বহুদিন ধরেই লক্ষ্য করছিলেন, দু’জনের সোশ্যাল মিডিয়া পোস্টে একই সময়ে একই জায়গায় তোলা ছুটির ছবি। এমনকি একবার মাহেকাকে হার্দিকের মতো একই রঙের বাথরোব পরতেও দেখা যায়, যা জল্পনাকে আরও বাড়িয়ে তোলে।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h1-2025-11-19-19-14-48.png)
গত অক্টোবরে, হার্দিকের ৩২তম জন্মদিনের আগেই প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় এই জুটিকে। মালদ্বীপে ছুটি কাটাতে রওনা হওয়ার সময় বিমানবন্দরে রঙিন পোশাকে তাঁদের ক্যামেরাবন্দি করা হয়।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h7-2025-11-19-19-15-17.jpg)
তারপর থেকেই হার্দিক খোলাখুলিভাবেই মাহেকার সঙ্গে একাধিক রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে থাকেন। এই মাসের শুরুতে তিনি এমনকি গাড়ি ধোয়ার সময় বান্ধবীর সঙ্গে ভাগ করা একটি চুম্বনের ছবিও পোস্ট করেন। চোট–পরবর্তী পুনর্বাসনের দিনগুলোতেও তাঁরা একসঙ্গে কাটানো আরও কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h8-2025-11-19-19-15-44.jpg)
হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যানকোভিচের পরিচয় ২০১৮ সালে। এক বছর ডেটিংয়ের পর ২০১৯ সালে বাগদান এবং ২০২০ সালের মে মাসে ব্যক্তিগত অনুষ্ঠানে তাঁদের বিয়ে হয়। ওই বছরই জন্ম হয় ছেলে অগস্ত্যের।
/indian-express-bangla/media/media_files/2025/11/19/h3-2025-11-19-19-16-05.png)
তবে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে চির ধরার পর গত জুলাইয়ে দুজনই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা করেন। জানান- সর্বোচ্চ চেষ্টা করেও তাঁরা সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি। একইসঙ্গে অগস্ত্যকে সহ-অভিভাবকত্বে বড় করার সিদ্ধান্তও জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us