/indian-express-bangla/media/media_files/2025/11/27/cats-2025-11-27-20-10-29.jpg)
ডনের ডেরাই সুরক্ষাকবচ
Helen-Don Karim Lala: বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হেলেন। আইকনিক ডান্সার হয়ে ওঠার আগে ব্যক্তিগত সংকটে পড়েছিলেন সলমনের সৎ মা। প্রাক্তন স্বামী পরিচালক পি. এন. অরোরা হেলেনকে তাঁরই বাড়ি থেকে বের করে দেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হেলেন আশ্রয় নেন এমন এক জায়গায় যা শুনলে চমকে উঠবেন। রাকেশ মারিয়ার লেখা নতুন বই 'When It All Began: The Untold Stories of the Underworld'। উল্লেখ্য, হেলেনকে আশ্রয় দিলেন 'ডন' করিম লালা।
প্রাক্তন মুম্বই পুলিশ কমিশনার রাকেশ মারিয়া এই বইটিতে করিম লালা, হাজি মস্তান, দিলীপ আজিজদের মতো ডনদের উত্থান-পতনের গল্প বলেছেন। হেলেনকে তাঁর নিজের বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য লালার হস্তক্ষেপের অধ্যায়ও রয়েছে এই বইতে। বইটিতে বলা হয়েছে, এই মাসে ৮৭ বছরে পা দিয়েছেন হেলেন। ১৯৩৮ সালে রেঙ্গুনে জন্মগ্রহণ করেন এবং যুদ্ধবিধ্বস্ত বার্মা থেকে পালিয়ে মুম্বই আসেন। আর্থিক সংকটের জন্যই চলচ্চিত্র জগতে এন্ট্রি নেন। পাঁচের দশক থেকে তিনি হয়ে ওঠেন ৭০০-র বেশি ছবির এক অসামান্য পারফর্মার।
তবে পর্দার আড়ালে হেলেন তখন ছিলেন এক তরুণী যিনি বয়সে অনেকখানি বড় অরোরার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তাঁরই হাতে তুলে দিয়েছিলেন নিজের সমস্ত সম্পত্তির দায়িত্ব। রাকেশ মারিয়ার বইতে আরও লেখা আছে, অসামান্য প্রতিভার অধিকারীনি ছিলেন হেলেন। ১৯৫৮ সালে মাত্র উনিশ বছর বয়সে তিনি প্রথম ভাল সুযোগটা পেয়েছিলেন। ধীরে ধীরে অনেক ভাল ছবির প্রস্তাব আসে তাঁর কাছে। তাঁর অভিনীত ছবির সংখ্যা দাঁড়ায় প্রায় ৭০০-রও বেশি। কিন্তু তাঁর সম্পত্তির নিয়ন্ত্রণ ছিল অরোরার হাতে। হেলেনের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করেন। কিন্তু, হেলেন চুপচাপ সেই অত্যাচার সহ্য করতেন।
শেষ পর্যন্ত সম্পর্কের তিক্ততা এমন জায়গায় পৌঁছায় যে অরোরা হেলেনের নিজের সম্পত্তি ফিরিয়ে দিতে অস্বীকার করেন এবং একদিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন। অসহায় হেলেন সাহায্য চান তাঁর ঘনিষ্ঠ বন্ধু শিল্পী দিলীপ কুমার ও অভিনেতা-লেখক সেলিম খানের কাছে। দিলীপ কুমার প্রথমে নিজেই ডন করিম লালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। ব্যর্থ হলে তিনি লালার উদ্দেশে একটি নোট লিখে হেলেনকে সেটি নিয়ে তাঁর কাছে যেতে বলেন।
আরও পড়ুন মান-অভিমানের বরফ গললে সম্পর্ক চায় উষ্ণতার ছোঁয়া, কেমন হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'ডিপ ফ্রিজ'?
আফগানিস্তানে জন্ম নেওয়া করিম লালা ১৯২০-এর দশকে মুম্বয়ের একজন সাধারণ শ্রমিক থেকে ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্যের প্রধানে পরিণত হন। 'পাঠান গ্যাং'-এর নেতৃত্বে তিনি ১৯৬০ থেকে ৮০'র দশক পর্যন্ত মদ, জুয়া, চাঁদাবাজির ব়্যাকেট চালাতেন। তবে ব্যক্তিগত জীবনে তিনি কিছু নীতিকে কঠোরভাবে মেনে চলতেন, বিশেষ করে মহিলাদের প্রতি সম্মান।
বইটিতে বলা হয়েছে, করিম লালার দরবারে যখন হেলেন আসেন জনতা তাঁকে চিনে ফেলেছিল। যদিও করিম লালা খুব একটা সিনেমা দেখতেন না। নোটটি দেখে তিনি হেলেনকে তাঁর স্ত্রী ফাতিমার কাছে নিয়ে যেতে বলেন এবং কিছুক্ষণ পরে নিজেই কথা বলার জন্য এগিয়ে আসেন। হেলেন তাঁর দুর্দশার কথা ব্যাখ্যা করেন। করিম লালা বুঝতে পারেন হেলেন সত্যি কথা বলছেন।
আরও পড়ুন প্রয়াত স্ত্রীর সঙ্গে জন্মদিন সেলিব্রেশন! শেফালির স্মৃতি উসকে ভিডিও ভাগ করে পরাগ লিখলেন....
তিনি প্রতিশ্রুতি দেন যে হেলেন তাঁর বাড়ি ফিরে পাবেন এবং তাঁকে দু'ঘণ্টা পরে সেখানে যেতে বলেন। এরপর যা ঘটেছিল, তা দেখে বিস্মিত হয়ে গিয়েছিল হেলেন। বাড়িতে ফিরে দেখেন অরোরা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। তাঁর সব জিনিসপত্র রেখে এবং চাবি পাহারাদারের কাছে রেখে গিয়েছেন। ২০০২ সালে করিম লালার মৃত্যুতে মুম্বইয়ের এক যুগের অবসান ঘটে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us